নিস্তারণ | শাহ নেওয়াজ চৌধুরী

রশীদ জমাদ্দারের নামের ‘জমাদ্দার’ বিশেষণটি তার অলৌকিক ক্ষমতাপ্রাপ্তির সঙ্গে সঙ্গে রাতারাতি উঠে গেল। নামের ‘জমাদ্দার’ বিশেষণটির স্থলে ‘ফকির’ শব্দটি বসে তার নাম দাঁড়াল রশীদ ফকির। একদিন শেষরাতের দিকে রশীদ জমাদ্দার ঘর থেকে বেরিয়ে পড়ল। তার বউ রাহীর ঘুম বেশ পাতলা। কোলের বাচ্চাটা বেশ জ্বালায়। মায়ের স্তনের বোঁটা মুখে নিয়ে ঘুমানোর অভ্যেস ওর। বাচ্চাকে দুধ দিতে … বিস্তারিত পড়ুন

আসলে কী ঘটেছিল | ইমদাদুল হক মিলন

এই বাড়ির কাজের লোকটির নাম বারেক। তিরিশ একত্রিশ বছর বয়স। এখনও বিয়ে করেনি। রোগা পটকা কেংলা ধরনের। চেহারায় মিষ্টতা আছে, চোখ দুটো সুন্দর। এক বালতি পানি এনে দরজার বাইরে একপাশে রাখল সে। সন্ধ্যা প্রায় হয়ে আসছে। তবু বালতি ভরা টলটলে পরিষ্কার পানিটা দেখতে পেলাম। বারেককে জিজ্ঞেস করলাম, এখানে এভাবে বালতি ভরা পানি রাখলে কেন? বারেক … বিস্তারিত পড়ুন

অপরিচিতা-রবীন্দ্রনাথ ঠাকুর-১ম খন্ড

আজ আমার বয়স সাতাশ মাত্র। এ জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়ো, না গুণের হিসাবে। তবু ইহার একটু বিশেষ মূল্য আছে। ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপরে ভ্রমর আসিয়া বসিয়াছিল, এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। সেই ইতিহাসটুকু আকারে ছোটো, তাহাকে ছোটো করিয়াই লিখিব। ছোটোকে যাঁহারা সামান্য বলিয়া ভুল … বিস্তারিত পড়ুন

অপরিচিতা-রবীন্দ্রনাথ ঠাকুর-২য় খন্ড

শম্ভুনাথবাবু আমার দিকে চাহিয়া কহিলেন, “সেই কথা তবে ঠিক? উনি যা বলিবেন তাই হইবে? এ সম্বন্ধে তোমার কিছুই বলিবার নাই? ” আমি একটু ঘাড়-নাড়ার ইঙ্গিতে জানাইলাম, এ-সব কথায় আমার সম্পূর্ণ অনধিকার। “আচ্ছা তবে বোসো, মেয়ের গা হইতে সমস্ত গহনা খুলিয়া আনিতেছি।” এই বলিয়া তিনি উঠিলেন। মামা বলিলেন, “অনুপম এখানে কী করিবে। ও সভায় গিয়া বসুক।” … বিস্তারিত পড়ুন

অপরিচিতা-রবীন্দ্রনাথ ঠাকুর-তৃতীয় খন্ড

চাপাইয়া দেয় নাই। ইহার গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যের শুচিতা অপূর্ব, ইহার কোনো জায়গায় কিছু জড়িমা নাই। আমি দেখিতেছি, বিস্তারিত করিয়া কিছু বলা আমার পক্ষে অসম্ভব। এমন-কি, সে যে কী রঙের কাপড় কেমন করিয়া পরিয়াছিল তাহাও ঠিক করিয়া বলিতে পারিব না। এটা খুব সত্য যে, তার বেশে ভূষায় এমন কিছুই ছিল না যেটা তাহাকে ছাড়াইয়া … বিস্তারিত পড়ুন

এবং একদিন | তাজনীন মুন

‘-মা, এমা,  দেইখা যাও আব্বায় আইজ কত্তো বাজার পাঠাইছে। সুগন্ধি চাইল রান্তে কইছে আইজ। রমিলা কিছু জমানো টাকায় কয়েকটা নারিকেল কিনেছিলো -ছেলে নাড়ু খেতে খুব পছন্দ করে ।নারিকেল কোড়ানোর মধ্যেই ছেলের ডাক শুনে ছুট্টে এলো আর এতো বাজার দেখে নিজের উত্তেজনা চেপে মুখে বিরক্তি ভাব এনে বললো-” তোর বাপ কি জমিদারের প্যাটের থিকা আইছিলো, নাকি … বিস্তারিত পড়ুন

আমার যতো ইচ্ছে |

কিছুই ভালো লাগে না, মনে হয় লেখাপড়ার নামে সবাই আমাকে বন্দি করে রেখেছে। মা বলেন, ‘জন্মের পর ১২ বছর কেটেছে তোমার হাসতে খেলতে আনন্দ করতে করতে। সামনের ১২টা বছর তোমাকে প্রতিযোগিতায় নামতে হবে। ভালো ভালো রেজাল্ট আনতে হবে। ভালো প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে। ভালো পদবিতে চাকরি করতে হবে।’ আমার শুধু ইচ্ছে করে একটা মাঠে একা … বিস্তারিত পড়ুন

শৈশব_রওশন মতিন

সেই এক অসীম সাহসিক স্পর্ধা এবং পথ যেমন অশেষ,তেমনি চলার গতি ও ছন্দ ক্লান্তিহীন আনন্দে মুখর ।সেই জাগ্রত স্পর্ধার সঞ্জীবনী উন্মাদনায় দিনগুলো হত চঞ্চল,ফাগুনের গাড় লাল বৃত্তে স্বপ্নের শতদল এঁকে যাওয়া কুঁঁিড়র মত,নীলদিগন্তে উড়ে যাওয়া একঝাক মুক্ত পাখির মত আমার প্রিয় শৈশব ।জীবনের অনাগত সম্ভাবনার দুয়ার খুলে দেয়া সেই শৈশব , সেই চিন্তা মুক্ত ,ভাবনা … বিস্তারিত পড়ুন

কবর থেকে চুরি হল হুমায়ূনের লাশ! | মোঃ রাশেদুল কবির আজাদ

রাতটি ছিল একমাসে দুটো পূর্ণিমার ঘটার রাত। হোসেন আলী রাতের খাবার খেয়ে বাইরে বের হয়েছে। চারদিক জোছনায় ভরে আছে। হোসেন আলী জানে এই বিরল ঘটনা আবার তিন বছর পর দেখা যাবে। তাই পারত পক্ষে আকাশের বুকে ঘটে যাওয়া কোনো ঘটনা দেখতে সে ভুল করে না। পূর্ণিমা, ধূমকেতু, কিংবা আকাশের বুকে তারাগুলোকে সে প্রতিদিন দেখে নেয়। … বিস্তারিত পড়ুন

এই বরষার ডায়েরী

প্রতিটি দিনই নতুন মনে হয় মাঝে মাঝে, যদিও আমার বিষাদ লাগে। অজানা কারণে বুকের ভেতর চিন চিন ব্যথা করে তবু বেশী ঝামেলার কথা ভাবতে ভাল লাগে না। কিন্তু কিছু ঝামেলা মাথায় নিতেই হয়। জানি এভাবে জীবন যায় না। আজ যখন দুপুরে বের হই তখন চরম বৃষ্টি। এরকম বৃষ্টি দেখলে ছাতা নিয়ে হাটতে বেশ লাগে। কিন্তু … বিস্তারিত পড়ুন

দুঃখিত!