নেহাত জলছাপ— নাহার মনিকা

সমুদ্রের গায়ে নিজের শরীরের ভার ছেড়ে দেয়া’র পলকা স্বপ্নটার ওজন বাড়ছে, যেন শ্যাওলা, যেন ভাসতে ভাসতে, বয়স বাড়তে বাড়তে গভীর তলদেশে গিয়ে থিতু হওয়া প্রক্রিয়াটার নাম বেঁচে থাকা। অথচ এখনও কোনদিন সমুদ্র দেখা হলো না। ‘এখন সমুদ্র তলদেশও হানিমুনে যাওয়ার উপযুক্ত’- ডিসকভারি চ্যানেল দেখতে দেখতে রায়হান বলে দেয়। কথাবার্তার মতই ওর সঙ্গে আমার ফারাক বেশী। … বিস্তারিত পড়ুন

মর্শিয়া বানুর আরেক সকাল — নাহার মনিকা

এমন সকালে, এমন সকাল বেলায় মর্শিয়া বানুর মনে হয়- জীবনে বিলাসিতা না থাকা ঠিক না। একতলা বাড়ির বারান্দায় বসে থাকার সকাল দশটা, নাশতা, চা শেষ। আধপড়া খবরের কাগজ আলস্য করে তার ইজি চেয়ারের হাতলে। আঙ্গুলের ডগা চুলে মই দেয়, অন্য হাত মনে মনে রোদের আভিজাত্য গায়ে মেখে পরিচ্ছন্ন উঠানে তার পোষা বেড়াল যেভাবে ইতস্তত ফড়িং … বিস্তারিত পড়ুন

হাওয়া বিবির রাশিচক্র —- পাবলো শাহি

চিত্ত গড়ার কাজে নিজেকে নিবৃত করা কঠিন। মানুষ তার আত্মাকে নির্মাণ করার মধ্যদিয়ে বিবেকের ক্ষতিপূরণ দেয়। জীবনের ছোটখাটো ঘটনাকে মহৎ করে তুলতে হবে– আত্মনিয়োগের বাসনা এভাবে পেয়ে বসে মানুষের মধ্যে। একে উচ্চপ্রশংসিত ভিতর-পাঠ বলা যেতে পারে। ভিতর মানে অবান্তর অর্থাৎ যে জিজ্ঞাসা আমাদের ছিটকে দিয়েছে ‘অখণ্ড’ থেকে। অন্তরের এ বিবরণী নিয়ে একটি বক্তৃতা দেওয়া যেতে … বিস্তারিত পড়ুন

একটা কুকুর অথবা একজন কবির গল্প—- মজাফ্‌ফর হোসেন

অবসরপ্রাপ্ত ইংরেজির অধ্যাপক ড. রেজাউল করিম প্রতিদিন সন্ধ্যার আগ দিয়ে হাঁটতে বের হন। শেখেরটেক আটে তার ফ্লাট বাড়ি। হাঁটতে হাঁটতে তিনি আশেপাশের এলাকাগুলো ঘুরে ঘুরে কি যেন খোঁজেন! তার ছেলেবেলা কেটেছে যশোরের ভাটপাড়ায়। পড়াশুনা করেছেন যশোর, রাজশাহী ও ঢাকাতে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এমএ করে ইংল্যান্ডেও গিয়েছিলেন কয়েকবছরের জন্যে। বাপের যে অল্পবিস্তর জমিজমা ছিল সব … বিস্তারিত পড়ুন

টাপ্পাস কি টুপ্পুস করিয়া – মুস্তাফা জামান আব্বাসী

জানের মাছ উঠছে খলখলিয়ে। বেশির ভাগ পুঁটি, খলশে, ডারকা, চেংটি, ছোট শোল, চ্যাং এবং দু-একটি ব্যাঙও। জান তৈরির বাঁশের মাচা একটু হলেই ছুঁয়ে যাবে জলাভূমির পানি। সারা দিন অশ্রান্ত বৃষ্টি, আকাশ কালো, মাঝে মাঝে ফরসা, আবার কালো হয়। কালো হলে শিরশির বাতাস বইতে থাকে আর পঙ্গপালের মতো মাছগুলো এসে চারিদিকে ঘুরতে থাকে। জালটা উঠলেই শত … বিস্তারিত পড়ুন

টিপু সুলতানের বাঘ – মাহবুব আলম

ফ্রান্সের সম্রাট ষোড়শ লুইয়ের দরবারেসুদূর হিন্দুস্তানের মহীশুর রাজ্য থেকে রাজদূত এসেছেন। প্রত্যাশা—ইংরেজদের বিরুদ্ধে ফ্রান্সের রাজনৈতিক ও সামরিক সমর্থন লাভ। ফ্রান্সের চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে সাহায্যের আবেদনে সম্রাট মোটেই বিস্মিত হননি, বরং খুশিই হয়েছিলেন। কিন্তু দূতদের পরের অনুরোধটিতে তিনি বেশ অবাক হলেন। কারণ, আবেদনটি ছিল অতি সামান্য, যা পূরণ করা সম্রাটের জন্য হেলাফেলার ব্যাপার। বিশ্বনন্দিত ফরাসি বিলাসসামগ্রী, সুগন্ধি … বিস্তারিত পড়ুন

হিজল ফুল ও অজ্ঞাতনামাবলি—মির্জা মুজাহিদ

যুবকটি দ্রত পায়ে হাঁটে, কোথায় যাবে জানে না। ফার্মগেট চৌরাস্তার কোণে দাঁড়িয়ে থাকে, তাকে অতিক্রম করে যায় দ্রুতগামী শহরের গাড়ি। সে গোনার চেষ্টা করে না। এভাবে কিছুক্ষণ প্রত্যহ সে দাঁড়িয়ে থাকে, তারপর হুট করে উঠে পড়ে মিরপুরের কোনো বাসে। মিরপুর, অনেক বেলা। সে কোথায় যাবে? একদিন তারও যাওয়ার জায়গা ছিল। একটা রাস্তা ছিল ব্যক্তিগত, হেমন্তের … বিস্তারিত পড়ুন

মেঘ এবং আষাঢ়ের বৃষ্টি— রমজান মাহমুদ

ফোনে কথা বলার মাঝে মজা করে বলতাম, আচ্ছা আমাদের কি কখনো দেখা হবে? মেঘ আলতো করে হাসতো, সে হাসি আমার কাছে খুব রহস্যময় মনে হতো। মাঝে মাঝে ভাবতাম, আমার দুর্বলতার সুযোগ নিয়ে বন্ধুদের মধ্যে থেকে কি কেউ মজা করছে, নাকি মেঘ নামে রহস্যময় এ বালিকা মেঘের রাজ্য থেকে খানিকটা সময় মজা করে সময় পার করছে, … বিস্তারিত পড়ুন

কর্ম কন্যা

আমার শ্বাশুড়ির দরকার নাই! কাজের বুয়া চাই; কাজের বুয়া। বুঝতে পেরেছো? বুঝে কি করবো? বয়স একটু নাজুক হলেইতো তোমাকে আবার সতীনের ভয় তাড়া করে! ওসব কবর চাপা দাও! এখন এই নবাবের বেটীকে বিদেয় করো প্লিজ! কাজের মেয়ে নিয়ে জামী মহাবিপাকে। ক’দিন পরপরই এক ধান্দা। এখানে যাও। ওখানে খোঁজো। যত্তেসব! ইচ্ছে করে সব ছেড়ে ছুঁড়ে একতারা … বিস্তারিত পড়ুন

মানুষ–শাওন চৌধুরী

||১|| পেছন থেকে একটা কষে লাথি মারলাম প্রাণীটাকে। এমনিতেই বিশাল মাথাটার কারণে প্রানীটা ঠিকভাবে ভারসাম্য রক্ষা করতে পারে না, তার ওপর প্রচন্ড বল প্রয়োগ করা হয়েছে। তাল সামলাতে না পেরে মুখ থুবড়ে পড়ে গেল প্রাণীটা। আমি নাক দিয়ে ফোঁস করে একটা শব্দ করে অন্যদের দিকে তাকিয়ে বল্লাম,”তোমাদের গবেষণায় সুবিধা করে দিলাম। মানুষ রেগে গেলে কি … বিস্তারিত পড়ুন

দুঃখিত!