অরণ্যে…- বাণী বসু

আমরা অনেক বন্ধু সে দিন আর এক বন্ধুর বাড়িতে জড়ো হয়েছিলাম। গেট-টুগেদার। কারণ? তেমন কিছু নয়, এমনি। হরলিকসের বিজ্ঞাপনের একটি বাচ্চা মেয়ে বলত না? আমি তো এমনি এমনি খাই। তেমনি আমাদের এমনি এমনি গেট-টুগেদার। জন্মদিন-টিন অনেক হল। এখন জন্মদিন এলেই মৃত্যু-দিনের কথা মনে পড়ে যায়। নিছক আনন্দের জন্য মেলাটাই সত্যিকারের আনন্দ-মেলা। নির্ভার, নির্দায়, নিরঞ্জন। তা … বিস্তারিত পড়ুন

সম্পত্তি-সমর্পণ-রবীন্দ্রনাথ ঠাকুর-প্রথম পরিচ্ছেদ

বৃন্দাবন কুণ্ড মহাক্রুদ্ধ হইয়া আসিয়া তাহার বাপকে কহিল, ‘আমি এখনই চলিলাম।’ বাপ যজ্ঞনাথ কুণ্ড কহিলেন, ‘বেটা অকৃতজ্ঞ, ছেলেবেলা হইতে তোকে খাওয়াইতে পরাইতে যে ব্যয় হইয়াছে তাহার পরিশোধ করিবার নাম নাই, আবার তেজ দেখো না।’ যজ্ঞনাথের ঘরে যেরূপ অশনবসনের প্রথা তাহাতে খুব যে বেশি ব্যয় হইয়াছে তাহা নহে। প্রাচীন কালের ঋষিরা আহার এবং পরিচ্ছদ সম্বন্ধে অসম্ভব … বিস্তারিত পড়ুন

মিছে কথা বাড়ানো

একদিন রাজবাড়ির লোক গোপালকে চুরির দায়ে ফেলার জন্য জোর চেষ্টা করেছিল এবং গোপালকে ধরে এসে, হাকিমের সুমুখে খাড়া করে দিল। হাকিম জিজ্ঞাসা করলেন, ‘তুমি চুরি করেছ?’ গোপাল বললেন, ‘কেন মিছে কথা বাড়ান। করেছি কিনা সেইটিই তো বিচার করে প্রমাণ করবার ভার আপনার ওপেরে।’

কোব্বালা — ভূতের গল্প

রহস্য গল্প

চায়ের কাপে চুমুক দিয়ে চমকে উঠে তন্ময়।আগুন গরম চা। তবে তার চমকে ওঠার কারণ চায়ের উত্তাপ নয়, চায়ের স্বাদ। এই অজপাড়া গাঁয়ের ছাপড়া চায়ের দোকানের চা যে এতোটা ভালো হবে তা ছিল কল্পনার অতীত। চায়ের কারিগরের দিকে দৃষ্টি ফেরায় তন্ময়। পরণের সার্টটি পুরোনো হলেও বেশ পরিষ্কার। প্রচণ্ড গরমে আমি দর দর করে ঘামছি, অথচ এই … বিস্তারিত পড়ুন

সহস্র বছরের ৫টি বৈপ্লবিক আবিষ্কার

সকালে ঘুম থেকে উঠেই তোমাদের কেউ হয়তো প্রথমে চশমাটা পড়ে নাও, এরপর রেডিও বা টেলিভিশন চালু করো এবং নিউজপেপারটা হাতে নিয়েই পড়া শুরু করো। এর মাঝেই কিন্তু তুমি গত ১০০০ বছরের ইতিহাসের তিনটি যুগান্তরি আবিষ্কারকে ব্যবহার করে ফেলেছো : চশমার লেন্স, তারহীন যোগাযোগ এবং প্রিন্টিং প্রেস। আমার মনে হয় সবার ক্ষেত্রেই একই ঘটনা ঘটে, তবে … বিস্তারিত পড়ুন

মৃত্যুর পর চেহারা কালো ও ভয়ংকার হয়ে গেল

কয়েকজন যুবক স্থানে কাজ করত। সে স্থানে তারা কয়েক বছর অতিবাহিত করল। তারা তাদের আয় জমা করে রাখত। তারা যখনই শুনত কোন স্থানে আরাম আয়েশ, আনন্দ ফুর্তি করার ব্যবস্থা আছে, সেখানেই চলে যেত। প্রতিদিনের মত তারা বসে গল্প গুজব করছিল। তারা এমন একটি শহর সম্পর্কে খবর পেল, সেখানে তারা কোন দিন যায়নি। তারা পাক্কা নিয়ত … বিস্তারিত পড়ুন

বিশাল বিরাট সম্রাজ্য

সম্রাট আকবরের দরবারে দু’জন সভাগায়ক ছিল। তাদের একজনের আদরের নাম লাল, অন্যজনের নাম নীল। গায়ক দুজনের প্রতি সম্রাট খুবই খুশি ছিলেন, এবং তাদের দুজনের গান শোনার জন্য দেশ-দেশান্তর থেকে প্রায়ই লোকজন আসত। আরও গায়ক ছিল, কিন্তু ওদের দু’জনের প্রতি সম্রাটের পক্ষপাতিত্ব ছিল একটু বেশি। এইভাবে দিন যায়। নিজেদের খ্যাতি, প্রতিপত্তি এবং সম্রাটের পক্ষপাতিত্ব দেখে লাল … বিস্তারিত পড়ুন

কে অপয়া ?

শিকারে বেরিয়েছেন রাজা। যাত্রাপথে প্রথমেই পড়ে গেলেন নাসিরুদ্দীন হোজ্জার সামনে। রাজা ক্ষেপে গেলেন। পাইক-পেয়াদারের ডেকে বললেন, ‘হোজ্জা একটা অপয়া। যাত্রাপথে ওকে দেখলাম, আজ নির্ঘাত আমার শিকার পণ্ড। ওকে চাবুক মেরে দূর করে দাও।’ রাজার হুকুম তামিল হলো। কিন্তু সেদিন রাজার শিকারও জমে উঠলো বেশ। গুণে গুণে ছাবি্বশটা নাদুসনুদুস হরিণ মারলেন তিনি। প্রাসাদে ফিরে রাজা অনুতপ্ত … বিস্তারিত পড়ুন

নবী কারীম (সাঃ ) ও হযরত আবু বকর (রাঃ ) এর হিজরতের বিবরণ – পর্ব ২

নবী কারীম (সাঃ ) ও হযরত আবু বকর (রাঃ ) এর হিজরতের বিবরণ – পর্ব ১ পড়তে এখানে ক্লিক করুন মুশরিকগণ তালাশ করিতে করিতে সেই গুহার নিকটও পৌঁছিল যেখানে রাসূল (সাঃ) ও হযরত আবু বকর (রাঃ) অবস্থান করিতেছিলেন। এমনকি তাহারা সেই গুহার মুখেও পৌঁছিয়া গেল এবং রাসূল তাহাদের আওয়াজ শুনিতে পাইলেন। হযরত আবু বকর (রাঃ) … বিস্তারিত পড়ুন

দশে মিলে করি কাজ

ডাক্তার বাড়ির কাচারিতে বৈঠকের আয়োজন চলছে, ঘণ্টাখানেক পরেই অর্থাৎ আসরের নামাজের পর বৈঠক শুরু হওয়ার কথা। ডাক্তার বাড়ির ছেলেপুলেরা বাড়ির ভেতর থেকে চেয়ার, মোড়া, পিঁড়ি নিয়ে এসে কাচারির সামনে উন্মুক্ত জায়গায় রাখছে। দেখে বোঝাই যাচ্ছে জনা পঞ্চাশেক লোকের বসার ব্যবস্থা করা হচ্ছে। মাঝে একটা মোড়ার ওপর পান-সুপারির বেশ আয়োজন দেখা যাচ্ছে। গ্রামের বৈঠকগুলোতে পান-সুপারিই আপ্যায়নের … বিস্তারিত পড়ুন

দুঃখিত!