মেঘের দেশে

বিকেলের সোনালি আলো উঁচু উঁচু আকাশছোঁয়া বাক্স বাড়িগুলিকে ঝকঝকে করে তুলেছে। ‘বাক্স বাড়ি’ কথাটা আমি নতুন শিখেছি। একটা গান শুনে – “সারি সারি বাক্স বাড়ি…”। আকাশটা কি নীল। তাতে কত্ত সাদা মেঘ। জানান দিচ্ছে দুর্গাপুজো আর মাত্র কয়েকদিন পরেই। এই আটতলার ফ্ল্যাটের জানলার ফোকর থেকে নীল আকাশে হারিয়ে যাওয়া যায় খুব সহজে। আর পেঁজা তুলোর … বিস্তারিত পড়ুন

মহাবিপদে ভুতুই

১. এমন বিপদে কোনোদিনও পড়েনি বাবুই পাখি। শুধু বাবুই না, সব পশুপাখির ভেতরেই একধরনের চাপা আতঙ্ক। বেশ ক’দিন ধরে সূর্যিমামা থেকে যেন গনগনে আগুন ঝরাচ্ছে! সারা চরাচর কেমন তেতে উঠছে। প্রতিদিন সেটা একটু একটু করে বেড়েই চলেছে। এভাবে চলতে থাকলে সব শুকিয়ে শ্মশানের মতো পোড়াভূমি হয়ে যাবে। কেউ বাঁচবে না। তা হলে কী উপায়? উপায় … বিস্তারিত পড়ুন

ছোট পরী ও রাখালের গল্প

(১) চারিদিকে পাহাড় ঘেরা উপত্যকার মাঝে ছিল অপূর্ব সুন্দর এক সরোবর। স্বর্গও লজ্জা পায় এমন সুন্দর পরিবেশ সেখানে। সেই সরোবরের তীরে প্রতি বছর গ্রীষ্মকালে বেড়াতে আসে সাত পরী, সাত বোন। তারা ডানাগুলো একটা গাছের তলায় রেখে আনন্দ করে জলে খেলে বেড়ায়। জনশূন্য চারপাশ। ঠিক সাতদিন ধরে আনন্দ করে আবার ডানাগুলো পরে উড়ে যায় নন্দনকাননে, তাদের … বিস্তারিত পড়ুন

ভালুক রাজকুমার ও নিন্‌ফার গল্প

(মেক্সিকোর রূপকথা) সে অ-নে-ক দিন আগের কথা। এক ছিল কাঠুরে। সে ছিল খুব গরীব। বন থেক কাঠ কেটে বাজারে বিক্রি করে সে তার দিন গুজরান করত। তার ছিল তিনটি মেয়ে। তার মধ্যে ছোটটি ছিল সব থেকে সুন্দরী। একদিন কাঠুরে বনের মধ্যে এক বিশাল গাছ কাটছে। এমন সময়ে , হঠাৎ কোথা থেক এক বিশাল, ভয়ানক ভালুক … বিস্তারিত পড়ুন

দাঁতের পোকা

আজকাল আড়াই বছর থেকেই ইস্কুল জীবনের সূত্রপাত ঘটে থাকে – আমাদের হত পাঁচ/ ছ বছর বয়সে ক্লাস ওয়ান থেকে। আমাদের ছোট্টবেলায় – তখনো ইস্কুলের মুখ দেখেছি কি দেখিনি ঠিক মনে পড়ছে না। সেই সব দিনে, দুপুর থেকে বিকেল পর্যন্ত অনেক ধরনের ফিরিওয়ালা আসত আমাদের পাড়ায়। তাদের মধ্যে একজন ছিল ‘বেদে বুড়ি’। নাম অনুসারী বয়স্কা মহিলা। … বিস্তারিত পড়ুন

কাগাবগার গান

কাগার খুব শখ সে গান গায়। কার কাছে শেখা যায়? জানতে সে চলল পুরনো বন্ধু বগার কাছে। বিলের ধারে বগা তখন এক পায়ে দাঁড়িয়ে ঝিমোচ্ছিল। শুনে গম্ভীর হয়ে বলল, “হুমম, আমি এখন আর গাই না বটে, তবে শেখাই। কিন্তু একটা মুশকিল আছে।” “কী মুশকিল? কোকিল কী সুন্দর গান গায়। আমি পারি না। আমার খুব হিংসে … বিস্তারিত পড়ুন

ছেলেধরা

সময়টা সম্ভবত ১৯৬০-এর দশকের কথা। প্রায় সবারই মুখে মুখে তখন একটাই কথা শোনা যেত। ছেলেধরার কথা। জঙ্গলের আগুন যেমন ছড়ায় ঠিক তেমনি করে ছড়িয়ে পড়েছিল ছেলেধরার কথা এক গ্রাম থেকে অন্য গ্রামে। ছেলেধরারা নাকি এক অতি জঘন্য আর অমানুষিক কাজ-কারবার করতো। ছোট ছোট বাচ্চাদের ধরে নিয়ে গিয়ে হাত পা ভেঙ্গে অথবা অন্ধ করে দিয়ে তাদেরকে … বিস্তারিত পড়ুন

আয়ুষীর দিদি

আকাশে অনেক রং জড়ো হয়েছে। সম্ভবত আকাশের দেশে আজকে হোলি উৎসব। অন্তত আয়ুষীর তাই মনে হলো। ইশ! আকাশটা কী সুন্দর রং মাখামাখি করছে! পড়ন্ত বিকেলে বারান্দায় দাঁড়িয়ে সূর্যাস্তের আগ আগে আকাশের হোলি খেলা দেখতে ভীষণ ভালো লাগে আয়ুষীর। ও প্রতিদিনই এই কাজটা করে। আর প্রতিদিনই খুব অবাক হয়ে ভাবে, আকাশের দেশে কী প্রতিদিনই হোলি উৎসব … বিস্তারিত পড়ুন

বোকা বাঘ আর চালাক গরু

বনের ধারে একটা মাঠ। সেই মাঠের এককোণায় বাঁধা ছিল একটা গরু।   এমন সময় বন থেকে বেরিয়ে এল বিশাল এক বাঘ। গরুটাকে দেখে তার জিভে জল এসে গেল। বলল, “ওরে গাই, তোকে তো আমি খাই।” গরু বলল, “সে কী গো বাঘমামা, শেষমেশ আমায়! আজ বুঝি হরিণ-টরিণ ধরতে পারো নি?” বাঘ বলল, “খাব খাব খাব খাব। … বিস্তারিত পড়ুন

কুনকি মশা

পার্থ একদিন এসে বলল ওর মামা নাকি মশা মারার এক্সপার্ট , কোলকাতায় বড় বড় কাজ ধরে আর নিমেষে মশার বংশ ধ্বংস , তা আমরা ভাবছি কোন বিশেষ তেল বা ধোঁয়া নিশ্চয় ব্যবহার করেন যার ফর্মুলাটা একবার জোগাড় করতে পারলে কেল্লা ফতে, ও মা আমাদের চমকে দিয়ে বলে কিনা ওর মামা মশা দিয়ে মশা তাড়ান। আমাদের … বিস্তারিত পড়ুন

দুঃখিত!