রোমান সেনাপতি মাহানের তাঁবুতে খালিদ বিন ওয়ালিদ—আমরা সেই সে জাতি –– আবুল আসাদ

ইয়ারমুকের যুদ্ধ তখনও শুরু হয়নি। সম্রাট হেরাক্লিয়াসের প্রধান সেনাপতি মাহানের অধীনে কয়েক লক্ষ সৈন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে নির্দেশের অপেক্ষায় দণ্ডায়মান। এমন সময় ময়দানের অপর প্রান্তে মুসলিম শিবিরে খবর এল, রোমক সেনাপতি মাহান মুসলিম দূতের সাথে দেখা করতে চান। এই আহবান অনুসারে মুসলিম বাহিনীর প্রধান সেনাপতি আবু উবাইদার নির্দেশে খালিদ ১০০ অশ্বারোহী সৈন্য নিয়ে মাহানের শিবিরে … বিস্তারিত পড়ুন

সেনাপতি হলেন সাধারণ সৈনিক—আমরা সেই সে জাতি –– আবুল আসাদ

সিরিয়ার রণক্ষেত্র। সিরিয়ায় মুসলিম বাহিনীর সর্বাধিনায়ক খালিদ সৈন্য পরিচালনা করছেন। মদিনা থেকে খলিফা হযরত উমরের (রাঃ) দূত শাদ্দাদ ইবনে আউস খালিদের পদচ্যুতি এবং সেনাপতি আবু উবাইদার প্রধান সেনাপতি মনোনয়নের চিঠি নিয়ে এলেন সিরিয়ায়। সিরিয়ার সেনাশিবিরে সকল সৈনিক ও সেনাধ্যক্ষরা উপস্থিত। খলিফার দূত শাদ্দাদ সকলের সামনে সর্বাধিনায়ক খালিদের পদাবনতি এবং আবু উবাইদার প্রধান সেনাপতি পদে মনোনয়নের … বিস্তারিত পড়ুন

উহুদের হিন্দা ইয়ারমুকে—আমরা সেই সে জাতি –– আবুল আসাদ

যেই হিন্দা উহুদ যুদ্ধে শহীদ হামজার কলিজা চিবিয়েছিলেন, সেই হিন্দা ইসলামের ছায়ায় আশ্রয় লাভের পর নতুন এক জীবনে বিমূর্ত হয়ে উঠলেন। যে রূপে আমরা তাঁকে উহুদ প্রান্তরে দেখেছিলাম, তার বিপরীত রূপে আমরা তাঁকে দেখি ইয়ামুক রণক্ষেত্রে। ইসলামের বিস্ময়কর আবির্ভাব ও অব্যুত্থানে প্রাচীন রোম সাম্রাজ্যের শাসনকর্তা বিচলিত হয়ে পড়েন। রোম সাম্রাজ্যের পাশেই একটি শক্তিশালী রাষ্ট্রের অভ্যুদয় … বিস্তারিত পড়ুন

ইকরামা ইবন আবু জাহলের শাহাদাত—আমরা সেই সে জাতি –– আবুল আসাদ

ইসলামের মখর শত্রু ইকরামা ইবন আবু জাহল ইসলামের সশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণের আগে একদিন যে কট্টর শত্রু ছিল, ইসলাম গ্রহণের পর সে হয়ে উঠল একজন জানবাজ মুজাহিদ। তাঁর প্রাণে জ্বলে উঠল ঈমানের আগুন—শহীদের রক্তবীজ সঞ্চারিত হলো তাঁর প্রাণমূলে। অন্ধকার থেকে আলোয় এসেছেন তিনি। আলোর স্পর্শ তাঁকে পাগল করে তুলেছে। সংগ্রামের প্রাণশক্তি তাঁর … বিস্তারিত পড়ুন

জর্দানের রোমান শাসকের দরবারে মুয়াজ—আমরা সেই সে জাতি –– আবুল আসাদ

জর্দানের সুন্দর ‘ফাহল’ নগরী। ইরাক-জর্দান এলাকায় এটা রোমানদের শেষ দুর্গ। নিরুপায় রোমক বাহিনী মুসলিম সেনাপতি আবু উবাইদার কাছে সন্ধির প্রস্তাব দিল। সন্ধি সম্বন্ধে আলোচনার জন্য সেনাপতি আবু উবাইদাহ (রা) মুয়াজ ইবন জাবাল (রা)-কে পাঠালেন রোমক শাসক সাকলাবের দরবারে। মুয়াজ দরবারে পৌঁছলে সাকলাব তাঁকে পরম সমাদরে একটি কারুকার্যখচিত আসনে বসবার জন্য অনুরোধ করলেন। কিন্তু মুয়াজ দরবারের … বিস্তারিত পড়ুন

আমীরুল মুমিনীন কৈফিয়ত দিলেন—আমরা সেই সে জাতি –– আবুল আসাদ

শুক্রবার। জুমার নামাজ। ইমামের আসনে হযরত উমর। খোতবাদানের জন্য তিনি মিম্বারে দাঁড়িয়েছেন। চারদিকে নিঃশব্দ নীরবতা। সকলের চোখ খলীফা উমারের দিকে। হঠাৎ মসজিদের অভ্যন্তর থেকে একজন লোক উঠে দাঁড়াল। সে বলল, “উপস্থিত ভ্রাতৃগণ! গতকাল আমরা বাইতুল মাল থেকে এক টুকরা করে কাপড় পেয়েছি। কিন্তু খলীফা আজ যে নতুন জামাটি গায়ে দিয়েছেন, তা তৈরী করতে অন্ততঃ তিন … বিস্তারিত পড়ুন

আইনের চোখে সবাই সমান—আমরা সেই সে জাতি –– আবুল আসাদ

হজ্জ করবার সময় ভিড়ের মধ্যে আরবের পার্শ্ববর্তী এক রাজার চাদর এক দাসের পায়ে জড়িয়ে যায়। বিরক্ত ও ক্রুদ্ধ হয়ে রাজা জাবালা সেই দাসের গালে চড় বসিয়ে দিলেন। লোকটি খলীফা উমর (রা)-এর নিকট সুবিচার প্রার্থনা করে নালিশ করে। জাবালাকে তৎক্ষনাৎ ডেকে পাঠানো হলো। অভিযোগ সত্য কিনা জিজ্ঞাসা করায় জাবালা রূঢ় ভাষায় উত্তর দিলেন, “অভিযোগ সত্য। এই … বিস্তারিত পড়ুন

উত্তোলিত তলোয়ার কোষবদ্ধ হলো—আমরা সেই সে জাতি –– আবুল আসাদ

যুদ্ধের এক ময়দান। মুসলমানদের সাথে কাফিরদের ভীষণ যুদ্ধ চলছে। হযরত আলী (রাঃ) জনৈক বিপুল বলশালী শত্রুর সাথে এ যুদ্ধে মত্ত রয়েছেন। বহুক্ষণ যুদ্ধ চলার পর তাকে কাবু করে ভূপাপিত করলেন এবং তাকে আঘাত হানার জন্য তাঁর জুলফিকার উর্ধে উত্তোলন করলেন। কিন্তু আঘাত হানার আগেই ভুপাতিত শত্রুটি তাঁর চেহারা মুবারকে থুথু নিক্ষেপ করলো। ক্রোধে হযরত আলীর … বিস্তারিত পড়ুন

মুরতাদ প্রশ্নে আবু বকরের দৃঢ়তা’—আমরা সেই সে জাতি –– আবুল আসাদ

ভণ্ড মহিলা নবী সাজাহর মিত্র ও সাহায্যকারী মালিক ইবনে নুয়াইরা মুসলিম সেনাধ্যক্ষ খলিফাদের হাতে যুদ্ধে পরাজিত ও বন্দী হলেন। মালিক ইবনে নুয়াইরা যাকাত দেওয়া বন্ধ করেছিল। অনেকের মতে, মাগরিব ও এশার নামাজ পড়াও বন্ধ করে দিয়েছিল সে। সিদ্ধান্ত সাপেক্ষে হযরত খালিদ মালিককে সাহাবী হযরত যিরার ইবনে আওয়ার (রাঃ) এর দায়িত্বে সোপর্দ করেছিলেন। পরে সে নিহত … বিস্তারিত পড়ুন

আপনি আচরি ধর্ম অপরে শিখাও—আমরা সেই সে জাতি –– আবুল আসাদ

হযরত উমার (রাঃ) তখন খলিফা। খলিফা উমার (রাঃ)-এর বাড়ি থেকে বেশ কিছু দূরে একটি পানির কূপ। খলিফার সাক্ষাতপ্রার্থী একজন লোক দেখলেন, খলিফা নিজেই কূপ থেকে পানি তুলছেন। শুধু পানি তোলা নয়, আগন্তুক বিস্ময়ের সাথে লক্ষ্য করলেন—পৃথিবীর শাসক উমার, পারস্য ও রোম সাম্রাজ্য পদানতকারী উমার (রাঃ) সেই পানি-ভরা কলসি কাঁধে তুলে নিলেন। আগন্তুক আর স্থির থাকতে … বিস্তারিত পড়ুন

দুঃখিত!