উত্তরণ

রুনা চাকরিটা ছাড়তে বাধ্য হয়েছিল রূপু হওয়ার সময়। বিয়ের পরে রুনার প্রথম কয়েকটা বছর গেছিল শুধু ধৈর্য ধরে অরিত্রর ব্যাচেলার সুলভ বাউন্ডুলেপনাগুলো ঘোচাতে। অরিত্র বরাবরই একটু সব ব্যাপারে গা-ছাড়া, তা নিয়ে রুনার সে ভাবে কোনোদিন ক্ষোভ ছিলোনা যদিও। বরঞ্চ তাতে করে প্রথম থেকেই নিজের মতো করে সংসারটা গোছাতে পারাটা তার মন্দ লাগেনি । আয় দুজনের … বিস্তারিত পড়ুন

সমাপ্তি

তুষারপাত দেখলেই শুভার কথা মনে পড়ে যায় অনন্তর। ক্লান্ত শরীরটা এলিয়ে দিয়ে যেভাবে শুভার কোলে মাথা রেখে শুয়ে থাকত অনন্ত, আর শুভা ধীরে ধীরে হাত বুলিয়ে দিত ওর মাথার চুলের মধ্যে দিয়ে… সেরকমভাবেই যেন ওই বরফের নরম স্পর্শ পৃথিবীর ওপর নেমে আসছে। সব ক্লান্তিকে, পাপকে ঢেকে দিতে আসছে… রাশি রাশি শান্তি! সময়ের শুরু বলে কিছু … বিস্তারিত পড়ুন

ব্রীজ

মুখবন্ধঃ এই ভণিতাটুকুর প্রয়োজন ছিল। ধারাবাহিক লেখার ব্যাপারে আমার কিছু সুনাম ( প্রকারান্তরে দুর্নাম ) আছে। আমার ব্লগীয় বন্ধুদের অনেকেই মনে করেন যে আমি নাকি দিনের বেশিরভাগ সময় একটি বিশেষ জায়গা থেকে বেরোতেই পারিনা। যাক সেসব কথা, আপাতত এই লেখাটি পাঁচটি পর্বে শেষ করবার মানসিকতা নিয়ে মাঠে নেমেছি। আজ প্রথম কিস্তি। সমালোচনা কাম্য এবং প্রার্থনীয়।     -“ … বিস্তারিত পড়ুন

খেজুর গুড়ের পায়েস

শ্রীখণ্ড ষ্টেশনে নেমে এবড়োখেবড়ো একটা চওড়া মেঠোপথ মাইল দুয়েক একেবেকে গিয়ে সোজা গ্রামে ঢুকে গেছে। ষ্টেশন থেকে সেই পথ ধরে মিনিট পাঁচেক এগোলেই ডানদিকে আরও একটা সরু মেঠোপথ এঁকেবেকে মুসলমান পাড়ার বুক চিরে, ঝাঁপানতলার বুড়ো তেঁতুলগাছটাকে পেছনে ফেলে, সারিসারি তালগাছে ঘেরা ঢলঢল কালোজলে ভরা ঘোষাল পুকুরকে পাশ কাটিয়ে সোজা গিয়ে মিশেছে বড়ডাঙ্গার মাঠে। ছোটবেলাতে দিদুর … বিস্তারিত পড়ুন

ঋতুপর্ণ

শীত পড়েছে ভেবে সবে লেপের কভার কাচার প্ল্যান নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছি অম্নি ঝুপ্স করে গরম পরে গেল। ফোন করলাম আবহওয়া দপ্তরে, বিভ্রান্ত নাগরিক হিসেবে জানতে চাইলাম যে আবার শীত ফিরবে কিনা? আরো বিভ্রান্ত করে দিয়ে তারা, জানালো সুপ্রিম কোর্টের সারদা কেসের রায় বেরোবার আগে সেরকম ভাবে কিছু বলা যাবে না। তা সুপ্রিম কোর্টে … বিস্তারিত পড়ুন

ঘুটনু কা দর্দ

“মাই, এক ট্যাক্সি লে লুঁ” ? ভিখুর একহাতে তার মায়ের বাঁহাতখানা আর অন্য হাতে সুদৃশ্য একটি ব্যাগ যাতে তার মায়ের জামা-কাপড় আর আছে শোনপাপড়ি, মোতিচূরের লাড্ডু। এতোয়ারি আজ অনেকদিন পর বোনের বাড়ি যাচ্ছে যে। তার হাঁটুর ব্যথার তেল আনার একটা বিশেষ ইচ্ছাও আছে আজ এই যাওয়ার পিছনে। ছেলের কথায় এতোয়ারি ঘাড় ঘুরিয়ে ভিখুকে দেখে মন্তব্য … বিস্তারিত পড়ুন

বিন্তিপিসির সাদা খাম

সেদিন সকালে বিন্তিপিসির বাড়িতে গিয়ে হতচকিত হতেই হল। বিন্তিপিসি একটুতেই প্রচন্ড উত্তেজিত হয়ে ওঠে সেকথা সবাই জানে, কিন্তু একটু যেন বাড়াবাড়ি লক্ষ্য করলাম। অবসরপ্রাপ্তা বিন্তিপিসি ব্যতীত সর্বক্ষণের কাজের মেয়ে মিনিদি দ্বিতীয় এবং একমাত্র প্রাণী যে বিন্তিপিসির ফ্ল্যাটে থাকে। কিন্তু মিনিদিও দেখা গেল কিছুই জানে না, তাকে কিছু জানাতে হবে এই প্রয়োজনটাই বোধ করেনি পিসি। বিন্তিপিসি … বিস্তারিত পড়ুন

শূন্য এ বুকে

বেহেরা আর পরিদা গিন্নীর গলায় গলায় ভাব। তিন তলায় দুটো মুখোমুখি ফ্ল্যাটে বেহেরা আর পরিদা পরিবারের বাস অনেক দিনের। বছর দশেক আগে সুভদ্রা হাউসিং সোসাইটি তৈরি হতেই, বলরাম বেহেরা আর বিজয় পরিদা ফ্ল্যাট কিনে সপরিবারে গ্রাম থেকে পাকাপাকি ভাবে এই ফ্ল্যাটের বাসিন্দা। দু’পরিবারে বিশেষ করে দুই গৃহকর্ত্রীর মধ্যে চাপা প্রতিযোগিতার কথা সোসাইটির প্রায় সব বাসিন্দাই … বিস্তারিত পড়ুন

বনমালী তুমি

ট্রেন-এ যেতে অঞ্জনের বরাবর ভালো লাগে। দুলুনি এনজয় করে, ঝাল মুড়ি (বড্ড দাম বেড়েছে) , ট্রেন এর বাউল দল। সবই মিলে যায়, শুধু এই হিজড়ে বাহিনী বড্ড অসুবিধে করে। এমনিতে সেক্সিস্ট জোকে দলের মহিলা সহযাত্রীদের অসুবিধে হয়, কিন্তু “এদের”ক্ষেত্রে “ছেলেদের” ওইটুকু ছাড় দেওয়া আছে। তার একটা সহজ কারন এদের দিদিমণিরাও বিশেষ পছন্দ করেন না। তাই … বিস্তারিত পড়ুন

নীল

‘-” জানিস, আমি আর চারদিন পর দেশে ফিরছি” -” তো?” -”…….” -” তুই ভুল আশা করছিস। আমি আর কোনো কিছুতেই উত্তেজিত হই না…রাখলাম।” বিপ বিপ শব্দ আর বাইরের অঝোর ধারার বৃষ্টি কোথাও যেন মিলেমিশে একাকার হয়ে গেল। ফোনটা রেখে বাইরের বারান্দায় এসে দাঁড়ায় তিতাস। প্রত্যেক মেয়ের জীবনে এমন একটা সময় আসে যখন সমস্ত আপনজনের থেকে … বিস্তারিত পড়ুন

দুঃখিত!