গল্প : জননী

পরপর এক হালি মেয়ের জন্ম দেবার অতীত অন্ধকারময় ইতিহাস আছে আনোয়ারার। এবার আবারও যখন শুভসংবাদটা পেল, রাসু মিয়া তার বউ আনোয়ারাকে বলল, ‘এইবারে মাইয়া হলি তোর বেটিরে বেইচা দিমু কইলাম। ঘরের মধ্য খালি খালি বসায় বসায় খাওনি মোর পোষায় না । পাইলে পুইষে বড় কইরলে পরের ঘরে যাবেনি। আকামাইম্যা গুলান।’ এরপরে আর মা হবার সুখ … বিস্তারিত পড়ুন

ছোটগল্প:: ফাইজা ও একটি গল্প

ডাঃ সাহিদা। বিমর্ষ, বিষণ্ণ। একই সাথে চিন্তিতও। মেয়ে হারানোর বেদনার চাইতেও আজ তিনি যেন অসহায় একটা প্রশ্নের কি উত্তর দিবে বা কিভাবে এটাকে এড়ানো যাবে তা নিয়ে। প্রশ্নটা তাকে বিচলিত করে তুলছে। এমন প্রশ্নের মুখোমুখি হতে হবে, তা কখনও কল্পনাও করেনি সে । বিশটি বছর কেটে গেছে যে সত্য কেউ জানে না, তা কি আজ … বিস্তারিত পড়ুন

আইনস্টাইনের ভর্তিযুদ্ধ —– মোঃ জাহিদুল ইসলাম

আলবার্ট আইনস্টাইনের মন আজ ভীষণ খারাপ। সকাল থেকেই তার টেনশন হচ্ছিল। বুয়েট এডুকেশান বোর্ডের ওয়েবসাইটে ঢুকে দেখল, পদার্থবিজ্ঞান সাবজেক্টে তার এ প্লাস তো দূরের কথা পাস নাম্বারটাই মিস্ হয়ে গেছে। তার জিপিএ-F! এটা কোনো কথা হলো! বুয়েট মিস মানে জীবন মিস , বউ মিস, সুনাম মিস। তাহলে ! সারাদিন ভাঙা লোহা-লস্কর নিয়ে কাজ করে টেসলার … বিস্তারিত পড়ুন

রতনে রতন —নন্দিতা ভট্টাচার্য

রতন ইলেক্ট্রিশিয়ান । রতনের মাথায় কোঁকড়া চুল । রতনের বাবা রিক্সা চালাত । রতন রিক্সা চালান পছন্দ করে না । ওর পেস্টিজে লাগে । চৌদ্দ বছর বয়েস থেকে ও মুগ্ধ হয়ে সুভাষের হাতের দিকে তাকিয়ে থাকত । ওর হাতে পিদিম আছে । ঘরে ঘরে আলো জ্বেলে দেয় সুভাষ । বাল্ব তার সকেট সব নিয়ে ও … বিস্তারিত পড়ুন

ধর্মের কল—- দ্ধেন্দুশেখর গোস্বামী

চরা গোরুকে বাঁধতে গিয়েই সর্বনাশটা হয়ে গেল! সনাতনবাবুর মাথায় ভূত চেপেছিল – নাতিকে দেশি কালো গোরুর দুধ খাওয়াবেন। বুড়ো মানুষগুলো নিয়ে এটাই বিপদ – নিজের সময়ের খোলস ছেড়ে আর বেরোতে পারে না। আজকাল কতরকম প্যাকেটের দুধ বাজারে। তাদের কতরকম গুণাগুণ। ডাক্তাররা তো লিখেই দিচ্ছে অমুক ব্র্যান্ড তমুক ব্র্যান্ডের দুধ খাওয়ান। তা না, গোরুর দুধই খাওয়াতে … বিস্তারিত পড়ুন

“রাস্তা”—- সৌমিত্র চক্রবর্ত্তী

ব্যাস এই মাত্র ছোট্ট একটা শব্দ আমার সকাল দুপুর সন্ধে রাত্রি বদলে দেওয়ার পক্ষে যথেষ্ট। অন্যদিন সকালের রোদ যখন জানলা দিয়ে ঢোকে চোখ খুলেই একের পর এক কাজের মিছিল। মেশিন টা সেই যে চালু হয়ে যায়, থামে এক্কেবারে সেই মাঝরাত্তির পেরিয়ে। গতের অনুগত এই প্রাত্যহিকী নিজের মানুষ জাতের চিহ্ন গুলো মুছে ফেলে যান্ত্রিক ছাপ দেগে … বিস্তারিত পড়ুন

পিকনিক ও হলুদ ভাঁট ফুল —তাপসকিরণ রায়

আমি মরে পড়ে ছিলাম। পাথরের বিরাট এক চাঁইয়ের ওপর। আমার দেহ সটান পড়েছিল। নির্জীব। বন্ধুরা আমায় জঙ্গলের আনাচে কানাচে নদীর পারে খুঁজে খুঁজে হয়রান হচ্ছিল। ওরা গলা ফাটিয়ে আমার উপস্থিতির জাহির চাইছিল। কিন্তু আমি তো তখন নিশ্চুপ। বস্তুত ঘটনাটা এমনি ছিল। পিকনিকে বেরিয়ে ছিলাম বন্ধুরা মিলে। আমি,মনোজ,ভোলা,দুলাল সব মিলে সাত জনের মত। মফস্বল জাগায় থেকেও … বিস্তারিত পড়ুন

সমীরদার বিয়ে— ত্রিভুবনজিৎ মুখার্জী

পেন্টু আমার ছোটবেলার বন্ধু । আমি , পেন্টু ,খোকন তিনজনেই এক স্কুলে পড়তাম । সকালে স্কুল থেকে ফিরতে ফিরতে ১ টা বাজতো । স্নান সেরে খাওয়ার পর হোম ওয়ার্ক থাকলে সেরে ফেলতাম । মা , সারা বাডির কাজ সেরে একটু বিশ্রাম নিতেন দুপুরে । ঠিক সেই ফাঁকে আমি জাল আলমারিতে রাখা নারকেলের নাড়ু সব ফাঁক … বিস্তারিত পড়ুন

বাসা জানাচ্ছে — রূপঙ্কর সরকার

কাজকুমারী হাঁফাতে হাঁফাতে সিঁড়ি দিয়ে উঠে এল। মামা, মামা, ডেড বডিটা এখনও পড়ে আছে । মুখে মাছি বসতেছে গো। আমি চায়ের সঙ্গে খবরের কাগজের একটা নিবিড় যোগাযোগ স্থাপনের চেষ্টায় মগ্ন ছিলাম, বললাম, কিসের ডেড বডি? আসলে কাজকুমারী নিয়তই স্কুপ নিউজ ছাড়ার ভঙ্গিতে হাঁফাতে হাঁফাতে সিঁড়ি দিয়ে উঠে এসে নানা রকম খবর সরবরাহ করে। দুহাজার এগার … বিস্তারিত পড়ুন

নানা টুকরো, আপ্তবাক্য—-পাবলো শাহি

কথাটা সেই প্রথম স্পষ্ট করেছে, আমাদের মস্তিষ্কে চিন্তাটা মিথ হয়ে উঠবার আগে– সেই বলেছে ‘কনসেপ্ট’ এক ভয়ঙ্কর জটিল শব্দ আর মানুষ এই অভ্যস্থতার মধ্যে ঢুকে শব্দের দাস হয়ে ওঠে। এই প্রসঙ্গ ধরে সে আমকে বলে– ধরো আমি নিয়াণ্ডারথাল নারী, আর তুমি পৃথিবীর ফুল হাতে দাঁড়িয়ে থাকা আদি পুরুষ; কবিতার জন্ম দিতে গিয়ে, মাথায় ফুল গুঁজতে … বিস্তারিত পড়ুন

দুঃখিত!