মুখোশ রহস্য–আহমেদ রিয়াজ

লোকটার ডাক এড়াতে পারলো না করিম। লোকটা মানে মুখোশওয়ালা। অল্প কটা মুখোশ নিয়ে দাঁড়িয়ে আছে পথের ধারে। আরো খানিকটা এগিয়ে পথটা মিশেছে মেলার মাঠে। চিতলমারি মেলা। জমজমাট বৈশাখী মেলা হচ্ছে ওখানে। কী নেই মেলায়? নাগরদোলা, পুতুল নাচ, সার্কাস, লাঠিখেলা, ষাঁড়ের লড়াই, কবুতর দৌড় এমনকি মোরগ লড়াইও হচ্ছে। আহা! মেলার সকল মানুষ কেমন হাসিখুশি। ওদের দেখে … বিস্তারিত পড়ুন

মানুষের বাধ্যগত এক বাঘ

একজন প্রখ্যাত বুজুর্গ বলেন, এক ব্যক্তি ইব্রাহীম বিন আদহাম (রহঃ) এর নিকট এসে আরজ করল, একটি ক্ষুধার্ত বাঘ পথ আটকে রেখেছে। ফলে আমরা যাতায়াত করতে পারছি না। হযরত ইব্রাহীম (রহঃ) সেই বাঘের নিকট গিয়ে বললেন, হে আবুল হারেস! তোমাকে যদি আমাদের ব্যাপারে কোন হুকুম হয়ে থাকে তবে তুমি উহা পালন কর, অন্যথায় পথ ছেড়ে চলে … বিস্তারিত পড়ুন

অ্যালজেব্রা

পিসির বাড়ি বেড়াতে এসে একদিনের মধ্যেই বেশ বুঝলাম যে এই জায়গাটা অদ্ভূত। এমনটা যেন আগে কোথাও দেখেনি। প্রথমেই যেটা চোখে লাগল তা হচ্ছে এখানে মিষ্টির দোকানের নাম ‘সরকার জ্ঞানভান্ডার’। প্রথমে মনে হল বোধহয় শখ করে দিয়ে থাকবে। তারপরে দেখি আরেকটা দোকানের নাম ‘জ্ঞানের মজারু সন্দেশ’, তারপর আরেকটায় ‘জ্ঞানগম্যি মিষ্টান্ন ভান্ডার’। দেখছি আর ভাবছি এ আবার … বিস্তারিত পড়ুন

হযরত নূহ (আঃ)- এর জাহাজ তৈরি -৪র্থ অংশ

হযরত নূহ আঃ এর জাহাজ তৈরী- ৩য় পর্ব পড়তে এখানে ক্লিক করুন উজের উঠানো কাঠগুলো হযরত নূহ (আঃ) সঙ্গীদের দ্বারা যথাস্থানে নিয়ে এলেন এবং অতি সত্তর তক্তা করে জাহাজের অসমাপ্ত কাজ আরম্ভ করে দিলেন। সপ্তাহ খানিকের মধ্যে তিনি জাহাজের সম্পূর্ণ কাজ সমধা করে ফেললেন। দেশে হাজার হাজার মানুষ জাহাজ নির্মানের খবর শুনে প্রতিদিন দেখতে আসে … বিস্তারিত পড়ুন

যুদ্ধশেষে পা খুঁজে বেড়াচ্ছিলেন হারারা ইবনে কায়েস—আমরা সেই সে জাতি –– আবুল আসাদ

ইয়ারমুকের প্রান্তর। মুসলিম ও রোমক বাহিনী মুখোমুখি দাঁড়িয়ে। ২ লক্ষ ৪০ হাজার রোমক সৈন্যের নেতৃত্ব করছেন রোম সম্রাট হিরাক্লিয়াসের পুত্র স্বয়ং। মুসলিম বাহিনীর অধিনায়কত্ব করছেন সেনাপতি আবু উবাইদাহ এবং তাঁর অধীনে রয়েছেন খালিদ ইবন ওয়ালিদ। ২ লক্ষ ৪০ হাজার রোমক সৈন্যের মুকাবিলা করার জন্য খালিদ ক্ষুদ্র মুসলিম বাহিনীকে এক অপূর্ব কৌশলে ৩৬ টি দলে বিভক্ত … বিস্তারিত পড়ুন

যোগাযোগ–২৫ তম অংশ– রবীন্দ্রনাথ ঠাকুর

  ইতিমধ্যে শ্যামাসুন্দরী হাঁপাতে হাঁপাতে মধুকে এসে জানালে, ‘বউ মুর্ছো গেছে।’ মধুসূদনের মনটা দপ করে জ্বলে উঠল; বললে, “কেন, তাঁর হয়েছে কী?” “তা তো বলতে পারি নে, দাদা দাদা করেই বউ হেদিয়ে গেল। তা একবার কি দেখতে যাবে?” “কী হবে! আমি তো ওর দাদা নই।” “মিছে রাগ করছ ঠাকুরপো, ওরা বড়োঘরের মেয়ে, পোষ মানতে সময় … বিস্তারিত পড়ুন

হযরত মুহাম্মদ (সাঃ) এর শোক বর্ষ-১ম পর্ব

নবুয়তের দশম বর্ষে শাওয়াল মাসে শেয়াবে আবি তালেব হতে বনী হাশেমের মুক্তি হয়েছিল। আল্লাহর রাসূল এবং মুসলমানগণ সাময়িকভাবে কাফেরদের অত্যচার হতে অব্যাহতি পেলেন। কিন্তু এ বছর রাসূল (সাঃ)-এর জন্য জীবনের সবচেয়ে অধিক বেদনার বছর হয়ে দাঁড়াল। তাঁর জীবন সঙ্গিনী হযরত খাদীজা (রাঃ) এবং পরম হিতৈসী চাচা আবু তালেব উভয়ে চিরদিনের মত তাঁকে ছেড়ে যান। উপত্যকা … বিস্তারিত পড়ুন

মহিলামুখ জাতক

বোধিসত্ত্ব এক সময় রাজা ব্রহ্মদত্তের মন্ত্রী ছিলেন। তখন রাজার হাতিশালে সুলক্ষণযুক্ত একটি হাতি ছিল। তার নাম মহিলামুখ। হাতিটি এত শান্ত ও ভব্য ছিল যে রাজা তাকে মঙ্গলহস্তী করেন। রাক রাতে হাতিশালার পাশে কয়েকটি চোর এসে আলাপ করতে বসে। চুরি-চামারির ব্যাপারে তারা শলা পরামর্শ শুরু করল। তারা এই সব কথা বলাবলি করতে লাগল: ‘সিঁদ কাটতে হবে … বিস্তারিত পড়ুন

আরো একটি কন্যা —- হাসান আজিজুল হক

অভিজ্ঞতা যত তীব্র আর উদ্বেগজনক হোক না, এ রকম ব্যাপার আজকাল এতই সাধারণ হয়ে এসেছে যে, তা নিয়ে বড়সড়ো একটা কথার অবতারণা একেবারেই অনর্থক। গতকাল নারায়ণ হৃদয়ালয়ে (কানাড়ি উচ্চারণে হৃদয়ালয়) আমার একটি এনজিওগ্রাম হলো। এসব এখন প্রায় নৈমিত্তিক চিকিৎসার অঙ্গ হয়ে গেছে। আমার এই তৃতীয়বার। হৃদযন্ত্রটা এমন ফুটিফাটা বদ্ধ অবস্থায় আছে যে, মেরামত করার জন্য … বিস্তারিত পড়ুন

লক্ষ টাকা রোজগার

গোপালের বন্ধু গোপালকে জিজ্ঞাসা করে, ‘পশার কি রকম হলো হে? রাজবাড়িতে বেশ কয়েকমাস যাচ্ছ। রোজগার পাতি ভাল হচ্ছে তো?’ গোপাল বলল, ‘আশ্চর্য রকম। ছ’মাসে লক্ষ টাকা রোজগার করেছি।’ বন্ধু হকচকিয়ে গেল একেবারে। ‘বলি, বল কি হে? এ যে আশাতীত। লক্ষ টাকা ভাবার বিষয় বটে।’ গোপাল বলল, ‘আশাটা অন্যরকম ছিল, স্বীকার করছি। লক্ষ টাকা ব্যাপারটা কি … বিস্তারিত পড়ুন

দুঃখিত!