বৃশ্চিককাহিনী (কমলাকান্ত অনুসরণে)—- সপ্তর্ষি মাজি

বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি পড়িতেছে। এমনদিনে মৌতাত বেশ জমে। কমলাকান্তের ন্যায় আফিঙ্গ না থাক, গঞ্জিকা আছে। কল্যাণী ঘোষপাড়া হইতে আনা গঞ্জিকার প্রথম কুণ্ডলী শেষ করিয়া দ্বিতীয়টার দিকে হাত বাড়াইব এমন সময় মনে হইল আমার ঘরে যেন একটি রেলগাড়ি চলিতেছে। প্রথমেই মনে হইল গঞ্জিকার প্রভাব। মস্তিষ্কে ধুঁয়া আজ বড্ড বেশি চলিয়া গিয়াছে। আর সেই গঞ্জিকাপ্রসূত ধুঁয়া রেলগাড়ির … বিস্তারিত পড়ুন

উপনয়ন— সুবীর কুমার রায়

জমিদারী প্রথা অনেকদিন আগেই বিলুপ্ত হলেও চৌধুরীদের তিনশ’ বছরের বিশাল বাড়িটা আজও মাথা তুলে অতীত ঐতিহ্যের সাক্ষ বহণ করছে। বংশানুক্রমে শরিকের সংখ্যা বেড়েছে, তার সাথে বেড়েছে বাড়ির বাসিন্দার সংখ্যা ও ছোট ছোট ঘরের সংখ্যা। যদিও অন্যের সুবিধা-অসুবিধার দিকে লক্ষ্য রাখা তো দুরের কথা, কেউ কারো খোঁজও রাখেন না। অতিবৃদ্ধ, বৃদ্ধ, প্রৌঢ়, যুবক, কিশোর ও শিশু … বিস্তারিত পড়ুন

জল্পনা,একটি মেয়ের নাম —তাপসকিরণ রায়

তখন সবে শৈশবের খোলস ছেড়ে কৈশোরের পোশাক পরতে শুরু করে ছিলাম। সব কিছু তখন রঙিন ছিল–কাঁচের রংচংয়ের চুড়ি থেকে শুরু করে প্লাস্টিকের ফুল পর্যন্ত সব আসল মেকি একাকার হয়ে ছিল। সরল সাদাসিধা তথা কৈশোর বয়সের বোকা একটা ছেলে ! পৃষ্ঠা উল্টে মলাটের ভেতর দেখতে পায় না। তখন তার মনের মাঝে অনাবিল আনন্দ থাকে–নীল বিষাক্ত যন্ত্রণা কোথায় … বিস্তারিত পড়ুন

এয়ারপোর্ট— সীমা-ব্যানার্জ্জী-রায়

এয়ারপোর্ট! মানেই হল – “যাওয়া -আসারই এই কি খেলা!” এই কথাটার মধ্যে যেন একটা বিষাদ আর আনন্দ-এর ছোঁয়া লেগে থাকে। আজকাল আর লোপা দেবীর এই এয়ারপোর্ট নামের ওপরে একটা ফ্রাস্ট্রেশন এসে গেছে। নামটা শুনলেই একটা মাইল্ড স্ট্রোক-এর মতন হয়। অথচ আগে কি ভালই না লাগত। প্রায়-ই যখন এখানে ওখানে স্বামীর সাথে যেতে হত। ছাব্বিশ বছর বিদেশে কাটিয়ে দেশে … বিস্তারিত পড়ুন

এই নাও তোমাদের গচ্ছিত ধন—আমরা সেই সে জাতি –আবুল আসাদ

সেদিন গভীর নিশীথে মহানবী (সা) হিজরত করেছেন। তাঁর ঘরে তাঁর বিছানায় শুয়ে আছেন হযরত আলী (রা)। মহানবীর কাছে গচ্ছিত রাখা কিছু জিনিস মালিকদের ফেরত দেবার জন্য মহানবী (সা) হযরত আলীকে (রা) তরবারির খোঁচায় জাগিয়ে বললো, “এই, মুহাম্মদ কোথায়?” নির্ভীক তরুন হযরত আলী উত্তর দিলেন, “আমি সারারাত ঘুমিয়েছি, আর তোমরা পাহারা দিয়েছো। সুতরাং আমার চেয়ে তোমরাই … বিস্তারিত পড়ুন

অনিরুদ্ধ টান—- চন্দন আনোয়ার

এই গ্রামের মাটির নিচে কোথাও গুপ্তধন লুকানো আছে – চা-স্টলে আদা-চায়ে চুমুক দেওয়ার একফাঁকে হঠাৎ এ-কথাটি বলে যুবক। সে এই প্রথম কোনো গ্রামের চা-স্টলে বসে চা খাচ্ছে। তার দিকে উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণের জন্য গুপ্তধনের কথা বলে, না সত্যি করেই বলে, এই দ্বিধা নিয়ে সবাই যখন তার মুখের দিকে তাকায়, সে তখন আরেকবার বলে, আপনাদের … বিস্তারিত পড়ুন

দেহতরী—– মণীশ রায়

কার বিয়ে হচ্ছে আজ? শীতের ঘোলা আকাশজুড়ে কে ছড়াচ্ছে রঙিন আতশবাজির ফুলকি? কার মনে এতো আনন্দ? অথচ পাশের ঘর থেকে একটু পরপর ভেসে আসছে মায়ের কণ্ঠের বিলাপধ্বনি। অমিয় বুঝতে পারে না, এসব বিলাপ কিংবা কান্নাগুলো সত্যি সত্যি হৃদয়-নিংড়ানো কিনা। ওর মা পরমা কি সত্যি সত্যি ভালোবাসতেন ওর বাবাকে? সে খাটের পাখনার ওপর উঁচু করে বালিশ … বিস্তারিত পড়ুন

দস্যু—- মোঃ জাহিদুল ইসলাম

এক. পশ্চিমের আকাশটা খানিক মেঘাচ্ছন্ন হয়ে আছে। শীতকাল কিনা তাই সূর্যের ম্রিয়মাণ আলোয় মনে হচ্ছে, বেলা পড়ে এল। কিন্তু, বাস্তবিক অর্থে তা নয়, তখনও দুপুর দেড়টার ন্যায় আন্দাজ করা যায়। বেলা ঠিকই আছে। নেই শুধু আমার অবাধ্য মনটা। আমার সম্মুখে একটা নগ্ন চিঠি পড়ে আছে। একদৃষ্টে সে দিকেই তাকিয়ে আছি। মনে আকাশ পাতাল ভাবনা। চিঠিটাই … বিস্তারিত পড়ুন

মাকড়সা—- আবু রাশেদ পলাশ

অন্তু এখন যেখানে থাকে সেটি পুরনো কংক্রিটের তৈরি একতলা ঘর । পরিত্যক্ত,অপরিচ্ছন্ন আর আপাদমস্তক শেওলা ধরা । চারপাশে শাল-কড়ইয়ের সুবিস্তৃত অরণ্য ।আশেপাশে জনবসতির চিহ্ন দেখা অমাবস্যায় চাঁদ দেখার মত দুরূহ এখানে । একাকি জীবনে এখানে মাঝেমাঝেই কিছু অপরিচিত মুখশ্রী চোখে ভাসে ওর । কে জানে কত বছর আগে এখানে কারো পদচিহ্ন পড়েছিল । অথবা কোন … বিস্তারিত পড়ুন

মূল্যবোধ —শকাত উজ্জ্বল

কাঁটাবনের রাস্তা ধরে রিকশায় চড়ে যাচ্ছে শাওন ও আনিস। উফ্‌, কী বিশাল যানজট রে বাবা! একজন আরেকজনের দিকে বিরক্তির চোখে তাকাল, আরেকবার রাস্তার দিকে। যে জ্যাম, বসে থাকলে একঘণ্টায়ও যাওয়া যাবে কি না সন্দেহ! এই মামা,আমাদেরকে সাইড করে নামিয়ে দাও তো! রিকশা ছেড়ে হনহন করে হাঁটতে লাগল। তাদের সাথে পাল্লা দিয়ে ঘড়ির কাঁটা তখন রাত … বিস্তারিত পড়ুন

দুঃখিত!