ভয়—- সোহেল নওরোজ

সাঁঝসকালে দরজা খুলেই ফারুক মামাকে দেখে যথেষ্ট বিরক্ত হলো নাইমা। সময়-অসময় নেই কোত্থেকে যে তিনি উদয় হন আল্লাহমালুম! পানের ব্যবসায় নামার পর এ বাড়িতে মামার যাতায়াত উদ্বেগজনকভাবে বেড়েছে। হাটের দিন খুব ভোরে ট্রাকে পান তুলে দিয়ে সোজা এখানে এসে হাজির হন। ‘কেমন আছিস রে, কাঁচকি?’ চোয়াল ভাঙা গাল বাঁকা করে বিশ্রী ভঙ্গিতে জিজ্ঞেস করলেন। রাগে … বিস্তারিত পড়ুন

কেবিন বয়—- সোলায়মান আহসান

প্রচন্ড শীত। মাঘ মাসের শৈত্য প্রবাহ চলছে। লঞ্চ চলছে ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশে। ঘ্যা… ঘ্যা… ঘ্যা। বুড়িগঙ্গা থেকে পটুয়াখালী এক দীর্ঘ যাত্রা। নদীর পর নদী পার হতে হয় লঞ্চকে রাতের অাঁধারে। রাতে বলেই লোকজন বুঝতে পারে না ভয়াবহ সেই দৃশ্য। উত্তাল নদী পাড়ি দিয়ে যাচ্ছে একটা লঞ্চ। কী সাহস মানুষের। শীতের কুয়াশা নদীকে ঢেকে দিয়েছে। … বিস্তারিত পড়ুন

চন্দ্রগ্রহণ— মনির মুকুল

ঘুমের আবেশ জড়ানো অবস্থায় আরেকটু আরাম করে বাম পাশে পাশমোড়া দিয়ে শোয় রহমত আলী। টুপটাপ বৃষ্টি ঝরছে। ইদানিং প্রায় প্রতি রাতেই কমবেশি বৃষ্টি হয়। বৃষ্টির উষ্ণ আবেশে ঘুমাতে বেশ ভালো লাগে তার। হঠাৎ সে অনুভব করে তার ডান চোয়ালের উপর এক ফোটা শীতল পানির পরশ। সঙ্গে সঙ্গে ঘুমের আবেশ কেটে যায় তার। পানির ফোটাটি চোয়াল … বিস্তারিত পড়ুন

টিউমার—- আলী আসকর

গ্রামটির নাম শালবাগ। এই গ্রামের কোথাও একটিও শালগাছ নেই। এই গ্রামের নাম কেন শালবাগ হলো আজতক কেউ সঠিক করে বলতে পারে না। গ্রামটিতে শাল গাছ না থাকলেও এর সৌন্দর্য কম নয়। এর পাশ দিয়ে কর্ণফুলি নদীটা বয়ে যাওয়ায় তার রূপও যেন বেড়ে গেছে অনেকগুণ। দিনরাত নদীর কলকল ধ্বনি। নদীর ওপর ঝাঁক ঝাঁক পাখির ওড়াওড়ি। কার … বিস্তারিত পড়ুন

একজন বাবু এবং হাসু আপার গল্প— রমজান আলী মামুন

ক্লাস ফোরের রুবিনার হোম টিচার হতে গিয়েই বাবুর সাথে পরিচয়। আজ সাত মাস যাবত এ বাড়িতে আসা-যাওয়া করছি। কিন্তু ঘুণাক্ষরেও জানতে পারিনি যে বাবু আসলে রুবিনার ভাই নয়। রুবিনাকে পড়াতে গেলেই পড়ার ঘরের আশে-পাশে সে উঁকি মারবেই। করুণ অথচ মায়াবী মুখখানা দেখলেই কাছে ডেকে আদর করতে ইচ্ছে করে। কতইবা বয়স হবে বাবুর। বড় জোর চার … বিস্তারিত পড়ুন

কলা কাব্য—–ডাঃ সোনিয়া সাইমুম বন্যা

  কয়েক বছর আগে ডিম নিয়ে একটি লেখা ছিলো আমার। শুনেছি লেখাটি পড়ার পর অনেকেই নাকি ডিম থেরাপী করেছেন নিজে অথবা বাচ্চাদের জন্য। তবে এবার তাদের জন্য সতর্কবাণী। ডিমে আছে উচ্চ কোলেষ্টোরল। যা হৃদরোগীদের জন্য বিপদজনক। সুতরাং যারা হৃদপিন্ড সমস্যায় জর্জরিত তারা ডিমকে রাখুন ১০০ গজ দূরে। আর যাদের হৃদয়ঘটিত কোন উপন্যাস, গল্প বা সামান্য … বিস্তারিত পড়ুন

আনন্দ বেদনার ঈদ—-মোঃ সোহরাব হোসেন বিটুল

শ্রাবণে যেন আকাশে মেঘের ঘনঘটা। থেমে থেমে বৃষ্টি হওয়া যেন নিত্যদিনে পরিণত হয়েছে। আকাশে মেঘের লুকোচুরি এ প্রান্ত থেকে অসীম দূরে ছড়িয়ে পড়ছে। রুহিত বাস থেকে নেমে ভ্যানগাড়ি খোঁজার চেষ্টা করছে। অনেকদিন পর সে এবারের ঈদে গ্রামে যাচ্ছে। ঈদের আর কয়েকদিন বাকি। রমজানের শেষ মুহূর্তে সবাই কেনাকাটায় ব্যস্ত। গাংনী বাসস্ট্যান্ড বাস থেকে নেমে ভ্যানগাড়ি না … বিস্তারিত পড়ুন

ঈদহাটায় হারিয়ে যাওয়া—— তমসুর হোসেন

সেদিন ছিলো শনিবার। দূর-দূরান্ত থেকে লোক আসছে উলিপুরের হাটে। ঈদের আগে আর কোন হাট হবে না। সামনের রাস্তা দিয়ে দলে দলে লোক যাচ্ছে মালপত্র বিক্রি করে ঈদের কেনাকাটা করতে। ছোট্ট শরীফ বায়না ধরলো সেও আজ হাটে যাবে। বাবা তাকে এতো করে বুঝালো হাটে আজ দারুণ ভিড় হবে। ধান পাট বিক্রি করে তবেই তো তার জন্য … বিস্তারিত পড়ুন

স্বার্থপর—আমিনুল ইসলাম হুসাইনী

দুপুরে সূর্যটা যখন তার প্রখর তাপে আনল বর্ষিত করে বোবা প্রাণী গুলো যখন পিপাসায় কাতর হয়ে জিহবা বের করে ‘হা’ করে থাকে তখন হেলালেরও পিপাসায় কলজে শুকিয়ে যায়। শরফত আলীর গরুগুলোর সাথে দৌড়াতে হয় হেলালকে। শরফত আলীর বাড়িতে হেলাল বদলি খাটে। সেই ভোরে ঘুম থেকে উঠে নিজের জরুরত শেষ করে কাজে লেগে যায় হেলাল। গরু … বিস্তারিত পড়ুন

বাস্তবতার অন্তরালে—নাহিদা আফরোজ

  দরজায় ‘ঠক ঠক’ শব্দ শুনে ঘুম ভেঙ্গে যায় সাইফের। ‘‘উহ্! ছুটির দিনেও যে একটু ভালো করে ঘুমাবো তার কোন উপায় নেই। সপ্তাহের ৬টা দিনেই পড়াশুনা নিয়ে এত ব্যস্ত থাকতে হয় যে- ভালো করে একটু বিশ্রাম নেয়ারও সুযোগ হয়ে উঠে না। সকালের ঘুম না ভাঙতেই মনে পড়ে কোচিং, প্রাইভেট, কলেজের কথা, তারপর কি আর থেমে … বিস্তারিত পড়ুন

দুঃখিত!