ক্ষমার অপূর্ব নিদর্শন

আবু হুরায়রা (রা:) হ’তে বর্ণিত তিনি বলেন, একবার রাসূল (সাঃ) নাজদের দিকে কিছু অশ্বারোহী (সৈন্য) পাঠালেন। তারা বনী হানীফা গোত্রের জনৈক ব্যক্তিকে ধরে আনল। তার নাম ছুমামাহ বিন উছাল। সে ইয়ামামাবাসীদের সরদার। তারা তাকে মসজিদে নববীর একটি খুঁটির সাথে বেঁধে রাখল। রাসূল (সাঃ) তার কাছে আসলেন এবং তাকে জিজ্ঞেস করলেন, ‘ওহে ছুমামাহ! তুমি কি মনে … বিস্তারিত পড়ুন

সৌভাগ্যবান এক রাসুলের (সা) কাতিব

মহান রব যাকে পছন্দ করেন, তাঁকেই তাঁর নিয়ামত ও বরকতে অভিষিক্ত করেন। পেয়ে যান তিনি আল্লাহর পক্ষ থেকে সৌভাগ্যের এক বিরল নজরানা। তেমনি এক সাহাবী হযরত আবদুল্লাহ ইবন আল-আরকাম (রা)। আবদুল্লাহ (রা) রাসূলুল্লাহর (সা) একান্ত কাছের, একান্ত আপন সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করেন। মক্কা বিজয়ের বছরে তিনি ইসলাম গ্রহণ এবং রাসূলুল্লাহর (সা) লেখক বা কাতিব … বিস্তারিত পড়ুন

হৃদয়স্পর্শী ঘটনা !

একটি জরুরী অপারেশনের জন্য তাড়াহুড়ো করে এক ডাক্তারকে হাসপাতালে ডেকে পাঠানো হল। সে দ্রুত গতিতে হাসপাতালে পৌঁছে গেলো। হাসপাতালে ঢুঁকেই সে দেখল রোগীর (একটি ছোট্ট ছেলে) বাবা ওখানে পায়চারি করছে ডাক্তারের অপেক্ষায়, ডাক্তারকে দেখামাত্র লোকটি চেঁচিয়ে উঠলঃ “আপনার আসতে এত দেরি লাগে ? দায়িত্ববোধ বলতে কিছু আছে আপনার? আপনি জানেন আমার ছেলে এখানে কতটা শোচনীয় … বিস্তারিত পড়ুন

এক প্রকৃত রাষ্ট্রপ্রধানের স্বরূপ

হযরত আবু বকর রাদিয়াল্লাহু তা’আলা আনহুর স্ত্রীর একটু মিষ্টি খেতে অনেক দিনের অভিলাষ। পয়সা তো নেই! তাই খলিফা যা আনেন তা থেকে একটু একটু করে বাঁচিয়ে বাঁচিয়ে কষ্ট করে করে কিছু পয়সা যুগিয়ে একদিন মিষ্টি আনবেন… খলিফাকে বললেন, ‘একটু মিষ্টি আন।’ আল্লাহর নীতিতে বিশ্বাসী খলিফা আবু বকর (রাঃ) স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, ‘এ বাড়তি পয়সাটুকু তুমি … বিস্তারিত পড়ুন

ন্যায়বিচার ও ইসলামী ভ্রাতৃত্ব

হযরত উমার (রাঃ) এর শাসন আমল, একদিন দু’জন লোক এক বালককে টেনে ধরে নিয়ে আসল তাঁর দরবারে। উমর (রাঃ) তাদের কাছে জানতে চাইলেন যে, ‘ব্যাপার কি, কেন তোমরা একে এভাবে টেনে এনেছ ?’ তারা বলল, ‘এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে।’ উমর (রাঃ) বালকটিকে বললেন, ‘তুমি কি সত্যিই তাদের পিতাকে হত্যা করেছ?’ বালকটি বলল, ‘হ্যা, … বিস্তারিত পড়ুন

হৃদয়ের ব্যাধি সারানোর উপায়!

এক ব্যক্তি এসে সুফয়ান আস-সাওরীকে জিজ্ঞেস করলোঃ “আমি হৃদয়ের ব্যাধিতে ভুগছি, আমাকে কোনো প্রতিষেধক দিন।” সুফয়ান বললেনঃ তুমি ইখলাসের শেকড়, সবরের পাতা ও বিনম্রতার রস জোগাড় কর, এরপর এগুলোকে তাকওয়ার পাত্রে রাখো। এখন এতে আল্লাহ-ভীতির জল ঢালো এবং পাপের অনুশোচনার যে আগুন তাতে গরম কর। এবার একে আল্লাহর সদা উপস্থিতির ব্যাপারে যে সচেতনতা সেটার ছাঁকনি … বিস্তারিত পড়ুন

মুসলিম সেনাপতি আমর এর ন্যায়পরায়ণতা

একদিন আলেকজান্দ্রিয়ার খ্রীষ্টান পল্লীতে হৈ চৈ পড়ে গেল। কেউ একজন গত রাতে যীশুখ্রীষ্টের প্রস্তর নির্মিত প্রতিমূর্তির নাক ভেঙ্গে দিয়েছে। খ্রীষ্টান উত্তেজিত হয়ে উঠেছে। তারা ধরে নিল যে, এটা একমাত্র মুসলমানেরই কাজ। খ্রীষ্টান নেতারা মুসলিম সেনাপতি আমরের কাছে এলো বিচার ও অন্যায় কাজের প্রতিশোধ দাবী করতে। আমর সব শুনলেন। শুনে অত্যন্ত দুঃখিত হলেন। ক্ষতিপূরণ স্বরূপ তিনি … বিস্তারিত পড়ুন

আসমানী ফয়সালা

ছোট্ট বন্ধুদের মধ্যে অনেকেই আছে যাদেরকে হাতের লেখা খারাপ হওয়ার কারণে প্রায়ই বাবা-মা কিংবা শিক্ষকদের বকুনি খেতে হয়। খাবেই বা না কেন? লেখা খারাপ হওয়ার কারণে পরীক্ষার নম্বর কমে যাচ্ছে প্রতিবার। অবশ্য এ কথাও সত্য যে, সবাই চায় তার হাতের লেখা সুন্দর হোক, সবাই প্রশংসা করুক। তবে কেবল চাইলেই হবে না, সে জন্য চাই আন্তরিকতা … বিস্তারিত পড়ুন

মাতা-পিতা-সন্তান

বন্ধুরা, তোমরা কি জানো- আল্লাহ রাব্বুল আলামীনের পর এ পৃথিবীতে আমাদেরকে কারা সবচেয়ে বেশী ভালোবাসেন? তোমরা হয়তো দু’চোখ বন্ধ করে এক মুহূর্তেই বলে দিচ্ছ- কারা আবার! মা-বাবাই তো আমাদেরকে সবচেয়ে বেশী ভালোবাসেন। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই বলেছো। কারণ জন্মের পর থেকেই প্রতিটি মা-বাবা নিজেদের আরাম-আয়েশ ত্যাগ করে সন্তানের সুখ ও নিরাপত্তার জন্য যতটা পেরেশান হয়ে … বিস্তারিত পড়ুন

কৃপণতা

বন্ধুরা, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে, আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা টাকা-পয়সা খরচ না করে শুধু জমিয়ে রাখতে চায়। এমন লোককে কৃপণ বলা হয়। কৃপণতা মানুষের একটি মন্দ স্বভাব। পবিত্র কুরআন মজিদ ও হাদীসে ক্ষুধার্তকে খাদ্যদান, বস্ত্রহীনকে বস্ত্রদান, অভাবগ্রস্তকে সাহায্য দান, অনাথ-ইয়াতীমদেরকে লালন-পালন, নিঃস্ব ব্যক্তির উপার্জনের ব্যবস্থা করা, বিপদগ্রস্ত মানুষকে সহায়তা করা মুসলিমদের কর্তব্য … বিস্তারিত পড়ুন

দুঃখিত!