চেষ্টা — মনির মুকুল

ঘরের মধ্যে সাজ্জাদুলকে ঢুকতে দেখেই অহিদুল কেমন যেন হয়ে যায়। মেহমানদের দিকে এক নজর তাকিয়ে আসন ছেড়ে উঠে দাঁড়ায়। তার চাচা মোবারক হোসেনকে মেহমানদের সাথে কথপোকথন চালিয়ে যাওয়ার ইশারা করে সে সাজ্জাদুলের দিকে এগিয়ে যায়। সাজ্জাদুলের কাছে গিয়ে তার হাত ধরে ঘর থেকে বের হয়ে যায়। মোবারক হোসেন খেয়াল করেন মেহমানরা সেদিকেই তাকিয়ে আছে। তিনি … বিস্তারিত পড়ুন

বোবা গুপ্তচর— নুরুল ইসলাম বাবুল

আমরা নাটক করব। সখটা মনের ভেতর উকিঁঝুকিঁ মারে। অনেকদিন ধরে। কিন্তু করা হয় না। আসল কথা, নাটক করার ব্যাপারে আগামাথা কিছুই আমাদের জানা নাই। ফুটবল খেলায় আমরা চ্যাম্পিয়ন। ক্রিকেটেও মন্দ না। এলাকার উন্নয়ন মূলক কাজে অথবা বিপদগ্রস্থকে সাহায্যের ব্যাপারে আমাদের সুনাম গ্রাম জুড়ে। রাস্তা-ঘাটে চলতে-ফিরতে আমরা নিজেদের প্রশংসা নিজ কানেই শুনেছি। তাই পাঁচজনের ফাইভ স্টার … বিস্তারিত পড়ুন

ইমু বাঙাল—– শরিফুল ইসলাম

ইমু এখন মামাবাড়ি। ইমুর মেজো মামা দীর্ঘ আট বছর পর গতকাল বাড়ি এসেছেন। সপরিবারে মেজো মামা এখন সৌদি আরবের রিয়াদে বসবাস করেন। সেখানে প্রথমে গিয়ে চাকুরি করলেও এখন আর চাকুরি করেন না। নিজেই এখন একটা বড় ডিপার্টমেন্টাল স্টোর বা শপিং সেন্টারের মালিক। ব্যবসা ক্রমশ বিসত্মার লাভ করায় এখন তিনি বাংলাদেশের দু’জন কর্মচারীও রেখেছেন। সেই কর্মচারীদের … বিস্তারিত পড়ুন

ভাঙা কপাল—– আহসান সাইয়েদ

আনোয়ারের মা জাল বুনছিল। পেছন থেকে হঠাৎ ছেলের ডাক শুনে চমকে উঠে ফিরে তাকায়। না চাইতে পাওয়ার এক দুর্লভ আনন্দের আলো তার সারামুখে ছড়িয়ে পড়ে। নানা কষ্টের অভিজ্ঞতার চিহ্ন অাঁকা মুখে অকৃত্রিম হাসি দেখে আনোয়ারের ভাল লাগে। ঝুঁকে পড়ে মাকে সালাম করে। মা আদরে মাথায় হাত বুলিয়ে ছেলেকে একটুখানি জড়িয়ে ধরে চিৎকার করতে লাগলেন-ঃ দিলরুবা, … বিস্তারিত পড়ুন

দারুন চাঁদের হাসি— মুহাম্মাদ হাবীবুল্লাহ হাস্সান

চাঁদ মুচকি হেসে সালাম দিল সীমাকে। তাকে স্বাগত জানাল। সীমা আববুর পাশে বসে পাঠ মশ্কে করছিল। সে চাঁদের মুচকি হাসির দিকে খেয়ালই করে নি। চাঁদের কাছে ব্যাপারটা খুব আশ্চর্য মনে হলো। চাঁদ বিস্ময়ে ভাবছে, কত আদুরে হাসি সীমাকে আমি উপহার দিলাম, অথচ সে আমার হাসি ও সালামকে পাত্তাই দিল না। হাজার হাজার বছর ধরে আমি … বিস্তারিত পড়ুন

নিদ্র এক রজনী—-মুহাম্মদ ইব্রাহীম

নিস্তব্ধ নিঝুম রাত। ভয়ঙ্কর অন্ধকার। প্রকৃতির প্রতিটি প্রাণী গভীর নিদ্রায় অচেতন। এমনকি একটি বৃক্ষপত্রও নড়াছড়া করছে না। ঘন্টা দু’য়েক আগে হুতুম পেঁচার যে ডাক শোনা গেল তাও খুব ভংঙ্কর। সারা শরীরে লোম খাড়া হয়ে উঠে। এমন পিনপতন নিশ্চুপ রাতে এই ডাক কি কোন অশুভ বার্তা নিয়ে এল? রহিম মিয়ার ঘুম আসছেনা। চোখের পাতা বন্ধ হতে … বিস্তারিত পড়ুন

একটি গরুর রচনা—- কাজী মুহাম্মদ সোলাইমান

আবদুল্লাহ ইব্রাহিম

ইশ যদি গরু হতাম !—–স্বগতোক্তি করল মুন্না। মুন্নার দীর্ঘদিনের গবেষণার ফল এ স্বগতোক্তি। ধলিকে অনেকদিন যাবৎ গভীর পর্যবেক্ষণে রেখেছে মুন্নার বাবা মা। রাত বিরাতে এটির খোঁজ খবর নেওয়ার জন্য বেরিয়ে পড়ে তারা। মুন্না অনেকদিন যাবৎ ব্যাপারটা খুব লক্ষ্য করে আসছে। হঠাৎ করে ধলির প্রতি তাদের মনোযোগ বৃদ্ধি পাওয়ায় নিজেকে অবহেলিত মনে করতে লাগল মুন্না। তার … বিস্তারিত পড়ুন

নিস্তব্ধ স্মৃতি—-মোঃ সোহরাব হোসেন বিটুল

খুলনার ব্যস্ততম বাইপাস সড়ক দিয়ে হাঁটছিলাম। সেদিন ছিল শুক্রবারের ছুটির দিন। বিশ্ববিদ্যালয় বন্ধ, পড়াশোনার চাপ নেই। দিনভর এক রকম অবসর পেয়ে গেলাম। আমি একজন সিনিয়র ভাইয়ের সাথে বেশ কয়েকদিন আগে থেকে দেখা করবো বলে কথা দিয়ে ছিলাম। কিন্তু ক্লাস, পরীক্ষা আর ভাইভার ব্যস্ততার কারণে তার সাথে আমি দেখা করার সময় হয়ে ওঠেনি। আগেরদিন মোবাইলে ঐ … বিস্তারিত পড়ুন

না ঘুমানোর দল —- কাজী মুহাম্মদ সোলাইমান

ঘুমিয়ে আছে সবাই এখন, ঘুমিয়ে আছে দেশ ঘুমের ঘোরে চলছে ঘড়ি, যাচ্ছে জীবন বেশ। ‘ওরা কত বৎসর ঘুমিয়ে ছিল, তোমরা কি জান?’ জানতে চাইলেন রাকিব স্যার। ছাত্ররা সবাই নীরব রইল। ‘ওরা শত বৎসরের অধিক ঘুমিয়েছিল।’ রাকিব স্যার বলতে লাগলেন। ‘এক সময় তাদের ঘুম ভাঙল। তাদের মনে হলো তারা গতকাল ঘুমিয়েছে। এখন ঘুম ভেঙেছে। তারা ছিল … বিস্তারিত পড়ুন

ঝ রা মু কু ল— মোহাম্মদ মুজিবুর রহমান

কিছুক্ষণ আগে সূর্য অস্ত গেছে। সোনালী আভা তখনও পশ্চিম আকাশের গায়ে লেগে আছে। কামাল হারিকেনটা জ্বালিয়ে জানালা খুলে বই বের করে পড়তে বসেছে। কিন্তু পড়তে মন বসছে না। খোলা জানালা দিয়ে দূর আকাশের অসংখ্য তারকারাজী দেখা যাচ্ছে। শরতের স্নিগ্ধ বাতাস ঝির-ঝির করে বয়ে চলেছে। হঠাৎ পাশের বাড়ি থেকে রেডিওতে গান ভেসে আসে ‘‘স্মৃতির বেদনা…. আজ … বিস্তারিত পড়ুন

দুঃখিত!