নেহাত জলছাপ— নাহার মনিকা

সমুদ্রের গায়ে নিজের শরীরের ভার ছেড়ে দেয়া’র পলকা স্বপ্নটার ওজন বাড়ছে, যেন শ্যাওলা, যেন ভাসতে ভাসতে, বয়স বাড়তে বাড়তে গভীর তলদেশে গিয়ে থিতু হওয়া প্রক্রিয়াটার নাম বেঁচে থাকা। অথচ এখনও কোনদিন সমুদ্র দেখা হলো না। ‘এখন সমুদ্র তলদেশও হানিমুনে যাওয়ার উপযুক্ত’- ডিসকভারি চ্যানেল দেখতে দেখতে রায়হান বলে দেয়। কথাবার্তার মতই ওর সঙ্গে আমার ফারাক বেশী। … বিস্তারিত পড়ুন

মর্শিয়া বানুর আরেক সকাল — নাহার মনিকা

এমন সকালে, এমন সকাল বেলায় মর্শিয়া বানুর মনে হয়- জীবনে বিলাসিতা না থাকা ঠিক না। একতলা বাড়ির বারান্দায় বসে থাকার সকাল দশটা, নাশতা, চা শেষ। আধপড়া খবরের কাগজ আলস্য করে তার ইজি চেয়ারের হাতলে। আঙ্গুলের ডগা চুলে মই দেয়, অন্য হাত মনে মনে রোদের আভিজাত্য গায়ে মেখে পরিচ্ছন্ন উঠানে তার পোষা বেড়াল যেভাবে ইতস্তত ফড়িং … বিস্তারিত পড়ুন

হাওয়া বিবির রাশিচক্র —- পাবলো শাহি

চিত্ত গড়ার কাজে নিজেকে নিবৃত করা কঠিন। মানুষ তার আত্মাকে নির্মাণ করার মধ্যদিয়ে বিবেকের ক্ষতিপূরণ দেয়। জীবনের ছোটখাটো ঘটনাকে মহৎ করে তুলতে হবে– আত্মনিয়োগের বাসনা এভাবে পেয়ে বসে মানুষের মধ্যে। একে উচ্চপ্রশংসিত ভিতর-পাঠ বলা যেতে পারে। ভিতর মানে অবান্তর অর্থাৎ যে জিজ্ঞাসা আমাদের ছিটকে দিয়েছে ‘অখণ্ড’ থেকে। অন্তরের এ বিবরণী নিয়ে একটি বক্তৃতা দেওয়া যেতে … বিস্তারিত পড়ুন

অসময়ের গল্প – ইকবাল মাহমুদ

সন্ধ্যেবেলা। বিকেলে আলো ম্রিয়মান হয়ে রাত্রির আঁধারে ডুবে যেতে না যেতেই হিম কুয়াশা চারপাশ ঢেকে দিয়েছে সাদা চাদরে। ব্যস্ত-ত্রস্ত লোকজন তাদের দিনের দেনা পাওনা মিটিয়ে আশ্রয় নিয়েছে ঘরে। কিছু মানুষ-যাদের আশ্রয় বলতে গভর্নমেন্টর কালো পিচ-তারা শুকনো পাতা জমিয়ে শহরের প্রধান সড়কে জ্বেলে নিয়েছে আগুন। একটু উষ্ণতায় শরীর ঢাকবে বলে। কেউ বা চাদরে শরীর ঢেকে আশ্রয় … বিস্তারিত পড়ুন

তিনবন্ধুর কথা − মৃন্ময় চক্রবর্তী

হারান, কানাই, মনিরুল রায়পুকুরের পাড়ে বসে আছে। পুকুরের চারপাশে তালবন। জলে অজস্র চাঁদমালা ফুটেছে, অপূর্ব তার শোভা। তিন প্রাণবন্ধু মাঝে মাঝেই এই নির্জনে এসে বসে গল্প করে, নিষিদ্ধ কাজ সারে। ওদের সামনে পদ্মপাতার উপরে নাচ করে ডাহুক। ভর দুপুরে বুনো ঝোপ থেকে শিয়াল বেরিয়ে অবাক হয়ে ওদের দেখে, আবার চলে যায়। জায়গাটা গ্রামের প্রান্তে। এখানে … বিস্তারিত পড়ুন

চৌহদ্দি — সৈয়দ ওমর হাসান

মালেক হুজুর উত্তর ভেদুরিয়া ফাজিল মাদ্রাসার পৌরনীতির প্রভাষক। লম্বা জুব্বা আর চুড়িদার পাজামা পরেন সবসময়। মাথায় পরেন সাদা নেটের টুপি। মালেক হুজুরের চেহারা কৃষ্ণবর্ণ। লম্বা দাড়িতে ঈষৎ পাক ধরেছে তার। গোঁফজোড়া ছোট করে ছাঁটা। বয়স চল্নিশের কোঠায়। তার চেহারা কৃষ্ণবর্ণ হলেও মলিন নয়। চেহারায় উজ্জ্বলতা আছে যাকে নূরানী ছাট বলা যায়। কেউ অব্যাহতভাবে ধর্মকর্ম করলে … বিস্তারিত পড়ুন

টাপ্পাস কি টুপ্পুস করিয়া – মুস্তাফা জামান আব্বাসী

জানের মাছ উঠছে খলখলিয়ে। বেশির ভাগ পুঁটি, খলশে, ডারকা, চেংটি, ছোট শোল, চ্যাং এবং দু-একটি ব্যাঙও। জান তৈরির বাঁশের মাচা একটু হলেই ছুঁয়ে যাবে জলাভূমির পানি। সারা দিন অশ্রান্ত বৃষ্টি, আকাশ কালো, মাঝে মাঝে ফরসা, আবার কালো হয়। কালো হলে শিরশির বাতাস বইতে থাকে আর পঙ্গপালের মতো মাছগুলো এসে চারিদিকে ঘুরতে থাকে। জালটা উঠলেই শত … বিস্তারিত পড়ুন

টিপু সুলতানের বাঘ – মাহবুব আলম

ফ্রান্সের সম্রাট ষোড়শ লুইয়ের দরবারেসুদূর হিন্দুস্তানের মহীশুর রাজ্য থেকে রাজদূত এসেছেন। প্রত্যাশা—ইংরেজদের বিরুদ্ধে ফ্রান্সের রাজনৈতিক ও সামরিক সমর্থন লাভ। ফ্রান্সের চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে সাহায্যের আবেদনে সম্রাট মোটেই বিস্মিত হননি, বরং খুশিই হয়েছিলেন। কিন্তু দূতদের পরের অনুরোধটিতে তিনি বেশ অবাক হলেন। কারণ, আবেদনটি ছিল অতি সামান্য, যা পূরণ করা সম্রাটের জন্য হেলাফেলার ব্যাপার। বিশ্বনন্দিত ফরাসি বিলাসসামগ্রী, সুগন্ধি … বিস্তারিত পড়ুন

সোনালি ঈগলের শিকার

কিরগিজস্তানে কোরবানির ঈদের অভিজ্ঞতার কথা লিখেছেন মঈনুস সুলতান বানি ইসমাম মনে হয় ঘোড়ায় চড়ার প্রস্তুতি নিয়ে এসেছে। তার পরনে চামড়ার স্কিনটাইট স্ন্যাকসে অনেকগুলো জিপার। শরীরে নাদুসনুদুসের ধাত আছে বলে তার চলাচলে চামড়ার ওয়াড় পরানো দীর্ঘাকৃতির জোড়া কোলবালিশের আকার ফোটে। সুনামবুবুও পৃথুলা, সে হাল্কা সোনালি রঙের ড্রেস পরে এসেছে বলে মনে হয় সার্কাসের ঘাগরাপরা টেডিবেয়ার চপাচপ … বিস্তারিত পড়ুন

হিজল ফুল ও অজ্ঞাতনামাবলি—মির্জা মুজাহিদ

যুবকটি দ্রত পায়ে হাঁটে, কোথায় যাবে জানে না। ফার্মগেট চৌরাস্তার কোণে দাঁড়িয়ে থাকে, তাকে অতিক্রম করে যায় দ্রুতগামী শহরের গাড়ি। সে গোনার চেষ্টা করে না। এভাবে কিছুক্ষণ প্রত্যহ সে দাঁড়িয়ে থাকে, তারপর হুট করে উঠে পড়ে মিরপুরের কোনো বাসে। মিরপুর, অনেক বেলা। সে কোথায় যাবে? একদিন তারও যাওয়ার জায়গা ছিল। একটা রাস্তা ছিল ব্যক্তিগত, হেমন্তের … বিস্তারিত পড়ুন

দুঃখিত!