নিরন্তর—জোবায়ের রাজু

মাঝরাতে হুটহাট ঘুম ভেঙে যাওয়ার একটা বাতিক আছে আমার। আজো মাঝরাতে ঘুম ভেঙে গেল। ব্যালকনির মৃদু আলোয় আবছায়া আমার ঘর। ঘুম ভাঙার পর আমি চমকে উঠলাম। কে যেন আমার ঘরের দরজার ওপারে ঠায় দাঁড়িয়ে। তার মুখ পরিষ্কার দেখা যাচ্ছে না। আমার ভয় করছে। এমনিতে শুনেছি আমাদের বাড়িতে নাকি ভূত-প্রেতের আসর আছে। এটা ভাবতেই এই রাতে … বিস্তারিত পড়ুন

হরিলক্ষ্মী – শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়– প্রথম অংশ

যাহা লইয়া এই গল্পের উৎপত্তি, তাহা ছোট; তথাপি এই ছোট ব্যাপারটুকু অবলম্বন করিয়া হরিলক্ষ্মীর জীবনে যাহা ঘটিয়া গেল, তাহা ক্ষুদ্রও নহে, তুচ্ছও নহে। সংসারে এমনিই হয়। বেলপুরের দুই শরিক, শান্ত নদীকূলে জাহাজের পাশে জেলেডিঙির মত একটি অপরটির পার্শ্বে নিরুপদ্রবেই বাঁধা ছিল, অকস্মাৎ কোথাকার একটা উড়ো ঝড়ে তরঙ্গ তুলিয়া জাহাজের দড়ি কাটিল, নোঙ্গর ছিঁড়িল, একমুহূর্তে ক্ষুদ্র … বিস্তারিত পড়ুন

হরিলক্ষ্মী – শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়– দ্বিতীয় অংশ

দ্বিতীয় পক্ষের তরুণী ভার্যার দেহ রক্ষার জন্য শিবচরণ কেবলমাত্র নিজের দেহ ভিন্ন আর সমস্তই দিতে পারিত। হরিলক্ষ্মীর সেই দেহ বেলপুরে সারিতে চাহিল না। ডাক্তার পরামর্শ দিলেন হাওয়া বদলাইবার। শিবচরণ সাড়ে-পনর আনার মর্যাদামত ঘটা করিয়া হাওয়া বদলানোর আয়োজন করিল। যাত্রার শুভদিনে গ্রামের লোক ভাঙ্গিয়া পড়িল, আসিল না কেবল বিপিন ও তাহার স্ত্রী। বাহিরে শিবচরণ যাহা না … বিস্তারিত পড়ুন

লৌহকার – সুদীপ্ত শাহীন

— লালু ছোট ভাই হয়ে এত কিছু পারে! আর তোমার নুন আনতে পান্তা ফুরায়! আহা রে মরদ আমার? —চুপ কর। মুখে খালি আজেবাজে কথা। —আজেবাজে কথা হবে না তো কী রসগোল্লার রস চুয়ে চুয়ে পড়ব? —পড়লে তো ভালোই হতো! —উঁহু, পড়লে তো ভালোই হতো। মরদ ব্যাটা, মরদের মতো কথা কবা। তেল ছাড়া বাত্তি জ্বলে, যে … বিস্তারিত পড়ুন

রিযিক

রমা গ্রামে বেড়াতে এসে প্রতিবারের মত এবারও বড় চাচার বাড়িতে উঠল । দাদা-দাদি গত হয়েছেন। রমা এলে বড় চাচার বাড়িতে আতিথেয়তার ধুম পড়ে যায় গরিবের সামর্থের পরিধি উপচিয়ে। রাত হলে মেহমানদের জন্য ঘরের বাশেঁর আড়ে লম্বা শিকেয় ঝুলানো বিছানা পত্রের আলাদা যে বুচকা থাকে, জরি সেখান থেকে লেপ, কাঁথা, বালিশ বের করে চকি ঝেড়ে বিছানা … বিস্তারিত পড়ুন

শাস্তি– হাফিজ উদ্দীন আহমদ

শতাব্দী জাহিদঊর্মি সারারাত ঘুমাতে পারেনি। মাঝ রাতে ঘুম ভেঙে গেল একটা মিহি করুণ একটানা শব্দে। বিড়ালের কান্না নাকি? মনে হচ্ছে কোনো বাচ্চা বিড়াল কাঁদছে। রাতে তো সে ২০৩ নাম্বার রুমে দরজা ভালো করেই লাগিয়েছিল। তাহলে কোথা থেকে ঢুকল ওটা? মনে হচ্ছে খাটের তলা থেকেই শব্দটা আসছে। নিশ্চয়ই বিড়াল বাচ্চাটা দরজা লাগানোর আগেই খাটের তলায় লুকিয়ে … বিস্তারিত পড়ুন

স্বর্ণলতাপুর— তাহেরা বেগম

সাধারণত লক্ষ করা যায়, সমবয়সী ভাইবোনদের মধ্যে ঝগড়া, খুঁনসুটি লেগেই থাকে। কিন্তু আরাফাত আর বোন আফরাসিয়াবের কথা আলাদা। তাদের মধ্যে গলায় গলায় ভাব। তারা দু’জন একেবারে বন্ধুর মতো। তারা তাদের মধ্যে নিজেদের কথা নিজেরা শেয়ার করে। তাদের বাড়ির পর কিছু বাড়ি ফেলে গ্রামের শেষাংশে একটি বন আছে। তারা ছোট থেকেই এই বন নিয়ে অনেক গল্প … বিস্তারিত পড়ুন

ঋণ— মনির মুকুল

দোকানের দিকে নজর করতেই তিনি খেয়াল করলেন অন্যদিনের তুলনায় আজ আজাদের দোকানে লোক সমাগম কম। বাম পাশের প্লাস্টিকের চেয়ারটাও আজ ফাঁকা। তবে বেঞ্চে দুই জন বসা আছে। এক কাপ চা পান করার জন্য দোকানের এ পরিবেশটা নিতামত্মই খারাপ না। তিনি সামনে এগুলেন। রূপপুর হাইস্কুলের গলির মাথার আজাদের এই চায়ের দোকানটায় চা পানের বেশ হিড়িক পড়ে … বিস্তারিত পড়ুন

সন্দেশ — অনার্য মুর্শিদ

মেঘ উড়ছে আকাশে। কার্পাস তুলার মত সাদা মেঘ। এত নিচ দিয়ে মেঘটা যাচ্ছে যে ইহাবের মনে হচ্ছে এগারো তলার বারান্দা থেকে সে তা হাত দিয়ে ধরে ফেলবে। বিল্ডিংটা যদি আরো কয়েক তলা ঊঁচু হত নিশ্চিত ধরে ফেলত সে। মাঝেমাঝ কালো মেঘের পাহাড় এসে সাদা মেঘকে ঢেকে দিচ্ছে। আকাশটা কালো দেখে ইহাবের মন খরাপ হয়ে গেল। … বিস্তারিত পড়ুন

কেনা মোরগ —– আলী আসকর

মাইকে ঘোষণাটা শুরু হয়েছে সকাল সকাল। মাঝে মাঝে যে কোথাও এমন ঘোষণা হয় না তা নয়। কোন বড় লোক যদি দুনিয়াদারি থেকে চোখ বুজে ফেলেন তাহলেও এমন ঘোষণা অনেকে কান খাড়া করে শোনেন। তবে আজকের ঘোষণাটা বুকে ধাক্কা লাগার মতো কোন দুর্ঘটনা জাতীয় কিছু নয়। ঘোষণার শেষের দিকে এক টুকরো খুশির সংবাদও আছে। পুরস্কার। ভালো … বিস্তারিত পড়ুন

দুঃখিত!