ঈশপের গল্প-ষাঁড় আর বাছুর

একদিন একটা ষাঁড় শরীরটাকে অনেক চাপাচাপি করেও একটা সরু গলি দিয়ে কিছুতেই আর এগোতে পারল না। একটা কচি বাছুর সেই দেখে এগিয়ে এল। সে বলল যে সে আগে আগে গিয়ে ষাঁড়টাকে দেখিয়ে দিতে পারে কেমন করে এই সরু চিপার মধ্যে থেকে বের হওয়া যাবে। “থাক, তোর আর খাটাখাটনি করার দরকার নেই” ষাঁড়টা জবাব দিল তাকে, … বিস্তারিত পড়ুন

►একটি বোকা ছেলের করুণ পরিণতি◄

আজকে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি তা আমার মার মুখে শোনা ঘটনা।। তখন আমার মা চতুর্থ শ্রেণীতে পড়তেন।। উনাদের পাশের বাড়িতে এক মহিলা তার ছেলেকে নিয়ে থাকতেন।। মহিলার ছেলেটি একটু বোকা প্রকৃতির ছিল।। একদিন ঐ ছেলেটি বাজারে গিয়ে ইলিশ মাছ কিনে বাড়ি ফিরছিল।। পথে সন্ধ্যা নেমে যায়।। পথে একটা গভীর জঙ্গল পড়ে।। গ্রাম অঞ্চল, তার … বিস্তারিত পড়ুন

হযরত ইয়াহইয়া মাআয (রঃ) – পর্ব ৩

হযরত ইয়াহইয়া মাআয (রঃ) – পর্ব ২  পড়তে এখানে ক্লিক করুন একদিন পবিত্র কোরআন পাঠকালে, তিনি যখন এই আয়াতে পৌঁছালেন আমরা নিখিল বিশ্বের প্রতিপালকের প্রতি ঈমান গ্রহণ করলাম। তখন তিনি বলে উঠলেন, আহা! এক মুহূর্তের ঈমান যদি যুগযুগান্তর কুফরী দুর করতে পারে। তাহলে আমার সত্তর বছরের ঈমান সত্তর বছরের পাপরাশিকে নষ্ট করে দিতে পারবে না … বিস্তারিত পড়ুন

হযরত ওয়ায়েস কারনী (রঃ)- শেষ পর্ব

হযরত ওয়ায়েস কারনী (রঃ) ৯ম পর্ব পড়তে এখানে ক্লিক করুন ১। তিনি এক ব্যক্তিকে বলেন, আল্লাহ ও রাসূলের প্রতি তোমার যদি আস্তা ও বিশ্বাস না থাকে, তাহলে আসমান-জমিন তুল্য এবাদত করলেও তা কবুল হবে না। সে এবাদত নিস্ফল। সে ব্যক্তি বলে, কিভাবে আস্থা রাখতে হবে? ২। তাঁর উত্তর, তোমার যা কিছু আছে, অর্থাৎ তোমাকে যা … বিস্তারিত পড়ুন

বিলাসী– শরৎচন্দ্র চট্টোপাধ্যায় –প্রথম অংশ

পাকা দুই ক্রোশ পথ হাঁটিয়া স্কুলে বিদ্যা অর্জন করিতে যাই। আমি একা নই—দশ-বারোজন। যাহাদেরই বাটী পল্লীগ্রামে, তাহাদেরই ছেলেদের শতকরা আশি জনকে এমনি করিয়া বিদ্যালাভ করিতে হয়। ইহাতে লাভের অঙ্কে শেষ পর্যন্ত একেবারে শূন্য না পড়িলেও, যাহা পড়ে, তাহার হিসাব করিবার পক্ষে এই কয়টা কথা চিন্তা করিয়া দেখিলেই যথেষ্ট হইবে যে, যে ছেলেদের সকাল আটটার মধ্যে … বিস্তারিত পড়ুন

চড়াই আর বাঘের কথা–উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

গৃহস্থের ঘলের কোণে একটি হাঁড়ি ঝোলানো ছিল, তার ভিতরে চড়াই-চড়নী থাকত। একদিন চড়াই বললে, ‘চড়নী, আমি পিঠে খাব।’ চড়নী বললে, ‘পিঠের জিনিসপত্র এনে দাও, পিঠে গড়ে দেব এখন।’ চড়াই বললে, ‘কি জিনিস লাগবে?’ চড়নী বললে, ‘ময়দা লাগবে, গুড় লাগবে, কলা লাগবে, দুধ লাগবে, কাঠ লাগবে।’ চড়াই বললে, ‘আচ্ছা আমি সব এনে দিচ্ছি।’ বলে সে বনের … বিস্তারিত পড়ুন

জিভের কেরামতি

পাখি বলে কি জিভে জল আসতে নেই? আপনার সামনে ভাল মন্দ খাবার দিলে আপনার জিভ দিয়ে টপটপ করে জল পড়ে, আর পাখিদের বেলায় যত দোষ? দেখুন না এক খানা জব্বর মাছের সন্ধান পেয়ে মিস্টার গ্রেট ব্লু হেরন কিরকম জিভ দিয়ে চেটে নিচ্চেন নিজের ঠোঁট।   উপরের দুটো ছবিই স্রেফ মজা করে পোস্ট করা। কিন্তু তাবলে … বিস্তারিত পড়ুন

মাহলাইলের বিবরণ

আনূশের পুত্র কিলানের মাহলাইল নামে একটি পুত্র-সন্তান জন্মগ্রহণ করেন। তিনি পিতার অবর্তমানে তার স্থলাভিষিক্ত হয়ে দ্বীন প্রচার করতে থাকেন। মাহলাইল অত্যন্ত সুপুরুষ ছিলেন, তিনি ধর্ম-কর্মেও অত্যন্ত মজবুত এবং সুদৃঢ় ছিলেন। তার ন্যায় সে যুগে আর দ্বিতীয়টি ছিল না। তাছাড়া তিনি বিভিন্ন গুনেও গুণান্বিত ছিলেন।  এজন্য তিনি সকলের নিকট অত্যন্ত সম্মানের পাত্র ছিলেন। মাহলাইলের অনেক সন্তান … বিস্তারিত পড়ুন

কালাচাঁদের ছবি – সুকুমার রায়

কালাচাঁদ নিধিরামকে মারিয়াছে—তাই নিধিরাম হেডমাস্টার মশায়ের কাছে নালিশ করিয়াছে। হেডমাস্টার আসিয়া বলিলেন, “কি হে কালাচাঁদ, তুমি নিধিরামকে মেরেছ ?” কালাচাঁদ বলিল, “আজ্ঞে না, মারব কেন ? কান মলে দিয়েছিলাম, গালে খামচিয়ে দিয়েছিলাম, আর একটুখানি চুল ধরে ঝাঁকিয়ে মাটিতে ফেলে দিয়েছিলাম ।” হেডমাস্টার মহাশয় বলিলেন, “কেন ওরকম করেছিলে?” কালাচাঁদ খানিকটা আমতা আমতা করিয়া মাথা চুলকাইয়া বলিল, … বিস্তারিত পড়ুন

গড়াপেটা

চারটে বল করার পর প্রমাদ গুনল মানব। মাত্র সাত রানই হয়েছে। অর্থাৎ বাকি দু’বলে আরও এগারো রান দিতে হবে। মাহেশ্বরীর সাথে সেইরকমই চুক্তি হয়েছে। ষাট লাখ টাকার চুক্তি। অবশ্য সে একা নয়, রাভিন্দরও সঙ্গে ছিল। রাভিন্দর ও তার দু’ওভারে গলাতে হবে অন্তত ত্রিশ রান। তাহলেই ঐ টাকা তারা দু’জনে ভাগ করে নিতে পারবে। কিন্তু হতচ্ছাড়া … বিস্তারিত পড়ুন

দুঃখিত!