সময়ের গল্প – ইকবাল মাহমুদ

সন্ধ্যেবেলা। বিকেলে আলো ম্রিয়মান হয়ে রাত্রির আঁধারে ডুবে যেতে না যেতেই হিম কুয়াশা চারপাশ ঢেকে দিয়েছে সাদা চাদরে। ব্যস্ত-ত্রস্ত লোকজন তাদের দিনের দেনা পাওনা মিটিয়ে আশ্রয় নিয়েছে ঘরে। কিছু মানুষ-যাদের আশ্রয় বলতে গভর্নমেন্টর কালো পিচ-তারা শুকনো পাতা জমিয়ে শহরের প্রধান সড়কে জ্বেলে নিয়েছে আগুন। একটু উষ্ণতায় শরীর ঢাকবে বলে। কেউ বা চাদরে শরীর ঢেকে আশ্রয় … বিস্তারিত পড়ুন

দিন ফাল্গুন সকালে — শামসুজ্জোহা মানিক

সেদিন ছিল ফাল্গুনের মিঠে রোদ মাখানো সকাল। সুজন সকালের সব কাজ শেষ করে একটা বই নিয়ে বসেছিল। এমন সময় রেখা এসে উপসি’ত হয়। রেখার সঙ্গে সুজনের পরিচয় তার এক বন্ধু হাসান সাহেবের বাসায়। হাসান সাহেবের বাসায় সুজন মাঝে মাঝে যায়। আর সেখানে গেলে অনেক সময় রেখার সঙ্গে তার দেখা হয়। হাসান সাহেব যে বাসায় থাকেন … বিস্তারিত পড়ুন

চর্যাচর্য গল্প বিনিশ্চয় — মোহাম্মদ জসীম উদ্দিন

এক সে শুণ্ডিনী দুই ঘরে সান্ধই। চীঅন বাকলত বারুণী বান্ধই।। সহজে থির করি বারুণী সান্ধ। জে অজরামর হোই দিঢ় কান্ধ।। দশমি দুয়ারত চিহ্ন দেখিআ। আইল গরাহক আপনে বহিআ।। চউশঠী ঘড়িয়ে দেউ পসারা। পইঠেল গরাহক নাহি নিসারা।। এক খড়ুলী সরুঅ নাল। ভনন্তি বিরুআ থির করি চাল।। আধুনিক বাংলা: এক সে শুঁড়িনী দু’ঘরে ঢোকে। চিকঅ (গাছের) বাকল … বিস্তারিত পড়ুন

জবরদস্ত জাদুবাস্তবতার জাদুকর – হাবিব ইমরান —- জাল বিস্তার পর্ব

এক. আকাশে তখন অনেক তারা ছিলো। এমন একটা সময়ে মেয়ের হাত ধরে এডওয়ার্ড ডি কস্তা ফিরে এসেছিলো তার গ্রামে। প্রায় বিশ বছর পর তার এই প্রত্যাবর্তন ছিলো। তারপরও আট বছর বয়সী মেয়ের হাত ধরে পূর্বপুরুষের জমিদার বাড়ি খঁুজে পেতে তার মোটেও কষ্ট হয় না। সে আবিষ্কার করে গুটিকয়েক পাকা বিল্ডিং আর দুয়েকটি বাড়িতে ইলেকট্রিক বাল্ব … বিস্তারিত পড়ুন

এক বাদলের গল্প – অবনী চারিতা

কার ছেলে তুমি, জিজ্ঞেস করতেই শান্ত স্বরে সাত-আট বছরের ছেলেটি বলল, বেশ্যার ছেলে আমি। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম আমি, কি বলছে এই ছেলে! আমার ভিতরে ঝড়ের মত উন্মাদনা শুরু হল। পার্কে এসেছিলাম একটু হাওয়া খাবার জন্যে, ভিক্টোরিয়া পার্ক আমাদের জগন্নাথ কলেজের সামনেই, প্রতিদিনই কলেজে ঢোকার সময় গাঢ় লিপস্টিক পরা মেয়েদের দেখি, ছোট ছোট বাচ্চাদের দেখি … বিস্তারিত পড়ুন

ট্রেন দুর্ঘটনায় ছাত্র ও ভয়াবহ অভিজ্ঞতার গল্প—- মো. আবুসালেহ সেকেন্দার

রাত ১২টা ১১, এমএ ক্লাসের ছাত্র মামুনের ফোন। এত রাতে ছাত্রের ফোন দেখে অবাক হয়েছি। প্রথমে মনে করেছি শিক্ষকদের ধর্মঘট ক্লাস-পরীক্ষা সম্পর্কে হয়ত খোঁজখবর নেয়ার জন্যই সে ফোন করেছে। অন্য চিন্তাও কাজ করেছে, এত রাতে ফোন কোনো বিপদ ঘটেনি তো! আমার পরের আশঙ্কাই সত্যি হয়। ফোন রিসিভ করতেই, স্যার আপনি কোথায়? আমাদের বিভাগের সপ্তম ব্যাচের … বিস্তারিত পড়ুন

গলার কাঁটা—– ছৈয়দ আন্ওয়ার

বনের রাজা মহাশক্তিধর বাঘ তার গলার কাঁটা অপসারণের জন্য পুঁচকে বকের শরণাপন্ন হয়েছিল। বাঘের সে বিপদের গল্প কার না জানা। বৃহদাকার দেহের মাঝে গলায় বিদ্ধ সামান্য ছোট্ট একটি কাঁটার যন্ত্রণা তাকে কাতর করে ফেলে। গল্পটিতে বকের কাছে বাঘের নমনীয়তাই প্রমাণ করে গলার কাঁটার অসহনীয় যন্ত্রণার। মানুষও গলায় মাছের কাঁটা ফুটলে এমনই দশায় পড়ে যায়। শক্তিশালী … বিস্তারিত পড়ুন

দুপুরে তরুলতা – সুব্রত মন্ডল

সন্ধ্যার বিষণ্ণতা আমায় কুরে কুরে খায়। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর হাল্কা হিমেল হাওয়া যেন প্রলয়ের সংকেত বয়ে আনে। বাস ট্যাক্সি মিনি প্রতিটি যাত্রীযানই পরিপূর্ণ। নিত্য অফিস যাত্রীরা দিশাহারা। জীবনযুদ্ধের এ দৃশ্যপট আমার ক্লান্তি আরও গাঢ়তর করে। বাড়ি ফেরার কোন তাগিদ আমি অনুভব করি না। চঞ্চলা বালিকা, আধুনিকা যুবতী আর অতি আধুনিকা প্রৌঢ়ার দল নিজ নিজ … বিস্তারিত পড়ুন

অপাঙক্তেয় বসবাস—- মুর্শিদা জামান

বিকেল এখানে একাই আসে। বলে যায় চলে যাওয়া সকালের কথা। তারপর নিরবচ্ছিন্ন ক্লান্ত রাত। নিজের সাথে নিজেরই বসবাসের রাত। এসব বেহিসেবি সময়ের খোঁজ নিতে ইচ্ছে হয় না মেহরাবের। তবুও এই ঝরঝরে বিকেলে নিজের সাথে কথোপকথনে ও দেখল অনেকগুলো দিন আর রাতে যেন নেই হয়ে গেছে। হাতড়ে পাওয়া গেল না তাদের। রাতের পর রাত ক্রমাগত লিখে … বিস্তারিত পড়ুন

মনঃদর

বাড়ির দারোয়ানটি আহাদ সাহেবকে এসে জানালো রাস্তায় একটাও ট্যাক্সি নাই । বদমেজাজি আহাদ সাহেব কি বলবেন কিছুই বুঝতে পারলেন না , শুধু মিন-মিনিয়ে দাঁত চাবিয়ে বলতে লাগলেন “ব্যাটা সময় পেলেই রাস্তায় দাড়িয়ে বিড়ি টানবে , তুই কি গাড়ি খুঁজেছিস।” যেতেই যখন হবে তখন বাধ্য হয়ে আহাদ সাহেব নিজেই নামলেন গাড়ি ঠিক করতে । তিনি নিজেও … বিস্তারিত পড়ুন

দুঃখিত!