বত্রিশ পুতুলের উপাখ্যান: ৬ষ্ঠ উপাখ্যান

পরদিন রাজা আবার সিংহাসনে বসতে গেলে আর একটি পুতুল বললো, মহারাজ, আমার নাম অনঙ্গনয়না । আগে আমার কথা শুনুন । একবার চৈত্র মাসে বসন্ত উৎসব কালে বিক্রমাদিত্য রাণীদের নিয়ে প্রমোদবনে গেলেন সেখানে কয়েকদিন উৎসব করতে। সেই বনে ছিল নানা সুন্দর সুন্দর গাছ। গাছের ডালে ডালে ফুল। সমগ্র বনটা সুন্দর কারুকার্য করা পাথর দিয়ে বাঁধানো ! … বিস্তারিত পড়ুন

বত্রিশ পুতুলের উপাখ্যান: ৭ম উপাখ্যান

পরের দিন ভোজরাজ আবার সিংহাসনে বসতে গেলে আর একটি পুতুল বললো, মহারাজ, আমার নাম কুরঙ্গনয়না, রাজা বিক্রমাদিত্যের রাজত্বকালে প্রজারা সুখে বাস করত। রাজ্যে দুর্জন লোক কেউ ছিল না। সকলেই পরোপকার করতে চাইত। পরের উপর অপবাদ দেওয়াকে ঘৃণা করত। সব সময় সত্য কথা বলত ; জীবের প্রতি দয়া, ঈশ্বরে ভক্তি, সকলেরই এই সব গুণ ছিল। রাজার … বিস্তারিত পড়ুন

বত্রিশ পুতুলের উপাখ্যান: ৮ম উপাখ্যান

পরদিন ভোজরাজ আবার সিংহাসনে বসতে গেলে অষ্টম পুতুল তাঁকে বললো, মহারাজ, আমার নাম লাবণ্যবতী, আমার কথা আগে শুনুন, তারপর সিংহাসনে বসবেন। রাজা বিক্রমাদিত্য নানা কারণে প্রসিদ্ধ ও মানা ঔদার্যগুণে শ্রেষ্ঠ ছিলেন। তিনি চরদের কাছ থেকে নানা কৌতুকপ্রদ ঘটনা জানতে পারতেন। এ কথা সকলেই জানে— পশুরা গন্ধের মাধ্যমে, ব্রাহ্মণেরা বেদের মাধ্যমে, রাজারা চরের মাধ্যমে এবং সাধারণ … বিস্তারিত পড়ুন

ময়না পাখি, বনস্পতি ও কাক: একটি আধুনিক রূপকথা

অনেক অনেক দিন আগের কথা। জাল সম্রাজ্যের কোন এক প্রান্তে বিশাল এক জঙ্গল। সেখানে বিশাল বিশাল বনস্পতি গাছেদের বাস। সেখানে, একটু দূরে, একদিন জন্ম নিলো ছোট এক বনস্পতি। ছোট হোক বনস্পতি তো। নতুন গাছ দেখে সেখানে আশ্রয় নিলো বড় বনস্পতিতে থাকা কিছু ময়না পাখি। যারা কালের বিবর্তনে কথা বলা শিখছে। সুন্দর সুন্দর কথা বলে। চলতে … বিস্তারিত পড়ুন

কাক ও কলসী

চৈত্র মাসের ডিম সেদ্ধ মার্কা রোদে অস্থির হয়ে ওড়াউড়ি করছে কেরামত মিয়া। পিপাসায় বেচারার ছাই রঙা ছাতি প্রায় ফাটে ফাটে অবস্থা! তার কাকচক্ষু দিয়ে আশেপাশের ত্রি-সীমানায় কোনো কাকচক্ষু জলাধার দূরের কথা, এক ফোঁটা পানির ছিঁটেফোঁটাও নজরে আসছে না। এটা একটা কথা হল! মানুষগুলোর মনেও কি একটু দয়ামায়া নাই! তারা কি পারে না ওর মতো পিপাসার্ত … বিস্তারিত পড়ুন

রাজা আলফ্রেডের কেকগুলি

    অনেক অনেক বছর আগে ইংল্যান্ডে আলফ্রেড নামে এক ভারি বুদ্ধিমান ও দয়ালু রাজা ছিলেন। দেশে তাঁর মতো মানুষ আর একটিও ছিল না। শুধু দেশে কেন, সারা দুনিয়াতেও ছিল না। তাই আজও তাঁকে সবাই মহান আলফ্রেড বলে ডাকে। সে যুগে রাজাদের বড়ো সুখের জীবন ছিল না। দেশে যুদ্ধবিগ্রহ লেগেই থাকত। অবশ্য যুদ্ধে তাঁর মতো … বিস্তারিত পড়ুন

দ্রোহ: ওয়াইল্ড ভার্সেস ম্যান–ইয়াছিন বাংলাদেশি

  সে এক কঠিন দুঃসময়ের কথা!গৃহপালিত পশু-পাখিরা সব বিদ্রোহ করে ওঠল মানব জাতির বিরুদ্ধে!এমন একটি প্রাণিও ছিলনা যারা এ বিদ্রোহে শামিল হলনা!সেইসাথে মিত্র হিসেবে বন্য পশুরাও যোগ দিল তাদের সাথে!ফলে ভয়ানক রকম বিপর্যয়ের মুখে পড়ে গেল প্রাণি জগত!এমন এক পরিস্থিতির সৃষ্টি হল যে, মানুষেরা না পারছে সমস্ত পশু-পাখিদের নিশ্চিহ্ন করে দিতে; আর না পারছে টিকে … বিস্তারিত পড়ুন

খাল ও জাদুর আম গাছ–হুমায়ুন কবীর ঢালী

এক গরিব রাখাল ছেলে। মাকে নিয়ে তার ছোট সংসার। সে খুবই সরল ও সৎ। সে মাঠে মাঠে গরু চরায়। তার নিজের কোনো গরু নেই। অন্যের গরু নিয়ে সারাদিন মাঠে থাকে। বিকেল হলে ঘরে ফিরে। মা যা দেয় তাই খেয়ে নেয়। কোনো কথা বলে না। বায়না ধরে না। খেয়ে দেয়ে চুপচাপ বিছানায় গিয়ে ঘুমিয়ে থাকে। একদিন … বিস্তারিত পড়ুন

অহংকারী রাজকন্যা–বিএম বরকতউল্লাহ

এক যে ছিল রাজকন্যা। চাঁদের কণার মত দেখতে। অসম্ভব সুন্দরী! রাজকন্যা এত সুন্দরী হলে কী হবে, তার বেজায় অহংকার। রাজা তাঁর জন্য নানা জাতের ফুল ও বাহারি ফলের বাগান করে রেখেছেন। বাগানে তারার মত ফুটে থাকে ফুল। ফলের ভারে নুয়ে পড়া গাছে অজস্র পাখির কিচিরমিচির শব্দ। আর বাগানের ঠিক মাঝখানে আছে একটা পুকুর। সোনার হাতল, … বিস্তারিত পড়ুন

কবি ও নিষ্ঠুর রাজকন্যা

দীর্ঘক্ষণ ধরে এক যুবক নির্জন এই সুউচ্চ পাহাড়ের কিনারে দাঁড়িয়ে আছে একাকী, চেয়ে আছে নীচের খাঁদের দিকে- যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে একটি মৃতদেহের স্তুপ। মৃতদেহগুলির মধ্যে দু-একটির শরীরের মাংস এখনও অবশিষ্ট আছে, আর বাকিগুলি সম্পূর্ণরূপে পরিণত হয়েছে কঙ্কালে। আকাশে তীব্র শব্দ করে বিদ্যুৎ চমকে ওঠে আচমকা, কিন্তু যুবককে সামান্যতম বিচলিত মনে হয় না তাতে। দীর্ঘ … বিস্তারিত পড়ুন

দুঃখিত!