ওয়াইস আল কারনি একজন অপরিচিত সেলিব্রিটি।

আমীরুল মুমিনিন ওমর বিন খাত্তাব (রাঃ)দাঁড়িয়ে আছেন ইয়েমেন থেকে আগত দলটির সামনে। এই দলটি ইয়েমেনথেকে মদিনা হয়ে যাবে ইরাক ও আস-সাম এর দিকে। ওমর (রাঃ) তাদেরকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেনঃ “ হে ইয়েমেন বাসি !! তোমাদের মধ্যে কি এমন কেউ আছ যার নাম ওয়াইস” প্রশ্নটি করে ওমর (রাঃ) অপেক্ষা করছেন। অনেকদিন থেকেই ইয়েমেনের এই ব্যক্তিটিকে … বিস্তারিত পড়ুন

অন্তুর মা

অন্তুর সৎ মা যখন রান্নাঘরে ভাত রাঁধে তখন সে বাগানে পাখির সাথে কথা বলে। সবুজ রঙের একটি অচেনা পাখি। পাখিটা গাছের ডালে বসে তাঁকে আদর করে ডাকতে থাকে, ‘অন্তু সোনা কোথায়? একটু আসনা সোনা। অন্তু সোনা কোথায়?’ পাখির ডাক শুনে অন্তু বাগানে যায়। বাগানের বকুল গাছের নীচু ডালে শান্ত মনে বসে থাকে পাখিটা। অন্তুকে দেখে … বিস্তারিত পড়ুন

দুনিয়ার ধোকা !

জনৈক বাদশাহ একদিন তার তিন মন্ত্রীকে ডেকে তাদেরকে একটি থলি নিয়ে রাজপ্রাসাদের বাগানে যেতে বললেন। অতঃপর সেখানে গিয়ে তাদের থলিগুলি উত্তম ফল-ফলাদি দ্বারা পূর্ণ করার নির্দেশ দিলেন। এছাড়া তাদেরকে বলে দিলেন, কেউ যেন একাজে একে অপরকে সাহায্য না করে। মন্ত্রীত্রয় বাদশাহর এ নির্দেশে আশ্চর্য হ’ল। কিন্তু কিছু করার নেই। রাজার নির্দেশ। তাই তারা একটি করে … বিস্তারিত পড়ুন

সত্যই সমুজ্জ্বল

প্রাণপ্রিয় রাসূল আমার। কত কী যে ঘটে গেছে তাঁর জীবনে। কতশত ঘটনা! কতশত বিস্ময়কর বিষয়! কতশত মুজিযা! সে সবের কতটুকুইবা আমরা জানি! অথচ রাসূলের (সা) প্রত্যেকটি ঘটনা কিংবা মুজিযাই খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। তেমনি একটি মুজিযার বর্ণনা দিয়েছেন ইরবাদ (রা)। তিনি বলেন, আমি আবাসে-প্রবাসে সব সময় রাসূলুল্লাহর (সা) দরজার কাছাকাছি থাকতাম। তাবুক অভিযানের সময় একদিন … বিস্তারিত পড়ুন

ক্ষমার অপূর্ব নিদর্শন

আবু হুরায়রা (রা:) হ’তে বর্ণিত তিনি বলেন, একবার রাসূল (সাঃ) নাজদের দিকে কিছু অশ্বারোহী (সৈন্য) পাঠালেন। তারা বনী হানীফা গোত্রের জনৈক ব্যক্তিকে ধরে আনল। তার নাম ছুমামাহ বিন উছাল। সে ইয়ামামাবাসীদের সরদার। তারা তাকে মসজিদে নববীর একটি খুঁটির সাথে বেঁধে রাখল। রাসূল (সাঃ) তার কাছে আসলেন এবং তাকে জিজ্ঞেস করলেন, ‘ওহে ছুমামাহ! তুমি কি মনে … বিস্তারিত পড়ুন

সৌভাগ্যবান এক রাসুলের (সা) কাতিব

মহান রব যাকে পছন্দ করেন, তাঁকেই তাঁর নিয়ামত ও বরকতে অভিষিক্ত করেন। পেয়ে যান তিনি আল্লাহর পক্ষ থেকে সৌভাগ্যের এক বিরল নজরানা। তেমনি এক সাহাবী হযরত আবদুল্লাহ ইবন আল-আরকাম (রা)। আবদুল্লাহ (রা) রাসূলুল্লাহর (সা) একান্ত কাছের, একান্ত আপন সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করেন। মক্কা বিজয়ের বছরে তিনি ইসলাম গ্রহণ এবং রাসূলুল্লাহর (সা) লেখক বা কাতিব … বিস্তারিত পড়ুন

হৃদয়স্পর্শী ঘটনা !

একটি জরুরী অপারেশনের জন্য তাড়াহুড়ো করে এক ডাক্তারকে হাসপাতালে ডেকে পাঠানো হল। সে দ্রুত গতিতে হাসপাতালে পৌঁছে গেলো। হাসপাতালে ঢুঁকেই সে দেখল রোগীর (একটি ছোট্ট ছেলে) বাবা ওখানে পায়চারি করছে ডাক্তারের অপেক্ষায়, ডাক্তারকে দেখামাত্র লোকটি চেঁচিয়ে উঠলঃ “আপনার আসতে এত দেরি লাগে ? দায়িত্ববোধ বলতে কিছু আছে আপনার? আপনি জানেন আমার ছেলে এখানে কতটা শোচনীয় … বিস্তারিত পড়ুন

মহানবীর (সা) আখলাক

একবার এক সফরে থাকাকালে রাসূল (সা) সাহাবীগণকে একটি ছাগল জবাই করে রান্না করতে বললেন। জনৈক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ছাগলটি জবাই করবো। আর এক সাহাবী আরয করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ছাগলটির চামড়া খসাব ও গোশত বানাবো। তৃতীয় সাহাবী আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ছাগলটি রান্না করবো। রাসূল (সা) বললেন, ঠিক আছে। আর আমি ছাগলটি … বিস্তারিত পড়ুন

একটি মোমবাতির কাহিনী:

মোমের আলোয় কাজ করছিলেন খলিফা উমর রাযিআল্লাহু আনহু । এমন সময় সেখানে আসলেন তার দুই আত্মীয় । খলিফা তাড়াতাড়ি ফুঁ দিয়ে মোমবাতিটি নিভিয়ে দিলেন । অন্য আরেকটি মোমবাতি ধরিয়ে অতিথিদের বসতে দিয়ে তাদের খোজখবর নিলেন । কৌতুহল চাপতে না পেরে একজন জানতে চাইলেন , আমাদের দেখে কেন আপনি আগের মোমবাতি নেভালেন আর নতুন একটি জ্বালালেন … বিস্তারিত পড়ুন

সৌন্দর্যই মর্যাদার মাপকাঠি নয়”

রাসূলুল্লাহ (ছাঃ)-এর একজন ছাহাবী ছিলেন, যার নাম ছিল জুলায়বীব (রাঃ)। জুলায়বীব শব্দের অর্থ ‘ক্ষুদ্র পূর্ণতাপ্রাপ্ত’। এই নাম দিয়ে মূলতঃ জুলায়বীবের খর্বাকৃতিকে বুঝানো হ’ত। তিনি ছিলেন উচ্চতায় অনেক ছোট। আনাস (রাঃ) বলেন, তিনি দেখতে কুশ্রীও ছিলেন। রাসূল (ছাঃ) তাকে বিবাহ করার কথা বললে তিনি নিজের কুশ্রী চেহারার দিকে ইঙ্গিত করে বললেন, বিবাহের ক্ষেত্রে তো আমি অচল … বিস্তারিত পড়ুন

দুঃখিত!