বোকামির ফল

একবার একটা জলাশয়ে একটা কচ্ছপ বাস করতো। তার নাম ছিল হান্দু। সে যে জলাশয়ে বাস করতো সেখানে সারা বছর জল থাকতো, তার জলও ছিল পরিষ্কার পরিচ্ছন্ন। সেখানে অনেক মাছ ছিল, শেওলা, গুলি—সবই ছিল। এগুলো খাওয়ার জন্য বিভিন্ন পাখি বাইরে থেকে আসতো। সেখানে যে সব পাখি ও হাঁস এসেছিল, তাদের মধ্যে দুটি হাঁসের সাথে হান্দুর খুব … বিস্তারিত পড়ুন

একটি গরুর আত্মকাহিনি

গরু বিষয়ে একটি বাংলা রচনা সাধারণত শুরু হয় এভাবে: গরু গৃহপালিত চতুষ্পদ প্রাণী। গরুর চারটি পা, দুটি শিং, দুটি কান, দুটি চোখ আর একটি লম্বা লেজ আছে। লেজের অগ্রভাগে এক গোছা চুল। লেজ দ্বারা গরু মশা-মাছি তাড়ায়। গরু খুব শান্ত ও নিরীহ প্রাণী। গাভি বছরে একটি বাছুর প্রসব করে আর বাছুরকে অত্যন্ত ভালোবাসে। গরু ঘাস, … বিস্তারিত পড়ুন

কুরবানির গরু

ছোটবেলায় একবার দাদীর কাছে গল্প শুনছিলাম –বেহেশত আর দোযখের গল্প। যদিও দাদী দোযখের কথা খুব একটা বলতে চাইতেন না। তাঁর যুক্তি ছিল, “দোযখের কথা শুনে কি করবি, তোরে কইলাম বেহেশতে যাবার লাগবি”। বেহেশতের দুধের নহর, বিশাল ফলের বাগান আর রাজপ্রাসাদের গল্প শুনতে শুনতে আনমনে বিভোর হয়ে গিয়েছিলাম কল্পনার কোনও রাজ্যে। তবে সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল … বিস্তারিত পড়ুন

প্রাচীনকালের শিকার – সুকুমার রায়

মানুষকে যদি কেবল জন্তু হিসাবে শরীরের গঠন দেখিয়ে বিচার করা হয়, তবে তাহাকে নিতান্তই আনাড়ি জানোয়ার বলিতে হয়। সে না পারে ঘোড়ার মতো দৌড়াইতে, না জানে ক্যাঙারুর মতো লাফাইতে; দেহের শক্তি বল, অথবা নখ দাঁত প্রভৃতি যে কোন অস্ত্রের কথা বল, সব বিষয়েই সে অন্যান্য অনেক জানোয়ারের কাছে হার মানিতে বাধ্য। অথচ এই মানুষই এখন … বিস্তারিত পড়ুন

রাজা ও মুরগি— আহমেদ রিয়াজ

বনের পথ ধরে যাচ্ছিলেন বনের রাজা। অনেক লড়াইয়ের পর বনের রাজা হয়েছেন বাঘ। সিংহরা বেশ অনেকদিন রাজত্ব করেছে বনে। একটানা সিংহকে রাজা দেখতে দেখতে বিরক্ত হয়েগিয়েছিল বনের পশুরা। রাজা জাত সিংহের দাপটে বনে টিকে থাকাই কষ্টকর হচ্ছিল বাঘদের। রাজা না হয়ে আর উপায় ছিল না। বনের সবচেয়ে চতুর প্রাণী শেয়ালদের সাহায্যে রাজা হয়েছেন বাঘদের মধ্যে … বিস্তারিত পড়ুন

শিয়াল ও মোরগ

একদিন এক শিয়াল একটা মোরগকে দেখে ধরবার জন্য ছুটল। মোরগও শিয়ালকে দেখে প্রাণের ভয়ে ছুটতে লাগল। কিছুদূর যেয়ে মোরগ একটা গাছের ডালে পড়ল। শিয়াল গাছের তলায় দাঁড়িয়ে মোরগকে লক্ষ্য করে বলল- ‘আচ্ছালামু আলাইকুম’ ভাই মোরগ কেমন আছ ? মোরগ বলল, ওয়া আলাইকুমুচ্ছালাম ওয়া রাহমাতুল্লাহে ওয়া বারাকাতুহু।’ এইতো ভাই আল্লাহ্র রহমতে ছহি ছালামতেই আছি। শিয়াল বলল, … বিস্তারিত পড়ুন

শেয়াল পন্ডিতের ছাগু শিক্ষার ইতিবৃত্ত

একদা এক বোকা কুমির শিক্ষা অর্জন করিতে আসিল শিয়াল পন্ডিতের পাঠশালায়। আপনেরা যারা ভাবিতেছেন গল্পে গন্ডগোল আছে, মানে শিয়াল পন্ডিতের কাছে কুমিরের ৭ বাচ্চার শিক্ষা অর্জন করার বদলে খোদ বোকা কুমির কেনো আসিলো তাদের আস্বস্ত করিতেছি যে উহা ভিন্ন গল্প। এই গল্পের বোকা কুমির নিজেই শিকার করিয়া নিজের উদর ঠান্ডা করিতে পারেনা, বাচ্চা পালিবে কিরূপে? … বিস্তারিত পড়ুন

চারটি ষাড় আর সিংহ

একদা এক বনে চারটি ষাড় বাস করত। তিনজনেরই পরস্পরের মধ্যে ছিল খুব ভাব। তারা সব সময় একসঙ্গে থাকত, একসঙ্গে মাঠে চরে বেড়াত, গল্প করত, সুখে-দুঃখে সমব্যথিও হতো। সেই বনে এক সিংহও বাস করত। সিংহটির ইচ্ছে হলো ওদের মেরে মাংস খায় কিন্তু সে সুযোগ পাচ্ছিল না। তাই তার ইচ্ছেও পূরণ হচ্ছিল না। কারণ ওই চারটি ষাঁড় … বিস্তারিত পড়ুন

ছাগল-নামা !

গতবার কোরবানীর সময় একটা ছাগল কিনা হইলো। সাধারনত প্রতিবার ঈদের সময় আমি গরুর হাটে যাবার দিন কেটে পরি। আমার বাবা আর মেজ চাচা দুজনে গিয়ে গরু কেনে শেয়ার করে। আমি চান্সে ভ্যানিশ হয়ে যাওয়ায় বিরক্তিকর কাজটা কাজিনদের ঘাড়ে গিয়ে পড়ে। ক-বছর আগে ঈদের শেষমুহুর্তে তিলোত্তমা ঢাকা যখন গরুর লাদা, ময়লা পানি আর খড় বিচালীর গন্ধে … বিস্তারিত পড়ুন

পাপাই-এর গল্প

সাড়ে তিন বছরের পাপাই। অনেক কিছুই বুঝতে শিখেছে। বিশেষ করে আদর। আদর জিনিসটি ভালো করে বোঝে। কয়েক দিন ধরেই ব্যাপারটি সে লক্ষ করছিল। কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারেনি। তার দিকে বাবার কোনোই খেয়াল নেই। খেয়াল যতটুকু সবটুকু মায়ের দিকে। একদিন সহ্য বা ধৈর্যের সীমা অতিক্রম করল তার। বাসায় মেহমান এসেছে। একজন পাপাইকে কাছে ডেকে … বিস্তারিত পড়ুন

দুঃখিত!