মন্দার মহিমা

সপ্তম শ্রেণীর মাঝামাঝি পৌঁছে টের পাওয়া গেল যে মানবশরীরে মাথার চুল এবং আঙুলের নখ ছাড়াও এমন কিছু অঙ্গ আছে যার আকৃতি পরিবর্তনশীল এবং সেই পরিবর্তনে অনৈচ্ছিক পেশি একটা বেশ বড় ভূমিকা পালন করতে উদগ্রীব। প্রাথমিক ভাবে ব্যাপারটায় খানিকটা খেলা খেলা ভাব থাকলেও অচিরেই বোঝা গেল, কোনওরকম জীবনশৈলী শিক্ষা ছাড়াই, এটা একটা গুরুগম্ভীর বিষয়। নাবালকের না … বিস্তারিত পড়ুন

তুমি বিষ ঢেলেছ কোন সকালে

সাধারণ ভাবে একজন মানুষের দুই হাতে নখের সংখ্যা কত? অনেকেই ইতিমধ্যেই ভাবতে শুরু করেছেন এত বোকা বোকা প্রশ্নের অর্থ কি? দশটি সুস্থ আঙুলে দশটা নখ থাকবে এটাই তো স্বাভাবিক! হ্যাঁ ঠিক ধরেছেন। এই প্রশ্নে বিন্দুমাত্র বুদ্ধিমত্তার ছাপ নেই। আসলে কি জানেন আমার হাতে এই প্রশ্নটার উত্তর হল নয়। অনুগ্রহ করে ভুল বুঝবেন না। যদ্দূর জানি … বিস্তারিত পড়ুন

সুদীপ একটি ছেলের নাম —- হিজিবিজবিজ

সুদীপ একটি ছেলের নাম। অক্লান্ত জীবনযুদ্ধে হেরে যাওয়া কোন এক বাবা-মায়ের হতাশা আর চাওয়া-পাওয়ার বেহিসেবের মাঝে হঠাৎ ভুল করেই হয়তো বা জন্মে যাওয়া একটি ছেলে। দুম্‌ করে চমৎকার কিছু একটা করে ফেলার কথা তার ছিল না। সবাইকে চমকে দিয়ে খবরের শিরোনামে চলে আসার মত কোন ক্ষমতাও ছিল না। হয়ও নি সেরকম কিছু। আর পাঁচটা নিম্নমধ্যবিত্ত … বিস্তারিত পড়ুন

কস্য পরিবেদনা

বেশ তুমুল হৈ হট্টগোলের মধ্যে দিয়ে শুরু হল মিটিং টা। হঠাৎ এভাবে মিটিং শুরু হওয়াটা ঠিক বোধগম্য না হলেও বেশ কিছু উত্তেজনার বিষয় যে এটা, সেটা বেশ বোঝা যাচ্ছিলো। সমবেত সকল সুধী মণ্ডলীর মধ্যের গুঞ্জন আলাপন সেটাই জানিয়ে দিচ্ছিল। আসন গ্রহণ নিয়ে অল্প বিস্তর মতভেদের পর সকলে কিছুটা শান্ত হতেই সভাপতি তার ঝুঁটিটা ঠিক করে … বিস্তারিত পড়ুন

গুণধর — কুণাল

রজনীকান্ত পড়েছে মহাফাঁপরে। পরীক্ষা শুরু হয়েছে এক ঘণ্টা হতে চললো, কিন্তু এখনও সে খাতায় একটা দাগ পর্যন্ত কাটতে পারলো না। অঙ্কে সে বরাবরই কাঁচা, তার পর annual পরীক্ষার কোশ্চেনটাও হয়েছে half-yearly এর চেয়ে অনেক বেশি tough। অবশ্য half-yearly এর স্ট্যান্ডার্ডের হলেও রজনীকান্ত তাতে পাশ করতে পারতো না – কারণ, half-yearly তে অঙ্কে তার নম্বর ছিল … বিস্তারিত পড়ুন

প্রশ্নবাণ — রোদ্দুর

ভদ্রলোকের পুরো নাম প্রকাশ করতে পারছিনে, দুঃখিত! তিনি হতভাগ্য লেখকের আশেপাশেই থাকেন কিনা, তাই লেখাটি জনগণের ঔদার্যে ভদ্রলোকের গোচরে এলে লেখকের জীবন সংশয় হলেও হতে পারে। তাই ভদ্রলোকের অপার অনন্ত জ্ঞানপিপাসার কথা মাথায় রেখে তাঁকে শ্রীমান প্রশ্নবাণ নামেই সম্বোধন করব। প্রশ্নবাণের সাথে আমার পরিচয় মাস ছয়েক আগে, জানুয়ারি মাস নাগাদ। হঠাৎ শুনি কিনা আমাদের সকলকে … বিস্তারিত পড়ুন

মাংস — তপোব্রত

ছেলেটা মাংস খেতে ভালবাসে। আজকে বলে নয়, সেই ছোটবেলা থেকেই। এখনও মনে আছে, তার রিক্সা-ওয়ালা বাবা বছরের হাতেগোনা যে কটা দিন মাংস নিয়ে আসত সেসব দিনে সকাল থেকেই যেন বাড়িতে উৎসব শুরু হয়ে যেত। সে আর তার দিদি বাড়ির সামনের উঠোনটায় নাচতে শুরু করে দিত, বছরের ওই কটা দিন তাদের রুগ্‌ণা মা হাসি মুখে রান্না … বিস্তারিত পড়ুন

অরণ্যে…- বাণী বসু

আমরা অনেক বন্ধু সে দিন আর এক বন্ধুর বাড়িতে জড়ো হয়েছিলাম। গেট-টুগেদার। কারণ? তেমন কিছু নয়, এমনি। হরলিকসের বিজ্ঞাপনের একটি বাচ্চা মেয়ে বলত না? আমি তো এমনি এমনি খাই। তেমনি আমাদের এমনি এমনি গেট-টুগেদার। জন্মদিন-টিন অনেক হল। এখন জন্মদিন এলেই মৃত্যু-দিনের কথা মনে পড়ে যায়। নিছক আনন্দের জন্য মেলাটাই সত্যিকারের আনন্দ-মেলা। নির্ভার, নির্দায়, নিরঞ্জন। তা … বিস্তারিত পড়ুন

ইণ্ডিয়া আর ভারতবর্ষ— সুচিত্রা ভট্টাচার্য

জাতীয় সড়ক ধরে ছুটছিল শৌনকের গাড়িখানা। গতির কাঁটা একশো ছুঁইছুঁই। ব্রেকফাস্ট সেরেই রওনা দিয়েছে চাঁদিপুর থেকে। পথে খানিকটা গোলমেলে অঞ্চল, সেটুকু ঝটপট পেরিয়ে থামবে খড়্গপুর, সেখানে জমিয়ে লাঞ্চ, তার পর বিকেল বিকেল কলকাতা— মোটামুটি এ রকমই ছকা আছে প্ল্যানটা। বাড়ি গিয়ে আর নড়তে-চড়তে ইচ্ছে করবে না, ডিনারটা আনিয়ে নেবে কাছাকাছি কোনও রেস্তোরাঁ থেকে। রাতটুকু বিশ্রাম … বিস্তারিত পড়ুন

মল্লিকা দর্শন— সুচিত্রা ভট্টাচার্য

ছোট্ট একটা ভাতঘুম দিচ্ছিলাম দুপুরবেলায়। কলিংবেলের তীক্ষ্ন চিৎকারে তন্দ্রার দফারফা। এই অসময়ে কে এল রে বাবা? সুরভি তো রুটি-টুটি করতে আসে পাঁচটা নাগাদ, এখন তো সবে সওয়া তিনটে! ঝিমঝিম চোখে দরজা খুলেছি, কোলাপসিবল গেটের ওপারে এক মহিলা। বয়স্কা। প্রায় বৃদ্ধাই বলা যায়, বছর ষাটেক তো হবেই। রোগাসোগা ছোটোখাটো চেহারা, পরনে তাঁতের শাড়ি, চোখে গোলাপি সেলুলয়েড … বিস্তারিত পড়ুন

দুঃখিত!