অতিপ্রাকৃত

জুলিয়াস ওবি টাইপ রাইটারের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার টেবিলের ওপর মাথা রেখে হেলদোল শরীরের বস নাক ডেকে বেঘোরে ঘুমোচ্ছে। সবুজ রঙের উর্দি পরে দারোয়ানও তার আস্তানায় বসে গভীর নিদ্রায় নিমজ্জিত। গত প্রায় এক সপ্তাহ ধরে একজন খদ্দের গেট পেরিয়ে ভেতরে ঢোকেনি। বিশাল দাঁড়িপাল্লার একপাশে একটা খালি ঝুড়ি পড়ে আছে। মেশিনের চতুর্দিকে ধুলোবালির সঙ্গে … বিস্তারিত পড়ুন

হরিপুরের হরেক কান্ড– অষ্টম পর্ব – পর্ব-শীর্ষেন্দু মুখোপাধ্যায়

গল্পের ঊনবিংশ অংশ পড়তে এখানে ক্লিক করুন। জগা ভয় খেয়ে বলল, যে আজ্ঞে। খালের ওপর একখানা পুরনো নড়বড়ে বাঁশের সাঁকো। তার ওপারে বাবলাবনের ভেতর দিয়ে একখানা জঙ্গুলে পথ আছে বটে, কিন্তু লোকবসতি নেই। লোকটা জগাকে বাঁশের সাঁকোর মুখটায় এনে ফেলল, ঘাড়টা এমন চেপে ধরে আছে যে জগা অন্যরকম কিছু করতে পারছে না। সে বলল, এবার … বিস্তারিত পড়ুন

বাঘ ও মেষশাবক – ঈশপের গল্প

এক বাঘ, পর্বতের ঝরনায় জলপাল করতে গিয়ে দেখতে পেল, কিছু দূরে, নীচের দিকে, এক মেষশাবক জলপান করছে।বাঘমনে মনে ভাবল, আজকে এই মেষশাবকে হত্যা করে এর কচি মাংস খাব কিন্তু বিনা দোষে এক প্রাণীকে হত্যা করা উচিত নয়। অতএব একটা দোষ দেখিয়ে তাকে হত্যা করতে হবে। এই চিন্তা করে,বাঘ তারাতারি সেই মেষ শাবকের কাছে গিয়ে বলল, … বিস্তারিত পড়ুন

খ্যাতিমানদের মজার ঘটনা (পর্ব-২)

রবীন্দ্রনাথ ও চিনির রস রবীন্দ্রনাথ রস নিয়ে কী কী লিখছেন, এই নিয়ে আমাদের গবেষনা এখনো শেষ হয়নি। আপাতত আমরা রসের গুরুত্বপূর্ণ উপাদান চিনি নিয়ে তিনি কী লিখেছেন , আপনাকে জানাই। মরিস সাহেব শান্তিনিকেতনে ইংরেজি ও ফরাসি ভাষা পড়াতেন। একদিন তিনি তাঁর ছাত্র প্রমথনাথ বিশীকে(বিখ্যাত নাট্যকার) বললেন, ”গুরুদেব সুগার বা চিনি বিষয় একটা গান লিখেছেন। গানটি … বিস্তারিত পড়ুন

সিজদারত অবস্থায় মৃত্যু

এক বুজুর্গ আল্লাহ পাকের দরবারে দোয়া করতেন। হে আল্লাহ! তুমি আমার উপর রহমত নাজিল কর এবং বেশি বেশি তোমার ইবাদত করার তৌফিক দান কর। আর মানুষের দৃষ্টি থেকে আমার আমলিয়াত গোপন রেখো। ঐ বুজুর্গ একদিন সন্ধ্যা হতে সকাল পর্যন্ত নামাযে মশগুল রইলেন। রাতের শেষ অংশে লোকেরা দেখতে পেল আকাশ হতে একটি নূর নেমে এসে সেই … বিস্তারিত পড়ুন

চেনা বন্ধু

সেই ছোট্টবেলার ইস্কুলটাকে চোখের সামনে দেখতে পেয়ে চিত্তপ্রিয় কেমন যেনন বিহ্বল হয়ে পরে । আজ থেকে প্রায় ষাট বছর আগের নীলফামারী শহরের প্রন্তের এই গ্রামটির চেহারা আজ পুরো পাল্টে গেছে । সেই টিনের বেড়া আর টিনের চালের স্কুলের জায়গায় দাঁড়িয়ে আছে পাকা দালানের মসত স্কুলবাড়ী । চিত্তপ্রিয়র চিনতে একটু কষ্ট হচ্ছে । পিছনের বাঁশবাগানটা নেই … বিস্তারিত পড়ুন

বিষাদ সিন্ধু — মহরম পর্ব ২২ প্রবাহ

প্রণয়, স্ত্রী, রাজ্য, ধন-এই কয়েকটি বিষয়ের লোভ বড় ভয়ানক। এই লোভে লোকের ধর্ম, পুণ্য, সাধুতা, পবিত্রতা সমস্তই একেবারে সমূলে বিনাশ প্রাপ্ত হয়। অতিকষ্টে উপার্জিত বন্ধুরত্নটাও ঐ লোভে অনেকেই অনায়াসে বিসর্জন দেয়। মানুষ ঐ লোভে অনায়াসেই যথেচ্ছ ব্যবহারে অগ্রসর হইতে পারে। এজিদ্ দামেস্কের রাজা, কুফা তাঁহার অধীন রাজ্য। হোসেনের সহিত আবদুল্লাহ্ জেয়াদের কেবলমাত্র বন্ধুত্বভাব সম্বন্ধ। উপরিউক্ত … বিস্তারিত পড়ুন

দেশ বিদেশের ভুত

একটা গল্প ছিল যে একটা লোক বর্ষার সন্ধ্যায় একটা মাছ কিনে বাড়ি ফিরছিল। পথে একটা ভুত তাঁর পিছু নেয়। সামনে বলতে থাকে,“ দেঁ না খাঁই,দেঁ না খাঁই,দেঁ না খাঁই দেঁ না……। লোকটা বাড়ি পৌছালে তাঁর গিন্নিকে মাছটা দিয়ে দিয়েছে। গিন্নি যখন রাঁধছে, মাছ তখন রন্নাঘরের ছাদের চিমনি দিয়ে গলগল করে বেরোনো ধোঁয়ায় মাছের গন্ধ পেয়ে … বিস্তারিত পড়ুন

ঘুমন্ত পুরী !

এক দেশের এক রাজপুত্র। রাজপুত্রের রূপে রাজপুরী আলো। রাজপুত্রের গুণের কথা লোকের মুখে ধরে না। একদিন রাজপুত্রের মনে হইল, দেশভ্রমণে যাইবেন। রাজ্যের লোকের মুখ ভার হইল, রাণী আহার-নিদ্রা ছাড়িলেন, কেবল রাজা বলিলেন,-“আচ্ছা, যাক্।”   তখন দেশের লোক দলে-দলে সাজিল, রাজা চর-অনুচর দিলেন, রাণী মণি-মাণিক্যের ডালা লইয়া আসিলেন। রাজপুত্র লোকজন, মণি-মাণিক্য চর অনুচর কিছুই সঙ্গে নিলেন … বিস্তারিত পড়ুন

কোলাহলে—- এনামুল রেজা

এক. ঘটনা ঘটল ভরদুপুরে। বৈশাখের এক প্রখর রৌদ্রময় সময়ে। শহরের বাজার থেকে ফিরছিল আজমত আর তার বারো বছর বয়সী পুত্র মনি। তাদের যে ছোট্ট মুদি দোকান আছে, ওটার জন্য সদাই-পাতি কিনে। আজমতের দু’হাতে দুটো বড় বড় চটের ব্যাগ। মনির হাতে আরও একটা। সে একটা ব্যাগই বইছে হাঁচড়ে-পাঁচড়ে। পুবপাড়ায় ঢুকতে একটা বিশাল মাঠ পড়ে। জলার মাঠ। … বিস্তারিত পড়ুন

দুঃখিত!