দেঁতো ঘোড়ার গল্প

সোনালি কুকুরের নিজের পিঠে চড়ার গল্পটা দিয়ার অবশ্য ভালই লেগেছিল। পরে দিয়ার পিসি, দীপঙ্করের বৌ দীপঙ্করকে বলেছিল, দিয়া বলেছে, কুকুরের, দীপঙ্করের ওই কুক-কুকুরের গল্পটা বেশ ভাল। ঠিক তোতলা নয়, কিন্তু একটা বাড়তি মনোযোগ এসে যায় দিয়ার প্রথম অক্ষরটা বলতে গিয়ে। তাই ‘ক’-এ চাপ দিয়ে ও ঠিক কী ভাবে বলেছে সেটা মাথায় আওয়াজ আকারেই বেজেছিল দীপঙ্করের। … বিস্তারিত পড়ুন

বন মোরগ

এক মুরগীর বাসাতে একটা ঈগলের ডিম রাখা হয়েছিল।বন মুরগী দিমে তা দিয়ে যে বাচ্চা হল। সে বন মুরগী বলে পালিত হল।ক্রমে ক্রমে সেই ঈগলের বাচ্চা দেখতে ঈগলের মতো হলেও,বন মুরগীর স্বভাব পেল।সে খাবারের জন্য আস্তাকুঁড় আঁচড়াত,মুরগীর মত ডাক ছাড়ত আর কয়েক ফুটের বেশি উড়ত না।বন মুরগী বেশী উড়তে পারে না।এক দিন সে একটি ঈগলকে মহিমমভঙ্গিতে … বিস্তারিত পড়ুন

মন্দির– শরৎচন্দ্র চট্টোপাধ্যায় – ত্রৈয়দশ পরিচ্ছেদ

শক্তিনাথ মন্দিরে প্রবেশ করিয়াছে, পূজা শেষ হইয়াছে। চাদরে সেই শিশি দুইটি বাঁধা আছে—কিন্তু দিতে সাহস হইতেছে না, এই কয়দিনে অপর্ণা তাহার নিকট হইতে এত দূরে সরিয়া গিয়াছে। মুখ ফুটিয়া কিছুতে বলিতে পারিল না—তোমার জন্য সাধ করিয়া কলিকাতা হইতে ইহা আনিয়াছি। সুগন্ধে তোমার দেবতা তৃপ্ত হন, তাই তুমিও হইবে। এইভাবে সাত-আটদিন কাটিল; নিত্য সে চাদরে বাঁধিয়া … বিস্তারিত পড়ুন

বিন্দুর ছেলে– শরৎচন্দ্র চট্টোপাধ্যায় –ষষ্ঠ অংশ

বিন্দু বাপের বাড়ি হইতে ফিরিয়া আসিবার দিন-দশেক পরে একদিন মধ্যাহ্নে অন্নর্পূণা তাহার ঘরে ঢুকিতে ঢুকিতে বলিলেন, ছোটবৌ? ছোটবৌ একরাশ ময়লা কাপড়-জামার সুমুখে স্তব্ধ হইয়া বসিয়া ছিল। অন্নর্পূণা বলিলেন, ধোপা এসেছে? ছোটবৌ কথা কহিল না। অন্নর্পূণা এইবার তাহার মুখের ভাব লক্ষ্য করিয়া ভয় পাইলেন। উদ্বিগ্ন হইয়া জিজ্ঞাসা করিলেন, কি হয়েছে রে? বিন্দু আঙুল দিয়া ছোট ছোট … বিস্তারিত পড়ুন

বিষাদ সিন্ধু — উদ্ধার পর্ব ০৭ প্রবাহ

তোমার এ দুর্দশা কেন? কোন কুক্রিয়ার ফলে তোমার এ দশা ঘটিয়াছে? যখন পাপ করিয়াছিলে, তখন কি তোমার মনে কোন কথা উদয় হয় নাই? এখন লোকালয়ে মুখ দেখাইতে এত লজ্জা কেন? খোল, খোল, মুখের আবরণ খোল; দেখি কি হইয়াছে। চিরপাপী পাপপথে দণ্ডায়মান হইলে হিতাহিত জ্ঞান অণুমাত্রও তাহার অন্তরে উদয় হয় না। যেন-তেন প্রকারেণ পাপকূপে ডুবিতে পারিলেই … বিস্তারিত পড়ুন

গুণধর — কুণাল

রজনীকান্ত পড়েছে মহাফাঁপরে। পরীক্ষা শুরু হয়েছে এক ঘণ্টা হতে চললো, কিন্তু এখনও সে খাতায় একটা দাগ পর্যন্ত কাটতে পারলো না। অঙ্কে সে বরাবরই কাঁচা, তার পর annual পরীক্ষার কোশ্চেনটাও হয়েছে half-yearly এর চেয়ে অনেক বেশি tough। অবশ্য half-yearly এর স্ট্যান্ডার্ডের হলেও রজনীকান্ত তাতে পাশ করতে পারতো না – কারণ, half-yearly তে অঙ্কে তার নম্বর ছিল … বিস্তারিত পড়ুন

যদিও সন্ধ্যা

বাঙ্কারের ভেতর আলো কমিয়ে দেওয়া হয়েছে। জনা চারেক জওয়ানের সাথে আমি এই আউটপোষ্টটা পাহারা দিচ্ছি। কেউ কাউকে ভালো দেখতে পাচ্ছি না। বাইরে নিশ্ছিদ্র অন্ধকার। তার মধ্যে ফায়ারিংএর শব্দ। উত্তপ্ত বুলেটগুলো দিশাহারা হয়ে যেদিকে পা্রে ছুটছে। আর তাদের শাসন করতেই যেন থেকে থেকে ভেসে আসছে মেশিনগানের উদ্ধত আওয়াজ, ট্যট—ট্যট—ট্যট—ট্যট—ট্যট—ট্যট—। যখন গুলি-গোলা চলছে না, চারপাশের নীরেট নিস্তব্ধতা … বিস্তারিত পড়ুন

প্যাঁচাদের পাড়া –বৈজয়ন্ত চক্রবর্তী

সবাই জানত শুধু ঐ বাড়িটায় কোনো প্যাঁচা থাকে না। বাড়িটার আধোঅন্ধকার চৌহদ্দির বাইরে জড়াজড়ি হয়ে থাকা ঝুপসি আম পেয়ারা আর বেলগাছের সবুজ ডালপালায় সন্ধে নামতে না নামতেই পাটকিলে বুটিবুটি প্যাঁচাদের ঠেক বসে যেত। কিছু প্যাঁচা বসত করত হাড়পাঁজরা বের করে ঠাঠা হাসতে থাকা বাড়িগুলোর ঘুলঘুলিতে, আর ঠাকুরবাড়ির চাতালের ডানদিকে ভেঙে পড়া ঘরগুলোর কুলুঙ্গিতে। আমাদের মতো … বিস্তারিত পড়ুন

আছিয়ার প্রার্থনা-পর্ব ১

ফেরাউনের চরম খোদাদ্রোহিতা এবং জঘন্যতম কার্যকলাপ দেখা সত্ত্বেও আছিয়া তার সম্পর্কে হতাশ হলেন না। তাঁর হৃদয়ে এখনও বাসনা এই যে, আল্লাহ অসীম কৃপাময়। তিনি ইচ্ছা করলে সকল কিছুই করতে পারেন। তবে তাঁর স্বামীকেই বা তিনি হেদায়েত করবেন না কেন? এ আকাঙ্খায় উদ্ধুদ্ধ হয়ে তিনি গভীর নিশিথে আল্লাহর কাছে মুনাজাত করেন, এ পরম করূণাময়! তুমি আমার … বিস্তারিত পড়ুন

ইলুর বন্ধু রাজা

ইলুসোনা অনেক অনেক রাগ করেছে। ভাত খায়নি, কথা বলছে না কারও সঙ্গে। সে এখন গালে হাত দিয়ে বসে আছে বারান্দার এক কোণে। কারণ তার লাল পুতুলটার মাথা আজ ভাই ভেঙে ফেলেছে। যে পুতুলটা মামা তাকে জন্মদিনে কিনে দিয়েছিল। ইলুদের এক চিলতে বারান্দায় টবে মা অনেক রকম ফুলের গাছ লাগিয়েছে। ওদের দুই ভাই-বোনেরই ফুল খুব পছন্দ। … বিস্তারিত পড়ুন

দুঃখিত!