চেতনা আমানত—আমিনুল ইসলাম হুসাইনী

এখনো পুরোপুরি শীত আসেনি। তবে শেষ রাতে প্রচুর কুয়াশা ঝরে। ভোরে সবুজ পাতায় সোনালী আলোয় সেই শিশির বিন্দুর ঝলমলে দৃশ্য হৃদয়ে পুলক জাগায়। যেন হিরে খচিত সবুজ গালিচা। মাহি, তিশা, রাতুল ও মিঠু সেই সবুজ গালিচা মাড়িয়ে স্কুলের দিকে হেঁটে যাচ্ছে। এত সকালে স্কুল! এ আর নতুন কি। শহরের সেই ইংলিশ মিডিয়াম স্কুল গুলোর দাপট … বিস্তারিত পড়ুন

রাকিবের ভাই সফিক—– সোহেল রানা বীর

সেই কখন থেকে আলমারীর দিকে তাকিয়ে আছে রাকিব। কাঁচের আলমারীর মধ্যে রাখা জিনিসগুলো থেকে চোখ সরছে না কোন মতে।  আলমারীর দিকে তাকাতেই চোখে পড়ে একটি খেলনা হেলিকপ্টার। হেলিকপ্টারটি রাকিবের মামা তার বড় ভাইকে দিয়েছিলো। সফিক রাকিবের বড় ভাই। খেলাধুলায় খুবই পারদর্শী। আলমারীর মধ্যে রাখা অধিকাংশ শোফিস এবং পুরস্কারের জিনিসগুলো সফিকের কৃতিত্ব। হেলিকপ্টারের পাশে কয়েকটি প্লেট। … বিস্তারিত পড়ুন

ভয়—- সোহেল নওরোজ

সাঁঝসকালে দরজা খুলেই ফারুক মামাকে দেখে যথেষ্ট বিরক্ত হলো নাইমা। সময়-অসময় নেই কোত্থেকে যে তিনি উদয় হন আল্লাহমালুম! পানের ব্যবসায় নামার পর এ বাড়িতে মামার যাতায়াত উদ্বেগজনকভাবে বেড়েছে। হাটের দিন খুব ভোরে ট্রাকে পান তুলে দিয়ে সোজা এখানে এসে হাজির হন। ‘কেমন আছিস রে, কাঁচকি?’ চোয়াল ভাঙা গাল বাঁকা করে বিশ্রী ভঙ্গিতে জিজ্ঞেস করলেন। রাগে … বিস্তারিত পড়ুন

কেবিন বয়—- সোলায়মান আহসান

প্রচন্ড শীত। মাঘ মাসের শৈত্য প্রবাহ চলছে। লঞ্চ চলছে ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশে। ঘ্যা… ঘ্যা… ঘ্যা। বুড়িগঙ্গা থেকে পটুয়াখালী এক দীর্ঘ যাত্রা। নদীর পর নদী পার হতে হয় লঞ্চকে রাতের অাঁধারে। রাতে বলেই লোকজন বুঝতে পারে না ভয়াবহ সেই দৃশ্য। উত্তাল নদী পাড়ি দিয়ে যাচ্ছে একটা লঞ্চ। কী সাহস মানুষের। শীতের কুয়াশা নদীকে ঢেকে দিয়েছে। … বিস্তারিত পড়ুন

চন্দ্রগ্রহণ— মনির মুকুল

ঘুমের আবেশ জড়ানো অবস্থায় আরেকটু আরাম করে বাম পাশে পাশমোড়া দিয়ে শোয় রহমত আলী। টুপটাপ বৃষ্টি ঝরছে। ইদানিং প্রায় প্রতি রাতেই কমবেশি বৃষ্টি হয়। বৃষ্টির উষ্ণ আবেশে ঘুমাতে বেশ ভালো লাগে তার। হঠাৎ সে অনুভব করে তার ডান চোয়ালের উপর এক ফোটা শীতল পানির পরশ। সঙ্গে সঙ্গে ঘুমের আবেশ কেটে যায় তার। পানির ফোটাটি চোয়াল … বিস্তারিত পড়ুন

টিউমার—- আলী আসকর

গ্রামটির নাম শালবাগ। এই গ্রামের কোথাও একটিও শালগাছ নেই। এই গ্রামের নাম কেন শালবাগ হলো আজতক কেউ সঠিক করে বলতে পারে না। গ্রামটিতে শাল গাছ না থাকলেও এর সৌন্দর্য কম নয়। এর পাশ দিয়ে কর্ণফুলি নদীটা বয়ে যাওয়ায় তার রূপও যেন বেড়ে গেছে অনেকগুণ। দিনরাত নদীর কলকল ধ্বনি। নদীর ওপর ঝাঁক ঝাঁক পাখির ওড়াওড়ি। কার … বিস্তারিত পড়ুন

একজন বাবু এবং হাসু আপার গল্প— রমজান আলী মামুন

ক্লাস ফোরের রুবিনার হোম টিচার হতে গিয়েই বাবুর সাথে পরিচয়। আজ সাত মাস যাবত এ বাড়িতে আসা-যাওয়া করছি। কিন্তু ঘুণাক্ষরেও জানতে পারিনি যে বাবু আসলে রুবিনার ভাই নয়। রুবিনাকে পড়াতে গেলেই পড়ার ঘরের আশে-পাশে সে উঁকি মারবেই। করুণ অথচ মায়াবী মুখখানা দেখলেই কাছে ডেকে আদর করতে ইচ্ছে করে। কতইবা বয়স হবে বাবুর। বড় জোর চার … বিস্তারিত পড়ুন

আরো একটি কন্যা —- হাসান আজিজুল হক

অভিজ্ঞতা যত তীব্র আর উদ্বেগজনক হোক না, এ রকম ব্যাপার আজকাল এতই সাধারণ হয়ে এসেছে যে, তা নিয়ে বড়সড়ো একটা কথার অবতারণা একেবারেই অনর্থক। গতকাল নারায়ণ হৃদয়ালয়ে (কানাড়ি উচ্চারণে হৃদয়ালয়) আমার একটি এনজিওগ্রাম হলো। এসব এখন প্রায় নৈমিত্তিক চিকিৎসার অঙ্গ হয়ে গেছে। আমার এই তৃতীয়বার। হৃদযন্ত্রটা এমন ফুটিফাটা বদ্ধ অবস্থায় আছে যে, মেরামত করার জন্য … বিস্তারিত পড়ুন

রেইনকোট —– – আখতারুজ্জামান ইলিয়াস

ভোররাত থেকে বৃষ্টি। আহা! বৃষ্টির ঝমঝম বোল। এই বৃষ্টির মেয়াদ আল্লা দিলে পুরো তিন দিন। কারন শনিতে সাত মঙ্গলে তিন, আর সব দিন দিন। এটা জেনারেল ষ্টেটমেন্ট। স্পেসিফিক ক্লাসিফিকেশনও আছে। যেমন, মঙ্গলে ভোররাতে হইলে শুরু, তিনদিন মেঘের গুরুগুর। তারপর, বুধের সকালে নামলে জল, বিকেলে মেঘ কয় এবার চল। বৃহস্পতি শুক্র কিছু বাদ নাই। কিন্তু এখন … বিস্তারিত পড়ুন

চেষ্টার ফল —– মোহাম্মদ নাদিম

ভদ্র ছেলে এমদাদুল। জনমস্থান গ্রামে। তার বাবা একজন কৃষক। এমদাদুল গ্রামেই এক কিন্ডারগার্টেনে পঞ্চম শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেছে। তার সমাপনী রেজাল্ট ভালো। সমাপণী রেজাল্ট দেখে তার বাবা আগ্রহী হয়ে উঠলেন ছেলেটিকে মানুষের মত মানুষ করে গড়ে তোলার জন্য। তার বড় চাচার বাড়ি শহরে। ছেলেটির বাবা তার চাচার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিলেন নিজে কষ্ট করে … বিস্তারিত পড়ুন

দুঃখিত!