ঠুকে মারি আর মুখে মারি – সুকুমার রায়

মুখে-মারি পালোয়ানের বেজায় নাম, —তার মত পালোয়ান নাকি আর নাই। ঠুকে-মারি সত্যিকারের মস্ত পালোয়ান, মুখে-মারির নাম শুনে সে হিংসায় আর বাঁচে না। শেষে একদিন ঠুকে-মারি আর থাকতে না পেরে, কম্বলে নব্বুই মন আটা বেঁধে নিয়ে, সেই কম্বল কাঁধে ফেলে মুখে-মারির বাড়ি রওয়ানা হ’লো। পথে এক জায়গায় বড্ড পিপাসা আর ক্ষিদে পাওয়ায় ঠুকে-মারি কম্বলটা কাঁধ থেকে … বিস্তারিত পড়ুন

তুষার মানব, আলমেস্টি, সাসকোয়াচ, চাপাবাজদের এক আওয়াজ

পৃথিবীর সবদেশের রূপকথা ও উপকথাতে দৈত্য-দানবের উপস্থিতি অপরিহার্য। এই বিজ্ঞানের যুগে আমরা জানি রূপকথা রূপকথাই। কিন্তু রূপকথার দানব-দানো ছাড়াও একশ্রেণীর দৈত্যকায় প্রাণীর কথা মাঝে মধ্যে শোনা যায় একদল প্রতারকের মুখে। বিশ্বের কিছু কিছু এলাকায় এসব বৃহদাকারের প্রাণীর অস্তিত্বের কথা এনারা প্রায়শ জোর দিয়ে বলে থাকেন। এসব প্রাণীকুলের শিরোমণি হলো হিমালয়ের তুষার মানব বা ইয়েতি। এছাড়া … বিস্তারিত পড়ুন

গ্রেট ব্লু হোল

গ্রেট ব্লু হোল অবস্থিত ক্যারিবিয়ান দেশ বাহামায়। বাহামার বিলিজ শহরের ৬০ মাইল পূর্বে লাইট হাউজ রিফে আছে এই ব্লু হোলগুলো। ব্লু হোলগুলো মূলত একটি বিশাল কেভ নেটওয়ার্কের প্রবেশদ্বার। পুরো বাহামার নিচেই বিস্তৃত পানির এই বিশাল কেভ নেটওয়ার্ক। অনেকগুলো ব্লু হোল তো প্রায় ১৪ কিলোমিটার মোটা। এগুলো দিয়ে ডাইভাররা হোলের ভিতর গিয়ে নেটওয়ার্ক ঘুরে ঘুরে দেখে … বিস্তারিত পড়ুন

চন্দ্রনাথ– শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ––অষ্টম পরিচ্ছেদ

হরিদয়াল সমস্ত কথা পরিষ্কার করিয়া মণিশঙ্করকে লিখিয়া দিয়াছিলেন। সেই জন্যই তাঁহার সহজেই বিশ্বাস হইল, সংবাদটা অসত্য নহে। কিন্তু বুঝিতে পারিলেন না, এস্থলে কর্তব্য কি? এ সংবাদটা তাঁহার পক্ষে সুখেরই হউক বা দুঃখেরই হউক, গুরুতর তাহাতে সন্দেহ নাই। এত ভার তাঁহার একা বহিতে ক্লেশ বোধ হইল, তাই স্ত্রীকে নিরিবিলিতে পাইয়া মোটামুটি খবরটা জানাইয়া বলিলেন, আমার পরামর্শ … বিস্তারিত পড়ুন

আমর ইবন সাঈদ ইবনুল আস রা:

আমরের ডাক নাম আবু উকবা। পিতা সাঈদ ইবনুল আস। কুরাইশ বংশের উমাইয়া শাখার সন্তান। মা বনী মাখযুমের কন্যা। আমর হযরত খালিদ ইবনুল ওয়ালীদের ফুফাতো ভাই। (উসুদুল গাবা-৪/১০৬)। (আল ইসাবা-২/৫৩৯)। সাঈদ ইবনুল আসের ৫ ছেলে- খালিদ, আবান, সাঈদ, আবদুল্লাহ, ও আমর। আগে পরে তারা সকলে ইসলাম গ্রহণ করেন। যুবাইর ইবন বাককার বলেন: সাঈদ ইবনুল আসের ছেলে … বিস্তারিত পড়ুন

বয়াত শুনে ইসলাম গ্রহণ

হযরত আবুল কাসেম জোনায়েদ বলেন, একবার আমি এক জামাতের সাথে তুর পাহাড়ে ছিলাম। আমরা ঘুরতে ঘুরতে এক জলাশয়ে অবতারণ করলাম। আমাদের সাথে ছিল এক গায়ক। সে বয়াত পাঠ করতে শুরু করল। অতঃপর বয়াত শুনে সবার মধ্যে ওয়াজদের হালত জন্ম হল এবং তারা মূড়িয়ে নৃত্য করতে লাগল। ঐ জলাশয়ের নিকট ছিল এক রাহের (খৃষ্টান জাজক) তিনি … বিস্তারিত পড়ুন

বিষাদ সিন্ধু — মহরম পর্ব ২৩ প্রবাহ

স্বার্থপ্রসবিনী গর্ভবতী আশা যতদিন সন্তান প্রসব না করে, ততদিন আশাজীবী লোকের সংশিত মানসাকাশে ইষ্টচন্দ্রের উদয় হয় না। রাত্রির পর দিন, দিনের পর রাত্রি আসিতে লাগিল। এই রকমে দিবা-রজনীর যাতায়াত। জেয়াদের মানসাকাশে এতদিন শান্তিচন্দ্রের উদয় হয় নাই। সর্বদা অন্যমনস্ক। সর্বদাই দুশ্চিন্তাতে চিরনিমগ্ন। ইহা এক প্রকার মোহ। জেয়াদ্ দিন-দিন-দিন গণনা করিতেছেন, ক্রমে গণনার দিন পরিপূর্ণ হইল। মদিনা … বিস্তারিত পড়ুন

অযাত্রা–দিবাকর ভট্টাচার্য ৩য় পর্ব

গল্পের চতুর্থ অংশ পড়তে এখানে ক্লিক করুন অসহ্য!’ মনে হবে তাঁর। তখনই হাত বাড়িয়ে নিভিয়ে দেবেন আলোটা। নরম অন্ধকারে ঢেকে যাবে চারিদিক। ‘ওই স্টেশনের ত্রিসীমানায় আর যাব না কোনোদিন। মার্কেটিং এর কাজে যদি যেতেই হয় ওদিকটায় তাহলে দুটো স্টেশন এগিয়ে নামবো। কিংবা …’—ভাবতে ভাবতে চোখে ঘুম জড়িয়ে আসবে সিদ্ধার্থের। আধোঘুমে তিনি টের পাবেন বিছানায় তাঁর … বিস্তারিত পড়ুন

সতী– শরৎচন্দ্র চট্টোপাধ্যায় –চতুর্থ পরিচ্ছেদ

মৃত জমিদার গোঁসাইচরণের বিধবা পুত্রবধূর সহিত অন্যান্য পুত্রদের বিষয়-সংক্রান্ত মামলা বাধিয়াছিল। হরিশ ছিল বিধবার উকিল। জমিদারের আমলা কে যে কোন্‌ পক্ষে জানা কঠিন বলিয়া গোপনে পরামর্শের জন্য বিধবা নিজেই ইতিপূর্বে দুই-একবার উকিলের বাড়ি আসিয়াছিলেন। আজ সকালেও তাঁহার গাড়ি আসিয়া হরিশের সদর দরজায় থামিল। হরিশ সসম্ভ্রমে তাঁহাকে নিজের বসিবার ঘরে আনিয়া বসাইলেন। আলোচনা পাছে ও-ঘরে মুহুরির … বিস্তারিত পড়ুন

নবী কারীম (সাঃ ) ও হযরত আবু বকর (রাঃ ) এর হিজরতের বিবরণ – পর্ব ২

নবী কারীম (সাঃ ) ও হযরত আবু বকর (রাঃ ) এর হিজরতের বিবরণ – পর্ব ১ পড়তে এখানে ক্লিক করুন মুশরিকগণ তালাশ করিতে করিতে সেই গুহার নিকটও পৌঁছিল যেখানে রাসূল (সাঃ) ও হযরত আবু বকর (রাঃ) অবস্থান করিতেছিলেন। এমনকি তাহারা সেই গুহার মুখেও পৌঁছিয়া গেল এবং রাসূল তাহাদের আওয়াজ শুনিতে পাইলেন। হযরত আবু বকর (রাঃ) … বিস্তারিত পড়ুন

দুঃখিত!