তিন ফসলি

দিনু মণ্ডলের ওই বিঘে দশেক জমি নামেই তিন ফসলি আসলে সেই বাগ্দীপাড়ার তালপুকুরের মতই, বছরে ছ’সাত মাসই থকথকে কাদা আর বর্ষা এলেই দু’কূল ছাপিয়ে থইথই। চাষের খরচ তুলতে অর্ধেক ধান বিক্রি করে বাকি ধান ভাঙিয়ে সম্বৎসরের খোরাকী জোগাতে হিমসিম খায় দিনু। বড়টা ক্লাস ফাইভে দুবছর ঘষটিয়ে এবারই সিক্সে উঠলো। মাঝের মেয়েটা আর ছোট ছেলেটা পিঠোপিঠি, … বিস্তারিত পড়ুন

বুদ্ধিমানের সাজা – সুকুমার রায়

আলি শাকালের মত ওস্তাদ আর ধূর্ত নাপিত সে সময়ে মেলাই ভার ছিল। বাগদাদের যত বড় লোক তাকে দিয়ে খেউড়ী করাতেন, গরিবকে সে গ্রাহ্যই করত না। একদিন এক গরীব কাঠুরে ঐ নাপিতের কাছে গাধা বোঝাই ক’রে কাঠ বিক্রী করতে এল। আলি শাকাল কাঠুরেকে বলল, “তোমার গাধার পিঠে যত কাঠ আছে সব আমাকে দাও; তোমাকে এক টাকা … বিস্তারিত পড়ুন

রাজপুত্তুর– রবীন্দ্রনাথ ঠাকুর

রাজপুত্তুর চলেছে নিজের রাজ্য ছেড়ে, সাত রাজার রাজ্য পেরিয়ে, যে দেশে কোনো রাজার রাজ্য নেই সেই দেশে। সে হল যে কালের কথা সে কালের আরম্ভও নেই, শেষও নেই। শহরে গ্রামে আর-সকলে হাটবাজার করে, ঘর করে, ঝগড়া করে, যে আমাদের চিরকালের রাজপুত্তুর সে রাজ্য ছেড়ে ছেড়ে চলে যায়। কেন যায়। কুয়োর জল কুয়োতেই থাকে, খাল বিলের … বিস্তারিত পড়ুন

হযরত খালিদ ইবনে ওলীদ (রাঃ)এর ইসলাম গ্রহণের ঘটনা – পর্ব ২

হযরত খালিদ ইবনে ওলীদ (রাঃ)এর ইসলাম গ্রহণের ঘটনা – পর্ব ১ পড়তে এখানে ক্লিক করুন হযরত খালেদ (রাঃ) বলেন, ভাইয়ের চিঠি পাওয়ার পর মদীনায় যাওয়ার জন্য আমার মন উদগ্রীব হইয়া উঠিল এবং ইসলামের প্রতি আগ্রহ বাড়িয়া গেল। আরো খুশী লাগিল যে, রাসূল (সাঃ) আমার সম্পর্কে জিজ্ঞাসা করিয়াছেন। এমন সময় একদিন আমি স্বপ্নে দেখিলাম যে, যেন … বিস্তারিত পড়ুন

আঙুর বিক্রেতা হোজ্জা

হোজ্জা বাজারে বসেছেন আঙুর বিক্রেতা হিসেবে। এক বন্ধুকে দেখে তার কাছেই আঙুর বেচতে চাইলেন। কিন্তু, বন্ধু বললেন যে, তার কাছে টাকা নেই। হোজ্জা উদার মানুষ। বললেন, “আপনি বন্ধু মানুষ। টাকা পরে দিলেও চলবে। দুটো আঙুর মুখে দিয়ে দেখুন, মধুর মত মিষ্টি।” বন্ধু অপারগতা জানিয়ে বললেন যে, তিনি রোজাদার। হোজ্জার জিজ্ঞাস্য, রোজার মাস আসতে এখনো দুই … বিস্তারিত পড়ুন

চাঁদের হাসি

নানাবাড়ির পশ্চিমপাশের খড়ের চালের জীর্ণ দু’খানা ঘর। ভাগ্য বিড়ম্বিত এক পরিবার তাতে বাস করে। বড় পরিবারের পাঁচ ভাইয়ের মধ্যে রায়হান সবার ছোট। জীবনের বহুমুখী জটিলতার উনুন তখনো তাকে স্পর্শ করেনি। বোঝা শেখেনি প্রকৃতির রূঢ়তা। নিয়তির নির্মম পরিহাসে এমন অসময়ে বাবার আকস্মিক মৃত্যু। কর্মক্ষম বড় দুই ভাই সংসারের হাল ধরলেও বৃহৎ পরিবারের নিত্য চাহিদা মেটাতে তাদের … বিস্তারিত পড়ুন

যুদ্ধশেষে পা খুঁজে বেড়াচ্ছিলেন হারারা ইবনে কায়েস—আমরা সেই সে জাতি –– আবুল আসাদ

ইয়ারমুকের প্রান্তর। মুসলিম ও রোমক বাহিনী মুখোমুখি দাঁড়িয়ে। ২ লক্ষ ৪০ হাজার রোমক সৈন্যের নেতৃত্ব করছেন রোম সম্রাট হিরাক্লিয়াসের পুত্র স্বয়ং। মুসলিম বাহিনীর অধিনায়কত্ব করছেন সেনাপতি আবু উবাইদাহ এবং তাঁর অধীনে রয়েছেন খালিদ ইবন ওয়ালিদ। ২ লক্ষ ৪০ হাজার রোমক সৈন্যের মুকাবিলা করার জন্য খালিদ ক্ষুদ্র মুসলিম বাহিনীকে এক অপূর্ব কৌশলে ৩৬ টি দলে বিভক্ত … বিস্তারিত পড়ুন

পালাবদল

এক দরিদ্র ভিক্ষুক সারাদিন পথে পথে ঘুরে বেড়িয়েছে। ক্ষুধায় পিপাসায় কাতর হয়ে সে এল এক ধনী লোকের বাড়ির দরজায়। — ও ভাই আমাকে একটু ভিক্ষা দিন। আমি খুব ক্ষুধার্ত। ধনী লোকটি বলল– না হে, এখানে কোন ভিক্ষাটিক্ষা দেওয়া হয় না। তুমি অন্য কোথাও দ্যাখো। ভিক্ষুক তবুও দাঁড়িয়ে রইল। মালিক তখন তার বাড়ির কাজের ছেলেটাকে পাঠাল। … বিস্তারিত পড়ুন

চরিত্রহীন– শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ––দ্বিতীয় পরিচ্ছেদ

মাস-তিনেক পরে কলিকাতার একটা বাসায় একদিন সকালবেলায় ঘুম ভাঙ্গিয়া সতীশ বিছানায় এ-পাশ ও-পাশ করিতে করিতে হঠাৎ স্থির করিয়া বসিল, আজ সে স্কুলে যাইবে না। সে হোমিওপ্যাথি স্কুলে পড়িতেছিল। এই কামাই করিবার সঙ্কল্পটা তাহার মনের মধ্যে সুধা বর্ষণ করিল এবং মুহূর্তের মধ্যে বিকল দেহটাকে সবল করিয়া তুলিল। সে প্রফুল্ল-মুখে উঠিয়া বসিয়া তামাকের জন্য হাঁকাহাঁকি করিতে লাগিল। … বিস্তারিত পড়ুন

প্রজাপতির নির্বন্ধ–অষ্টম পরিচ্ছেদ –রবীন্দ্রনাথ ঠাকুর

  নৃপবালা। আজকাল তুই মাঝে মাঝে কেন অমন গম্ভীর হচ্ছিস বল্‌ তো নীরু। নীরবালা। আমাদের বাড়ির যত কিছু গাম্ভীর্য সব বুঝি তোর একলার ? আমার খুশি আমি গম্ভীর হব। নৃপবালা। তুই কী ভাবছিস আমি বেশ জানি। নীরবালা। তোর অত আন্দাজ করবার দরকার কী ভাই ? এখন তোর নিজের ভাবনা ভাববার সময় হয়েছে। নৃপ নীরুর গলা … বিস্তারিত পড়ুন

দুঃখিত!