পরী বন্ধু — মিশকাতুল জান্নাত মিশু

আমার একটা বন্ধু আছে। পরী বন্ধু। হ্যা, পরী-ই তো! এক্কেবারে পরীর দেশের পরী। অবাক হলে তো! না না, অবাক হওয়ার কিচ্ছু নেই। শুনবেতো আগে, কীভাবে বন্ধুত্ব হলো ওর সাথে? আহ্হা, শুনইনা। ঠিক আছে বলছি শোন- আমি খুব ছোটবেলা থেকে লেখালেখি করতাম, একটু একটু। লেখালেখি বুঝতো? ঐ যে গল্প-ছড়া-কবিতা ছাপা হয় পত্রিকায়, বড় বড় মানুষের। আমি … বিস্তারিত পড়ুন

বিদ্যালয় — আল জাবিরী

স্যার গাড়ি আর যাবেনা। ড্রাইভারের কথায় সচকিত হল জহির আবেদিন। সহকারী ফরিদুল ইসলাম সহ গাড়ি থেকে বেরিয়ে পড়ল দু’জন। ড্রাইভারকে গাড়ি ঘুরিয়ে এখানেই থাকার নির্দেশ দিল। হাতে থাকা নোট বুকটি এক ফলক দেখে নিল জহির আবেদিন। আজ তারা যে বিদ্যালয়টি পরিদর্শনে যাচ্ছে ম্যাপ অনুযায়ী আরো চার মাইল ভিতরে। হেঁটেই যেতে হবে বাকী পথ। দু’জনের জন্যেই … বিস্তারিত পড়ুন

কংস মামার হংস—– এস. আই. গানী

আম্মুকে স্কুলে আসতে দেখে একটু ঘাবড়ে গেলাম। কারণ, এর আগে আম্মু কোন দিন স্কুলে আসেনি। তবে হেড স্যারের বেতের আঘাত যে আজ খেতে হবে তা ভাল মতো বুঝতে পারছি। কেননা, আমাদের বাড়ি থেকে কেউ স্কুলে আসা মানে আমার কপালে ব্যাং ডাকা। বাড়িতে দাদুর জন্য আমাকে কেউ কিছু বলতে পারেনা। তার শোধ নেয় স্কুলে এসে স্যারদের … বিস্তারিত পড়ুন

কেনা মোরগ —– আলী আসকর

মাইকে ঘোষণাটা শুরু হয়েছে সকাল সকাল। মাঝে মাঝে যে কোথাও এমন ঘোষণা হয় না তা নয়। কোন বড় লোক যদি দুনিয়াদারি থেকে চোখ বুজে ফেলেন তাহলেও এমন ঘোষণা অনেকে কান খাড়া করে শোনেন। তবে আজকের ঘোষণাটা বুকে ধাক্কা লাগার মতো কোন দুর্ঘটনা জাতীয় কিছু নয়। ঘোষণার শেষের দিকে এক টুকরো খুশির সংবাদও আছে। পুরস্কার। ভালো … বিস্তারিত পড়ুন

শিল্পীর সুইয়ে বাঘ —- মুহাম্মদ আবু আখতার

এক ব্যক্তি তার দেহে বাঘের ছবি অঙ্কিত করার ইচ্ছা করল। তাই সে এক শিল্পীর কাছে গিয়ে বলল, আমার পিঠে একটি বাঘের ছবি উল্কি করে এঁকে দাও। শিল্পী এতে সম্মত হল। ফলে লোকটিও তার প্রতি কৃতজ্ঞতা জানাল। শিল্পী উল্কির সুঁই তার পিঠে ফুটালো। লোকটি চিৎকার করে বলে উঠল- ওরে বাবারে! মরেছি, তুমি কী অাঁকছো যে এত … বিস্তারিত পড়ুন

আলী জাহামের গল্প— মুহাম্মাদ হাবীবুল্লাহ হাস্সান

পৃথিবীর বিখ্যাত নগরী বাগদাদের নাম অবশ্যই শুনেছ। মুসলমানদের অনেক কিছুই জড়িয়ে আছে এ শহরের সাথে। তখনকার যুগে আজকালকার মতো এতো ঝাঁকঝমক ছিল না। শহরের পরিধি ছিল খুব সঙ্কীর্ণ। শহর থেকে বের হয়ে একটু দূরে গেলেই মরুভূমি। আরবের মরুভূমি বলেই কথা। খুব দূরে-দূরে এখানে-সেখানে ছড়িয়ে থাকত কিছু ঝুপড়ি। রুক্ষ-গরম আবহাওয়া। ফল নেই, ফুল নেই। সারি সারি … বিস্তারিত পড়ুন

ব্যাখ্যাতীত — মোহাম্মদ মুহিবুল্লাহ

ছোট্ট একটি গ্রাম কুসুমপুর। শামত্মশিষ্ট ও সৌন্দর্যমন্ডিত গ্রাম। চারদিকে সবুজের সমারোহ। আধুনিক শহুরে যান্ত্রিকতার ছোঁয়া এখনও লাগেনি। অনেকটা অজ পাড়া গাঁ বলতে যা বুঝায় তাই। গ্রামের অধিকাংশ লোক অশিক্ষিত কৃষক। সকালের মোরগের ডাকে, পাখির কলতানে তাদের ঘুম ভাঙ্গে। তারপর সারাদিন কাঠফাটা রোদ মাথায় নিয়ে ক্ষেতে কাজ করে, ফসল ফলায়। সেই ফসল চলে যায় শহরে। কৃষকরা … বিস্তারিত পড়ুন

ঝুমা কাজল ও মিনির গল্প — তানজিল রিমন

সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, একটানা। দ্বিতীয় শ্রেণীর শেষ ক্লাসের ঘণ্টা পড়েছে আরও আধঘণ্টা আগে। বৃষ্টি হওয়ায় বাসায় যেতে পারছে না ঝুমা। স্কুলের বারান্দায় একপাশে বসে আছে, বৃষ্টি দেখছে। অনেক দিন পর আজ বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে ভিজতে খুব ইচ্ছে করছে। কিন্তু আম্মু বকা দিবে বলে ইচ্ছেটা পূরণ হচ্ছে না। এর কয়েকদিন আগে একবার বৃষ্টিতে ভিজে বাসায় … বিস্তারিত পড়ুন

অদ্ভূত

এত সকালে মোল্লা বাড়িতে হৈ চৈ পড়ে যাবে, তা কে জানতো! গফুর মোল্লার অস্থিরতায় আরও বেশি মানুষ জড়ো হয়েছে। পাড়ার কোনো বাড়িতে এখন মানুষ নেই, সব মানুষ যেনো জড়ো হয়েছে মোল্লা বাড়ির দক্ষিণ ঘরটার উঠানে। মাঝখানে চেয়ারে বসে আছে গফুর মোল্লার ছোট ছেলে। পাশে লেকবার কবিরাজ। লেকবার কবিরাজ অত্র এলাকার অতি পরিচিত একটি মুখ। চোয়াল … বিস্তারিত পড়ুন

নতুন পাগল — বিশ্বজিৎ চৌধুরী

গল্পটা আমার কাছ থেকে শুনুন; কারণ, আমি এ বিষয়ে বিস্তারিত জানি। সুন্দর একটা নাম ছিল গ্রামের। আরশিছড়ি। গ্রামের পাশে যে খাল, তার পানি ছিল আয়নার মতো স্বচ্ছ, তাই আরশিছড়ি। এখন নামটা পাল্টে গেছে। খালে পানি কমে গেছে। পানিও ঘোলা। তবে নাম পরিবর্তনের এটাই কারণ নয়। গ্রামের মানুষের জীবিকার সঙ্গে মিলিয়ে নতুন নাম হয়েছে ‘চোরাইয়ার টেক’। … বিস্তারিত পড়ুন

দুঃখিত!