বড়দেবীর পুজো

বাগডোগ্‌রা এয়ারপোর্টে পিনাকীরঞ্জনের বিমান যখন ল্যান্ড করল, তখন তাঁর ঘড়িতে সকাল দশটা। ধবধবে সাদা পাজামা আর ফিকে বেগুনী রঙের ফিনফিনে একটা খাদির পাঞ্জাবি পরেছেন পিনাকী। বহুদিন পর কোচবিহারে ফিরছেন, মনটা স্বভাবতই একটু হালকা পলকা তাঁর। বিমানবন্দর থেকে বেরিয়ে আকাশের দিকে একবার তাকালেন পিনাকী। ঝকমক করছে রোদ। শ্রাবণ মাসের আকাশ যে এত নীল হতে পারে সেটা … বিস্তারিত পড়ুন

স্বপ্ন বিভ্রাট

সারাদিন বুঝি নিজের সাথেই কথা বলতে হবে? কি আদিখ্যেতা! কেন আমার কি বন্ধু বান্ধবদের নির্বাসন হয়েছে, নাকি তারা ইহলীলা সাঙ্গ করেছে? আয়নার সাথে কথা বলাও যা আর নিজের মনে বকাও তা। আমি সব আয়না ভেঙেই ফেলব আজ। দেখি কে আটকায় আমায়। সন্ধ্যেবেলা বিশ্বম্ভরবাবু এই সব নিজের মনে বলতে বলতে মোড়ের চায়ের দোকানে এসে বসলেন। “পাঁচু … বিস্তারিত পড়ুন

একটা মায়ের গল্প (বাস্তবতা থেকে লেখা)

সকাল থেকে সেলিম এর মায়ের শরীর টা খুব খারাপ।তার শরীর যে খারাপ সেটা কাউকে বুঝতে দেয়া যাবে না।যদি ছেলেগুলো বুঝিতে পারে তাহলে সবাই চিন্তায় পড়ে যাবে ।এই শেষ বয়সে এসে ছেলেদের ঘাড়ে বসে বসে খাচ্ছে এটাই তার ছেলেদের কাছে অনেক সময় বোঝা মনে হয়। আবার যদি অসুখের কথা বলে তাহলে সেটা আরো খারাপ হবে। , … বিস্তারিত পড়ুন

ছায়া — প্রতাপ কামাল

বেয়াড়া সূর্যটার সাথে পেরে উঠিনা। আমার বয়স হয়েছে, একটু ধীরে সুস্থে্ চলতে চাই, ও চলে লাফিয়ে  লাফিয়ে। অবশ্য সকালেই ওর মেজাজটা একটু বেশী চাঙ্গা থাকে। হবেই বা না কেন? আজকালকার নতুন প্রজন্মকে দেখুন, সারা রাত ধরে ফোন, মোবাইল, ফেসবুক, টুইটার, গুগোল প্লাস, ইয়াহু মেসেঞ্জার কত কী- গল্প যেন শেষই হয় না! এ শুনবে না, তো … বিস্তারিত পড়ুন

মামা আসবে— হোসেন শওকত

‘হি হি হি.. .. ! কী যে বলো না! তুমি অনেক দুষ্টু!’ সোমার মুখে দুধসর হাসি। হাসির এ নামকরণ বাবার করা। এ হাসিতে হো হো করে শব্দ হয় না। মুখের ঝাঁপ খুলে বত্রিশ দাঁতের দোকান খুলে দেওয়া হয় না। ঘন জ্বাল দেওয়া দুধ খেলে সরের প্রলেপ ঠোঁটের ওপর যেমন থাকে, তেমনি লেগে থাকে এ হাসি। … বিস্তারিত পড়ুন

ওল গাছে ফুল এবং একটি হুজুগ —- সৌম্যকান্তি জানা

সকাল সকাল পয়লা মে-র খবরের কাগজ খুলতেই চক্ষু ছানাবড়া। কাটোয়ার খাজুরডিহি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মন্ডলহাট ঘোষপাড়ায় জনৈক নাড়ু পালের বাড়ির পাশে ঝোপের মধ্যে ওল গাছে গজিয়েছে ফুল, আর তা নিয়ে এলাকায় পড়ে গেছে হৈচৈ। শুরু হয়ে গেছে পুজো-পাঠ। জমে গেছে মেলা। মিলছে অঢেল দর্শনী। চোখ কচলে খবরটা বার দুয়েক পড়লাম। ওল গাছে প্রায় আট ইঞ্চি … বিস্তারিত পড়ুন

বিজয়ের লড়াই—- কামাল হোসাইন

সুনীল আকাশ। পেঁজা তুলোর পাহাড়ে ঘেরা। কুয়াশাচ্ছন্ন। আস্তে আস্তে ফিকে হয়। টুপ টুপ শিশির ঝরে পাতায়-ঘাসে। মৃদু হাওয়ায় দোল খায় লাউডগা। জারুল গাছের পাতার ফাঁকে দোয়েলের শিস। পুকুর-ডোবায় আকাশের তারার মতো শাপলা ফোটে। হাসে কুটিকুটি। ঢেউ লেগে আহ্লাদে ফেটে পড়ে। পুব আকাশে চিকচিক উঁকি দেয় সূয্যিমামা। শুরু হয়ে যায় নতুন একটা দিনের। আদিগন্ত বিস্তৃত আকাশের … বিস্তারিত পড়ুন

গল্প– চতুর্থ অধ্যায়

“আবার অখিল!–পালিয়েছিস বোডিং থেকে! তোর সঙ্গে কোনোমতে পারবার জো নেই। বারবার বলছি, এ-বাড়িতে খবরদার আসিস নে। মরবি যে।” অখিল কোনো উত্তর না দিয়ে গলার সুর নামিয়ে বললে, “একজন দাড়িওয়ালা কে পিছনের পাঁচিল টপকিয়ে বাগানে ঢুকল। তাই তোমার এ-ঘরে ভিতর থেকে দরজা বন্ধ করে দিলুম।–ওই শোনো পায়ের শব্দ।” অখিল তার ছুরির সব-চেয়ে মোটা ফলাটা খুলে দাঁড়াল। … বিস্তারিত পড়ুন

আধিয়ার

বিয়ের মাত্র এক মাস হয়েছে। শ্বশুড় সাহেব অসুস্থ শুনে বৌকে নিয়ে দেখতে গিয়েই বিপদ হল। নতুন জামাইকে আলুর বস্তা ধরিয়ে দিয়ে কেউ কোল্ড স্টোরেজে পাঠাবে এটা আশা করিনি। তারওপর কলেজ পাস জামাই আমি। এলাকায় একটা সুনাম আছে আমার- সেই আমাকেই কিনা আমার নতুন শ্বশুড় আব্বা তার এই বছরের আলু গুলো বস্তায় বেধে ধরিয়ে দিয়ে বললেন, … বিস্তারিত পড়ুন

ভিন গাঁয়ের দেবদাস ও পার্বতী—- আকতার হোসেন

চন্দ্রবিন্দু, আমায় তুমি শেষ বিন্দুতে নিয়ে যাবে! কাঁখে কলস, হাতে বিজুলি চুড়ি, লোকে আমায় লক্ষ্মীছাড়া বলে। আমায় তুমি পাড়া ঘোরাবে! রাতের আগেই যদি রাত আসে সেদিন তোমার সাথে রাত কাটাবো, আমায় তুমি শয্যায় নিবে। সাঁতার শেখাবে! ডুবে গেলে তুলে আনবে? কোলে তুলে হটাৎ করে ফেলে দেবে নাতো। বল। ইতি তোমার লক্ষ্মী। সত্যি সত্যি মেয়েটা একদিন … বিস্তারিত পড়ুন

দুঃখিত!