আমাদের ক্লাস ক্যাপ্টেন —- তানজিল রিমন

সবচেয়ে পাকা আমটি পাড়তে গিয়েই সমস্যাটি হল। যা ভেবেছিলাম তাই। কী দরকার ছিল বাজি ধরার। কত আম তো হাতের কাছেই আছে। শুধু শুধু জেদ ধরে বাজিতে জিততে গিয়েই এমনটা হল। গাছের চিকন ডালে পা দিতেই মড়াৎ করে একটা শব্দ হল। তারপর যা হওয়ার তাই। ডিগবাজি খেতে খেতে গাছের ওপর থেকে একদম নিচে মাটিতে পড়ে গেল … বিস্তারিত পড়ুন

পড়শী সামাচার— লুৎফর রহমান সরকার

পড়শী হলেই পরশ্রীকাতর হতে হবে, এমন কোন কথা নেই। যেমন ভাই ভাই হলেই ঠাঁই ঠাঁই লাঠালাঠি হবে, তারও কোন মানে নেই। তবুও আমাদের বহু উজ্জ্বল ঐতিহ্যের পাশাপাশি এমন দু’একটা ট্রেডিশন বহু জেনারেশন থেকে চলে আসছে, যার কোন ব্যতিক্রম আজো তেমন একটা চোখে পড়ে না। প্রতিবেশীর প্রতি আমাদের সহানুভূতির অন্ত নেই। আমরা হয় নিদারুণভাবে প্রতিবেশীপরায়ণ, না … বিস্তারিত পড়ুন

পরীর দেশে একদিন —– নারায়ণ চন্দ্র রায়

ছোট বেলায় আমরা রাতে দাদীর সঙ্গে ঘুমাতাম। আমরা ঘুমাতে দেরী করলে বা ঘুমাতে না চাইলে দাদী আমাদের গল্প শুনিয়ে ঘুম পাড়াতেন। মাঝে মধ্যে দাদী আমাদের ছড়া কবিতা পাঠ করেও শুনাতেন। না ঘুমিয়ে কি আর থাকা যায়? আমরা গল্প শুনে ঘুমিয়ে পড়তাম। আমরা দাদীর কাছে পরীর গল্প শুনতে চাইতাম। আর দাদী আমাদের পরীর গল্প না শুনিয়ে … বিস্তারিত পড়ুন

ইচ্ছের নীল পাখি —– জাহিদ রুমান

ঘড়িতে পাঁচটা বাজতে আট মিনিট বাকি। এমন সময় সাকিবের ঘুম ভেঙে গেল। ঘুমলাগা চোখে সে পাশের কক্ষে উঁকি দিয়ে দেখে আববু-আম্মু এসেছে কি না। না, আসেনি। দূর থেকে অস্পষ্ট টুংটাং শব্দ শোনা যাচ্ছে। হয় তো রান্নাঘরে রীনা আপা কাজ করছে। সাকিবের বাবা-মা দু’জনই চাকরিজীবী। ব্যাংকার। সকালে একসঙ্গে অফিসে যান আবার একসঙ্গে ফেরেন। তাই রাত আর … বিস্তারিত পড়ুন

ঈদহাটায় হারিয়ে যাওয়া —– তমসুর হোসেন

সেদিন ছিলো শনিবার। দূর-দূরান্ত থেকে লোক আসছে উলিপুরের হাটে। ঈদের আগে আর কোন হাট হবে না। সামনের রাস্তা দিয়ে দলে দলে লোক যাচ্ছে মালপত্র বিক্রি করে ঈদের কেনাকাটা করতে। ছোট্ট শরীফ বায়না ধরলো সেও আজ হাটে যাবে। বাবা তাকে এতো করে বুঝালো হাটে আজ দারুণ ভিড় হবে। ধান পাট বিক্রি করে তবেই তো তার জন্য … বিস্তারিত পড়ুন

দুঃখিনী মা—-মুহাম্মদ ইরবাহীম বাহারী

দুঃখি বু ও দুঃখি বু তুমি এখানে! আর আমি সারা বাড়ি খুঁজে খুঁজে হয়রান। ঐ দেখ, এক বাবু আসছে তোমার খোঁজে। হাতের কোদালটি এক পাশে রেখে দুঃখি তাকিয়ে দেখে ওলী মাঝির মেয়ে রোকেয়া হাতের ইশারায় রাস্তার দিকে কি যেন ইঙ্গিত করে দেখাচ্ছে। একটি সাদা ধবধবে প্রাইভেট কার ধীরে ধীরে এগিয়ে আসছে এইদিকে। দুঃখির দিকে। আগে … বিস্তারিত পড়ুন

মামার বাড়ি —– আবদুল মজিদ নাদিম

‘এই আপু, তুমি নেমে যাও। আমি জাম পেড়ে দেব।’ ‘কেন, জাম কি শুধু তুই পাড়তে জানিস?’ জাম গাছের উপর থেকে আরাফাতের উদ্দেশ্যে জবাব দেয় সুস্মিতা। সুস্মিতা ভিকারুন্নেসা নুন স্কুলে ক্লাস সেভেনে পড়ে। বাবা মাসহ ঢাকায় থাকে। স্কুলে এখন গীষ্মের ছুটি চলছে। বেড়াতে এসেছে মামার বাড়ি। মামার বাড়ি চট্টগ্রাম জেলার লোহাগাড়ায়। আরাফাত সম্পর্কে তার মামাতো ভাই। … বিস্তারিত পড়ুন

মাটির পুতুলের হাড়গোড়—– মেহেদী উল্লাহ

কোথাও খুঁজতে বাকি রাখেনি হলদি। রসুই ঘরের পুরনো কাঠের আলমারির পেছনপাশ, শোবার ঘরের তিন চারেক অন্ধকার কোণা, চৌকির নিচে কাগজের ঠোঙ্গার এধার ওধার- সন্দেহের সব জায়গা দেখা শেষ। বারান্দার পায়াভাঙা কাঠের জলচৌকির উপরে বার কয়েক চোখ রাখলো সে। সেখানে নেই, তবু নিজের চোখের সচেতনতা পরখ করে দেখলো হলদি। জায়গাটা নিশানা শূন্য দেখেও ফাঁকির সন্দেহকে নজরবন্দি … বিস্তারিত পড়ুন

পানিশমেন্ট —– খোন্দকার মাহফুজুল হক

পিটি স্যার আজ খুব রেগে আছেন। রাগের কারণে তার হাতের বেত মাঝে মধ্যে দু’একজনের গায়ে পড়ছে। মাকসুরা বুঝতে পারছে না তার কী করা উচিত। গতকাল সে পিটি ক্লসে ছিল না। রোল কল হয়নি এখানো। তবে হবে। তখনই সে ধরা খেয়ে যাবে। ধরা খাওয়ার পর কী হবে- এয়ার ডন হবে, নাকি বেত! বিষয়টা চিন্তা করতে গিয়েই … বিস্তারিত পড়ুন

ছোট গল্প : হঠাৎ ভয়—- রাসেল আহমেদ

গ্রামের নাম বালিঝুড়ি। শেরপুর জেলার শ্রীবরদী থানার অন্তর্গত গ্রামটি। এ গ্রামেই স্ত্রী আর এক মেয়েকে নিয়ে বাস করে হতদরিদ্র সালাম মিয়া। সে একজন গরীব কৃষক। দিন আনে দিন খায়। তার নিজের বলতে কোন জায়গা জমি নেই। অন্যের জমিতে কাজ করে। তাতে যে আয় হয় তা দিয়েই নূন আর ভাতে সালাম মিয়ার সংসার কোন রকমে কেটে … বিস্তারিত পড়ুন

দুঃখিত!