খুঁত ধরা ছেলে

বিলাতে চারিটি ভাই একদিন এক জায়গায় বসিয়া কথাবার্তা কহিতেছিলেন। তাহাদের আলাপের বিষয়, কে কি করিবে। সকলেরই মনে ইচ্ছা, একটা কিছু হওয়া চাই। সকলের ‘একটা কিছু’ত আর একরকম হয় না। তাই চার ভাই চাররকম কথা বলিল। একজন বলিল-‘আমি ইঁটের কারবার করিব। তাহাতে টাকা হইবে, আর ইঁট দিয়া আমার একখানা বাড়ি করিব।’ আর-একজন বলিল-‘দূর হ, তোর নেহাত … বিস্তারিত পড়ুন

ভূত বন্ধু

ভূত ব্যাপারটা কি তোমরা বিশ্বাস করো? ভূত বলে কি কিছু একটা আছে? ছোটবেলায় তো কত রকমের ভূতের গল্প পড়েছ – মা ঠাকুমার কাছে নানা ধরনের গা ছমছম করা ভূতের গল্প শুনেছ। আর গ্রামের ছেলে হলে তো কথাই নেই – ঘরের কিংবা বাড়ির আনাচে কানাচে, বাগানে, সন্ধ্যে হলেই অনেক ছায়া ছায়া ভূতকে ঘুরতেও দেখেছ – তাই … বিস্তারিত পড়ুন

জর্দানের রোমান শাসকের দরবারে মুয়াজ—আমরা সেই সে জাতি –– আবুল আসাদ

জর্দানের সুন্দর ‘ফাহল’ নগরী। ইরাক-জর্দান এলাকায় এটা রোমানদের শেষ দুর্গ। নিরুপায় রোমক বাহিনী মুসলিম সেনাপতি আবু উবাইদার কাছে সন্ধির প্রস্তাব দিল। সন্ধি সম্বন্ধে আলোচনার জন্য সেনাপতি আবু উবাইদাহ (রা) মুয়াজ ইবন জাবাল (রা)-কে পাঠালেন রোমক শাসক সাকলাবের দরবারে। মুয়াজ দরবারে পৌঁছলে সাকলাব তাঁকে পরম সমাদরে একটি কারুকার্যখচিত আসনে বসবার জন্য অনুরোধ করলেন। কিন্তু মুয়াজ দরবারের … বিস্তারিত পড়ুন

খ্যাতিমানদের মজার ঘটনা (পর্ব-২)

রবীন্দ্রনাথ ও চিনির রস রবীন্দ্রনাথ রস নিয়ে কী কী লিখছেন, এই নিয়ে আমাদের গবেষনা এখনো শেষ হয়নি। আপাতত আমরা রসের গুরুত্বপূর্ণ উপাদান চিনি নিয়ে তিনি কী লিখেছেন , আপনাকে জানাই। মরিস সাহেব শান্তিনিকেতনে ইংরেজি ও ফরাসি ভাষা পড়াতেন। একদিন তিনি তাঁর ছাত্র প্রমথনাথ বিশীকে(বিখ্যাত নাট্যকার) বললেন, ”গুরুদেব সুগার বা চিনি বিষয় একটা গান লিখেছেন। গানটি … বিস্তারিত পড়ুন

কাকস্য বেদনা

মানুষ শখ করে কত ধরনের পাখি পোষে! কবুতর, তোতা, টিয়া, কাকাতুয়া, জোড়ায় জোড়ায় লাভ বার্ড! আর আমি কিনা পুষি কালো পাখি—কাক! তা-ও খাঁচায় বন্দী করে না, ছাড়া রেখেই। আমার সেই পোষা কাকগুলো সারা দিন যথেচ্ছ উড়ে উড়ে ঘুরে বেড়ায়, সন্ধ্যা হলে ভালো ছেলেদের মতো ঘরে ফিরে আসে। বাসার পেছনের বারান্দায় স্তূপ করে ফেলে রাখা ভাঙা … বিস্তারিত পড়ুন

অদ্ভুত সেই হাতিটি

এক লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। রাস্তার পাশেই একটা হাতি দড়ি দিয়ে বাঁধা । হাতিটাকে এই অবস্থায় দেখে লোকটা খুব অবাক হলো। কোন শিকল নেই, কোন খাঁচাও নেই। হাতিটার এক পা শুধু একটা পাতলা দড়ি দিয়ে বাঁধা । চাইলেই হাতিটা যে কোন মুহূর্তে দড়ি ছিঁড়ে চলে যেতে পারে। কিন্তু হাতিটা সেখানেই দাঁড়িয়ে আছে। দড়ি ছিঁড়ে … বিস্তারিত পড়ুন

পরীর পরিচয়– রবীন্দ্রনাথ ঠাকুর

রাজপুত্রের বয়স কুড়ি পার হয়ে যায়, দেশবিদেশ থেকে বিবাহের সম্বন্ধ আসে। ঘটক বললে, “বাহ্লীকরাজের মেয়ে রূপসী বটে, যেন সাদা গোলাপের পুষ্পবৃষ্টি।” রাজপুত্র মুখ ফিরিয়ে থাকে, জবাব করে না। দূত এসে বললে, “গান্ধাররাজের মেয়ের অঙ্গে অঙ্গে লাবণ্য ফেটে পড়ছে, যেন দ্রাক্ষালতায় আঙুরের গুচ্ছ।” রাজপুত্র শিকারের ছলে বনে চলে যায়। দিন যায়, সপ্তাহ যায়, ফিরে আসে না। … বিস্তারিত পড়ুন

হযরত যুলকিফল (আঃ)

পবিত্র কোরআনের সূরা আম্বিয়া ও সূরা সোয়াদ শুধু তাঁর নামই উক্ত হয়েছে। এছাড়া তাঁর সম্পর্কে পবিত্র কোরআনে কোথাও তার সম্পর্কে আর কোন আলোচনাই হয়নি। সূরা আম্বিয়া আল্লাহ পাক ইরশাদ করেন- وَإِسْمَاعِيلَ وَإِدْرِيسَ وَذَا الْكِفْلِ ۖ كُلٌّ مِّنَ الصَّابِرِينَ وَأَدْخَلْنَاهُمْ فِي رَحْمَتِنَا ۖ إِنَّهُم مِّنَ الصَّالِحِينَ অর্থঃ আর ইসমাইল ইদরীস ও যুলকিফলের কথা স্মরণ কর তাঁরা … বিস্তারিত পড়ুন

হযরত ফোজায়েল (রঃ)- পর্ব ৫

হযরত ফোজায়েল (রঃ) – পর্ব ৪ পড়তে এখানে ক্লিক করুন হযরত ফোজায়েল (রঃ)-এর তত্ত্ব-পূর্ণ উপদেশ বাণীঃ ১. সেই নির্জনবাস শ্রেয়- যেখানে আমি কাউকে দেখতে পাই না এবং আমাকেও কেউ দেখে না। ২. যে আমার পাশ দিয়ে চলে যায় অথচ আমাকে সালাম জানায় না, ব্যাধিগ্রস্থ হলে যে আমাকে দেখতে আসে না, জানব, সেই আমার প্রতি সবচেয়ে … বিস্তারিত পড়ুন

দুঃখিত!