অভাবপূরণ

এক গ্রামে এক ধনী শেঠজি ছিল।শেঠজির মনটা ছিল বড্ড ভাল।প্রতিদিন ভোরে মন্দিরে গিয়ে শেঠজি গরীব বাচ্চাদের খাবার-দাবার,জামাকাপড় বা কিছু না কিছু দান করে আসত।তাই শেঠজি মন্দিরে এলেই গরীব অনাথ বাচ্চারা ছুটে এসে তাকে ঘিরে ধরত কিছু পাবার আশায়।শেঠজি রোজই মন্দিরে আসেন, দানধ্যান করেন কিন্তু রোজই লক্ষ করেন যে একটা ছোট্ট মেয়ে কোনদিন তাঁর কাছে ছুটে … বিস্তারিত পড়ুন

আন তিয়েমের তরমুজ (ভিয়েতনামের রূপকথা)

অনেক দিন আগে ভিয়েতনামে হুং ভং নামে এক দয়ালু রাজা ছিলেন। তার একটাও ছেলে ছিল না। খালি একটাই মেয়ে। কি আর করে, ঠিক করে নিল যে একজন ছেলেকে দত্তক নেবে। দূরদেশ থেকে এক ছেলেকে সে দত্তক নিল। ছেলের নাম ছিল আন তিয়েম। ধীরে ধীরে আন তিয়েম বড় হয় আর সব দিক দিয়ে চৌখস ছেলে হয়ে … বিস্তারিত পড়ুন

কলু আর তার ছেলে (সাওতালী উপকথা)

এক গ্রামে এক কলু তার পাঁচ ছেলেদের নিয়ে থাকত। বাপ মা আর পাঁচ ছেলেরা, সবাই এক সাথেই থাকত। কিন্তু তার ছেলের বউদের একসাথে থাকার কোন ইচ্ছে ছিল না। তারা খালি তাঁদের স্বামীদের বিরক্ত করত যে সম্পত্তি ভাগাভাগি করে নাও। আর একলা আলাদা সংসার পেতে থাক। বুড়ো তো প্রথমে রাজীই হয় না। শেষে একদিন ছেলেদের ডেকে … বিস্তারিত পড়ুন

বুড়ো ও বুড়ির গল্প

এক ছিল বুড়ো আর এক বুড়ি। একদিন বুড়ো বুড়িকে বলল, ‘বুড়ি, ক’টা পিঠে করে দে। আমি ততক্ষনে ঘোড়া স্লেজে জুতে ফেলি। মাছ ধরতে যাবো।‘ অনেক মাছ ধরল বুড়ো। একেবারে মাছে ভরা স্লেজ। বাড়ি ফেরার পথে হঠাৎ দেখে এক শেয়াল; পুটলির মত গুটিয়ে রাস্তায় শুয়ে।স্লেজ থেকে নেমে বুড়ো গেল শেয়ালের কাছে, শেয়াল কিন্তু একটুও নড়ে না, … বিস্তারিত পড়ুন

তিন উপদেশ (ইটালীর উপকথা)

একবার একজন লোক তার শহর ছেড়ে বিদেশে গেল চাকরী করে কিছু টাকা রোজগার করতে। কাজ পেল সে এক পন্ডিতমশাইয়ের কাছে। মন দিয়ে সে কাজ করতে সুরু করে দিল। তার কাজে পন্ডিতমশাই ভীষণ খুশী ছিল। বেশ কিছুদিন কাজ করার পরে সেই লোকটার ইচ্ছে হল যে সে একবার বাড়ী থেকে ঘুরে আসে। পন্ডিতমশাইকে বলে, “গুরুদেব, আমি অনেকদিন … বিস্তারিত পড়ুন

রানী তোমানের মূর্তি

সূর্যটা প্রায় পশ্চিম আকাশে ঢলে পড়েছে। সূর্যের অস্ত যাওযার এই দৃশ্যটা প্রতিদিন মুগ্ধ হয়ে দেখে লিন্ডা, আর দেখে সরাইখানার বাইরের উঠানে রাখা রানী তোমানের মূর্তিটাকে। টেক্সাস শহরের অনেকটা বাইরে অবস্থিত ক্রিস আর লিন্ডার অনেক কষ্টে তৈরি করা সরাইখানা “লিন্ডা’স লজ”, লিন্ডার স্বামী ক্রিসের বয়স প্রায় ৭৫ এর কাছাকাছি আর লিন্ডার বয়স ৬৮, কোন ছেলেমেয়ে নেই … বিস্তারিত পড়ুন

শেয়াল মামার পাণ্ডিত্য

শেয়াল মামা পণ্ডিত বলিয়াই স্বীকৃত। বনে জঙ্গলে মাথা উঁচু করিয়াই চলেন তিনি। কিন্তু ফাঁদে পড়িয়া সদ্য খোয়া যাওয়া লেজটি লইয়া বিশেষ দুশ্চিন্তায় পড়িয়াছেন তিনি। বহুপূর্বে তাহার পরদাদারও একই অবস্থা হইয়াছিলো। সে যাত্রায় বনের প্রাণীরা শেয়াল জাতির পাণ্ডিত্যে একটা কলঙ্কের দাগ আঁকিয়া দিয়াছিলো। তাহার পরদাদা প্রাণীকুলে ব্যাপক ক্ষোভ এবং সমালোচনার মুখে পড়িয়াছিলেন বনের আর সকলের লেজ … বিস্তারিত পড়ুন

ভয়ঙ্কর সেই রাত

[সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ দূর্বল হার্টের অধিকারীরা এই গল্প থেকে দূরে থাকুন।] এসএসসি পাশ করে সবে কলেজে ভর্তি হয়েছি তখন। অজপাড়াগাঁ থেকে হঠাৎ করে শহরে এসে ঠিক মানিয়ে নিতে পারছিলাম না। জীবনে শহর দর্শন বলতে আধা গ্রাম-আধা শহর নড়াইল পর্যন্তই ছিলো সেই সময়। বিলের মাছকে অ্যাকুরিয়ামে জোর করে ভরে দেওয়া আর কী। অর্ধ-বার্ষিকী পরীক্ষা দিয়ে ছুটিতে গ্রামে … বিস্তারিত পড়ুন

“জ্বিন কন্যা” একটি ভৌতিক রহস্য গল্প

কে, কে ওখানে? — কে, কে ওখানে? — আমি। — আমি কে? বেশ কিছুক্ষণ চুপচাপ। কোনো উত্তর নেই। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলার শব্দ। আমি আবারও জিজ্ঞেস করলাম — আমি কে? কথা বলছেন না কেন? — আমি! — আমি কে? — আমি আবারও ভয়ে ভয়ে প্রশ্ন করলাম। — আমি কেউ না। — তবে আমার ঘরে কী … বিস্তারিত পড়ুন

ভূতবাগিচা

তামিম আর শামিম ভালো বন্ধু। তাদের বাসাটাও একই এলাকায়। তারা স্কুলে যাওয়া-আসা করে একই সঙ্গে। তাদের স্কুলের উল্টো পাশে রয়েছে একটি সুন্দর বাগান। প্রায়ই দুই বন্ধু ওই বাগান দেখতে যাবে বলে পরিকল্পনা করে। কিন্তু কোনো না কোনো কারণে যাওয়া হয় না। তাই ভাবল বৃহস্পতিবার হাফ ছুটিতে যাবে। আজ বৃহস্পতিবার হাফ ছুটি। সিদ্ধান্ত নিল আজই যাবে। … বিস্তারিত পড়ুন

দুঃখিত!