দ্য টেমপেস্ট–উইলিয়াম শেকসপিয়র

সমুদ্রের বুকে কোনও এক দ্বীপে বাস করতেন দুটি মানুষ – প্রসপেরো নামে এক বৃদ্ধ আর মিরান্দা নামে তাঁর পরমাসুন্দরী যুবতী কন্যা। মিরান্দা খুব অল্প বয়সে এই দ্বীপে এসেছিল। তাই বাবার মুখ ছাড়া আর কোনো মানুষের মুখ তার মনে পড়ত না। তাঁরা বাস করতেন একটা পাথুরে গুহায়। এই গুহায় বেশ কয়েকটি খুপরি ছিল। তার মধ্যে একটি … বিস্তারিত পড়ুন

মাচ অ্যাডু অ্যাবাউট নাথিং–মূল রচনা: উইলিয়াম শেকসপিয়র

মেসিনার রাজপ্রাসাদে বাস করত দুই মেয়ে – মেসিনার গভর্নর লিওনেটোর কন্যা হিরো ও ভাইঝি বিয়াত্রিস। বিয়াত্রিস ছিল মিশুকে স্বভাবের। কিন্তু তার বোন হিরো ছিল গম্ভীর প্রকৃতির মেয়ে। বিয়াত্রিস সবসময় তার বুদ্ধিদীপ্ত কথাবার্তার মাধ্যমে মাতিয়ে রাখত বোনকে। যা কিছু ঘটত, অবধারিতভাবে তাকে হাসির খোরাক করে তুলত বিয়াত্রিস। সেবার এক যুদ্ধের শেষে ঘরে ফেরার পথে সেনাবাহিনীর একদল … বিস্তারিত পড়ুন

আশ্চর্য দেশলাইকাঠি

এক কাঠুরে জঙ্গলের মধ্যে দিয়ে গুনগুন করে গাইতে গাইতে চলেছিল। ওর মন ছিল খুশিতে ভরা। এর আগে এতো খুশি বোধহয় ও কোনদিন হয়নি। ওর কিছু পড়শি জঙ্গলের মধ্যে একটা নতুন অংশ খুঁজে বার করেছে- সেখানে অনেক বড় বড় আর লম্বা লম্বা গাছে ভর্তি। হাঁটতে হাঁটতে কাঠুরে পৌঁছে গেলো বনের মধ্যে সেই অংশে। ঘন জঙ্গল আর … বিস্তারিত পড়ুন

“ওহো রে খুকির কাঠবিড়া!”

কাঠবিড়া কাঠবিড়া! সেই ছোট্টটি থেকে শুনে শুনে বড় হ’লাম ছোট্ট তোমার ইয়াব্বড় খাইয়ের কথা! কিন্তু কোনোদিন তোমার সাথে কথা আর হ’লো না। কোনো ইনডোর ডিম-লাইটে কি আউটডোর রোদের সাইটে, কোনো দুপুরেই দুনিয়ার হাঁড়ি উপুড় করা তোমার বুফে খাওয়া-দাওয়ারও দেখা হ’লো না কোনো সিন কোনো দিন। ছোট্টকালে কনুই-ঠ্যাসা টেবিলের ওপর দু’হাত-চাপা গালে-মাথায় মুখস্থের চাপ ছিলো বড়। … বিস্তারিত পড়ুন

খাসি

আমার নানাবাড়ি আমাদের বাসার কাছেই। পুরনো দিনের বাড়ি, সামনে পেছনে অনেক জায়গা, পাশে নারকেল সুপারিগাছের সারি ঘেরা পুকুর। বাড়িতে হাঁস-মুরগী গরু-ছাগল। এক খালার হাঁপানির ধাত। তাই বাড়িতে ছাগলের দুধের বেশ কদর। ছাগলেরা যেমন হয়, কদিন পরপরই এক জোড়া ফুটফুটে ছানা। তার কিছু বকনা, আর কিছু এঁড়ে। দুধ ছাড়ার পরেই এঁড়েগুলোকে একটা বড় চটের বাজারের ব্যাগে … বিস্তারিত পড়ুন

সামান্য ঘটনা – সুকুমার রায়

এক একটা সামান্য ঘটনা থেকে জগতে কত বড় বড় কাণ্ড, কত আবিষ্কার, কত মারামারি, কত যুদ্ধবিগ্রহের আরম্ভ হয়েছে, সে কথা ভাবতে গেলে এক-এক সময় ভারি আশ্চর্য লাগে। আমাদের দেশে পুরাণে এরকম ঘটনার অনেক গল্প আছে। কুরুক্ষেত্রের যুদ্ধের পর কৌরবদের মধ্যে যখন কেবল অশ্বত্থামা, কৃতবর্মা আর কৃপাচার্য, এই তিনজন মাত্র বাকি রইলেন, তখন অন্ধকার রাত্রে গাছের … বিস্তারিত পড়ুন

সেনাবাহিনীর গল্পঃ ঋণ শোধ

অমৃতসর শহরে সে বছর জানুয়ারী-তে খুব ঠান্ডা পড়েছিল। ইউনিফর্মের উপরে পালকের তৈরী জলপাই রং-এর কোট পড়েছি, হাতে গ্লাভস ,পায়ে মোটা মোজা সহ ভারী ডি-এম-এস জুতো পড়ে আছি, তবু মাঝে -মধ্যে শীতে কেঁপে যাচ্ছি। অফিসার্স মেসে -র দেওয়ালে টাঙানো ওয়েদার থার্মোমিটার-টার দিকে চোখ গেলো। রিডিং দেখাচ্ছে -২ ডিগ্রী সেলসিয়াস , এখন সবে বিকেল সাত -টা [ … বিস্তারিত পড়ুন

শিয়াল পন্ডিত – উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

কুমির দেখলে, সে শিয়ালের সঙ্গে কিছুতেই পেরে উঠছে না। তখন ভাবলে, ‘ ও ঢের লেখাপড়া জানে, তাতেই খালি আমাকে ফাঁকি দেয়। আমি মূর্খ লোক, তাই তাকে আঁটতে পারি না।’ অনেকক্ষণ ভেবে কুমির ঠিক করল যে, নিজের সাতটা ছেলেকে শিয়ালের কাছে দিয়ে খুব করে লেখাপড়া শেখাতে হবে। তার পরের দিনই সে ছানা সাতটাকে সঙ্গে করে শিয়ালের … বিস্তারিত পড়ুন

নাপিত পণ্ডিত – সুকুমার রায়

বাগদাদ শহরে এক ধনীর ছেলে প্রতিজ্ঞা করিয়া বসিল— সে কাজীর মেয়েকে বিবাহ করিবে। কিন্তু প্রতিজ্ঞা করা যত সহজ, কাজটা তত সহজ নয়— সুতরাং কিছুদিন চেষ্টা করিয়াই সে বেচারা একেবারে হতাশ হইয়া পড়িল। দিনে আহার নাই, রাত্রে নিদ্রা নাই— তার কেবলই ঐ এক চিন্তা— কী করিয়া কাজীর মেয়েকে বিবাহ করা যায়। বিবাহের সব চাইতে বড় বাধা … বিস্তারিত পড়ুন

নোবেলের দান – সুকুমার রায়

পাঁচ বৎসর আগে যখন ইউরোপ হইতে সংবাদ আসিল যে, বাংলার কবি রবীন্দ্রনাথ ঠাকুর ‘নোবেল প্রাইজ’ পাইয়াছেন, তখন দেশময় একটা উৎসাহের ঢেউ ছুটিয়াছিল। ‘নোবেল প্রাইজ’ জিনিসটা কি তাহা অনেকেই জানিত না, তাহারা সে বিষয়ে আগ্রহ করিয়া খোঁজ করিতে লাগিল। আলফ্রেড বের্নহার্ড নোবেল সুইডেন দেশের একজন রাসায়নিক ছিলেন। তিনি মৃত্যুকালে প্রায় সওয়া তিন কোটি টাকার সম্পত্তি দান … বিস্তারিত পড়ুন

দুঃখিত!