দুস্কর্মের ফল

এক ঈগল পাখী আর এক খাঁকশেয়ালীর বন্ধুত্ব হয়েছে। বন্ধুত্বটা যাতে বরাবর বজায় থাকে এবং আরও পাকা হয় সেই জন্যে তারা দু’জন কাছাকাছি বসবাস করবে ঠিক করলে। ঈগল একটা গাছের মাথায় বাসা বানিয়ে সেখানেই তার ডিম পাড়ল। আর খ্যাঁকশেয়ালী ঐগাছের নীচেই তার আস্তানা করল এবং সেখানেই তার বাচ্চা হ’ল। খ্যাঁকশেয়ালী একদিন খাবারের খোঁজে বাইরে গেছে, আর … বিস্তারিত পড়ুন

হযরত আদম (আঃ) – এর সৃষ্টির কাহিনী-৪র্থ পর্ব

হযরত আদম (আঃ) এর কাহিনী-এর ৩য় পর্ব পড়তে এখানে ক্লিক করুন অতঃপর রুহকে আদম (আঃ)-এর শরীরে প্রবৃষ্ট হতে বলা হয়। সে বলল, হে রাব্বুল আলামিন, আমি আদম (আঃ) এর রুহ নুরের তৈরি আর এ শরীরটা মাটির তৈরি এর মধ্যে আমি কিভাবে থাকব। আল্লাহ বললেন, নূরে মোহাম্মাদীর উজ্জ্বলতায় এ মাটির শরীর ও উহার রক্ত মাংস সব … বিস্তারিত পড়ুন

বাদশা পুত্র ও মন্ত্রী পুত্র

আকবর বাদশার পুত্র সেলিমের সঙ্গে মন্ত্রিপুত্রের প্রগাঢ় বন্ধুত্ব জন্মেছিল। সবসময়ই তারা একসঙ্গে থাকতেন, হাস্য পরিহাস করতেন। একেবারে এক আত্মা, এক প্রাণ। দু’জন দু’জনকে ছেড়ে থাকতে পারতেন না। খাওয়া, ওঠাবসা সবসময়ই করতেন একসঙ্গে। কিন্তু ওঁদের এত বন্ধুত্ব বাদশার ভাল লাগত না। একদিন তিনি বীরবলকে ডেকে বললেন, ‘বীরবল, সেলিমের সঙ্গে মন্ত্রিপুত্রের এত ভাব আমার ভাল লাগছে না। … বিস্তারিত পড়ুন

রূপহীন রুপক গল্প

এক বনে প্রচুর পরিমাণে বিভিন্ন প্রাণীদের বসবাস। প্রাণীদের বৈচিত্র এত বেশি যে সেখানে সুষ্ঠু ও শক্তিশালী প্রশাসনিক কাঠামো ছাড়া বনের প্রাণীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা সম্ভব নয়। তাই সবাই মিলে বন রাজ্যে একটা শক্তিশালী প্রশাসনিক কাঠামো গড়ে তুলার উদ্যোগ নিল। যথা উদ্যোগ তথা বাস্তবায়ন। একটি প্রাশাসনিক কাঠামো গড়ে তুলা হলো। এই কাঠামোকে সামনের দিকে এগিয়ে … বিস্তারিত পড়ুন

ধূলার কথা – সুকুমার রায়

ঘরের দেয়াল মেঝে আসবাবপত্র যতই ঝাড়ি যতই মুছি, খানিকক্ষণ রাখিয়া দিলেই আবার দেখি, যেই ধূলা সেই ধূলা। এত ধূলা আসেই বা কোথা হইতে, আর এ ধূলার অর্থই বা কি? টেবিলের উপর হইতে খানিকটা ধূলা সংগ্রহ করিয়া অণুবীক্ষণ দিয়া দেখ—তাহার মধ্যে চুন, সুরকি, কয়লার গুঁড়া হইতে আঁশ, পোকার ডিম, ফুলের রেণু পর্যন্ত সবই পাওয়া যাইতে পারে। … বিস্তারিত পড়ুন

উদ্ভট ঊটের সওয়ারী

সত্তুরের দশকে অনেক উঠতিযুবক আর পড়তিযুবকের কাফেলার সাথে আমাদের মামা-চাচারাও পাড়ি দিয়েছিলেন বিদেশে, জীবনবদলের হাতছানি/নিশির ডাকে সাড়া দিয়ে। আশির দশকের মাঝামাঝি যখন তাঁরা ছুটিতে বাড়ি ফিরতে লাগলেন, আমরা স্কুলফেরতা এসে তাঁদের আশ্চর্য সাবান আর ট্যাল্কগন্ধী লাগেজের ডালা খোলা দেখতে লাগলাম, তখন থেকে আমরা/আমি একটি অদ্ভূত বিষয়ের সাথে পরিচিত। সেটা হচ্ছে, এইসব আর কোনোদিন দেশে ফিরতে … বিস্তারিত পড়ুন

গ্যালিলিও – সুকুমার রায়

সে সাড়ে তিনশত বৎসর আগেকার কথা। ইটালি দেশে পিসা নগরে সম্ভ্রান্ত বংশে গ্যালিলিও-র জন্ম হয়। গ্যালিলিওর পিতা অঙ্কশাস্ত্রে পণ্ডিত ছিলেন, শিল্প সংগীত প্রভৃতি নানা বিদ্যায় তাঁহার দখল ছিল। কিন্তু তবু সংসারে তাঁহার টাকা পয়সার অভাব লাগিয়াই ছিল। সুতরাং তিনি ভাবিলেন, পুত্রকে এমন কোন বিদ্যা শিখাইবেন, যাহাতে ঘরে দুপয়সা আসিতে পারে। স্থির হইল, গ্যালিলিও চিকিৎসা শিখিবেন। … বিস্তারিত পড়ুন

হযরত আবু যার গিফারী (রাঃ ) এর কষ্ট সহ্য করা – ১ম পর্ব

হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, হযরত আবু যার গিফারী (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াত প্রাপ্তির সংবাদ পাওয়ার পর নিজের ভাইকে বলিলেন, তুমি মক্কায় যাইয়া আমার জন্য সেই লোক সম্পর্কে সংবাদ লইয়া আস যিনি নিজেকে নবী বলিয়া দাবী করিতেছেন এবং তাঁহার নিকট আসমান হইতে খবর আসে বলিতেছেন তাঁহার কথাবার্তা মনোযোগ দিয়া শ্রবণ করিবে এবং আমার … বিস্তারিত পড়ুন

ভয় (গল্প)

এক বাইরে এসে একটা সিগারেট ধরালো মামুন। একগাল ধোঁয়া ছেড়ে গায়ের চাদরটা দিয়ে কান-মাথা ভালো করে ঢেকে নেয়। আশপাশে কোনো রিক্সা চোখে পড়ছে না। রাত এমন কিছু বেশি হয়নি, সাড়ে দশটা। তবে মফস্বল শহরে শীতকালে সাড়ে দশটাই গভীর রাত। এদিক-সেদিক তাকিয়ে হলের উদ্দেশ্যে পা বাঁড়ায়। দূরত্ব এমন কিছু নয়, হেঁটেই যাওয়া যায়। তবে এই শীতের … বিস্তারিত পড়ুন

বাঘ ও বক -ঈশপের গল্প

একদা, এক বাঘের গলায় হাড় ফুটেছিল। বাঘ অনেক চেষ্টা করেও হাড় বাহির করতে পারল না; যন্ত্রনায় অস্থির হয়ে, চারদিকে দৌড়ে বেড়াতে লাগল। সে যে জন্তুকে সামনে দেখে তাকেই বলে, ভাই হে! যদি তুমি আমার গলা হতে, হাড় বের করে দাও, তবে আমি তোমায় পুরষ্কার দিব এবং চিরদিনের জন্য তোমার কেনা গোলাম হয়ে থাক। কোন জন্তুই … বিস্তারিত পড়ুন

দুঃখিত!