শকুন——-

        ঐ যে আকাশে চক্কর কাটছে, ওগুলো কি শকুন? আসাদুল হক ভাবতে ভাবতে কখন প্রশ্নটা উচ্চারণ করে ফেলেন, নিজেও টের পান না। পাশের চেয়ারে বসে একটা পুরনো ম্যাগাজিনে চোখ বুলাচ্ছিলো আলী সুজা, সে চোখ তুলে তাকিয়ে ঘোঁৎ করে একটা শব্দ করে বলে, “ঢাকা শহরে শকুন আসবে কোত্থেকে?” আসাদুল হক নিজের ভাবনার উত্তর … বিস্তারিত পড়ুন

তাবিজনামা—রাশেদ রহমান

আমাদের বয়স কম, গ্রামে কতকিছু ঘটে; দিনেও ঘটে, রাতেও ঘটে; আমরা ওসব দেখেও দেখি না, কানেও তুলি না। ওসব দেখার বা শোনার সময় কই আমাদের! আমরা সাঁঝবেলা মা কিংবা দাদির বকুনি খেয়ে ঘরে না-ফেরা পর্যন্ত, সারাদিনমান ভীষণ ব্যস্ত থাকি। ডাংগুলি খেলা, বনে-বাদাড়ে রাজঘুঘুর বাসা খুঁজে বেড়ানো কিংবা দিগম্বর               হয়ে নদীতে ঝাঁপিয়ে পড়া; সাঁতার কেটে যমুনার … বিস্তারিত পড়ুন

কালিকাপুর–দিশারী এক্সটেনশন

সকাল সাড়ে আটটা। বৈশাখের প্রবল হলকা দিনদুয়েক কিছুটা পশ্চাৎপদ। ফজল খাবার টেবিলে। পশ্চিমের জানালা খোলা। ঘরে পাউরুটি নেই। অগত্যা দুটো ক্রিম ক্র্যাকার আর নিউটেলার কৌটোটা খুলে বসেছে। দশতলা ফ্ল্যাট নীরব। বাসায় কেউ নেই। সেগুনবাগিচার ফ্ল্যাট থেকে দূরের উদ্যান নজরে পড়ে। আগে মাঠটা ফাঁকা ছিল। ছিল ঘোড়দৌড় মাঠ, এখন বাগান। গাছপালা বড় হয়ে যাওয়ায় খালি মাঠ … বিস্তারিত পড়ুন

দইয়ের সরবত ও অন্যকিছু———-আফসার আহমেদ

কখন যে কোন গানটা মন থেকে গলায় উঠে আসবে, তা ভেবে-চিন্তে হয় না। আপনা-আপনিই আসে। বিশেষত রবীন্দ্রসংগীত। অন্য গান যে গুনগুনিয়ে ওঠে না তা নয়। তার ভালো থাকা তাতে একটু আরাম পায়। গানটা নিয়ে থাকে। সেটা মনোময়ই জানে। রণিতা তার ভালো থাকাটা টের পায়। মনোময়ের ভালো থাকা রণিতা হয়তো ভালোবাসে। কে জানে, সত্যিই কি তাই? … বিস্তারিত পড়ুন

হদ্দি — সৈয়দ ওমর হাসান

মালেক হুজুর উত্তর ভেদুরিয়া ফাজিল মাদ্রাসার পৌরনীতির প্রভাষক। লম্বা জুব্বা আর চুড়িদার পাজামা পরেন সবসময়। মাথায় পরেন সাদা নেটের টুপি। মালেক হুজুরের চেহারা কৃষ্ণবর্ণ। লম্বা দাড়িতে ঈষৎ পাক ধরেছে তার। গোঁফজোড়া ছোট করে ছাঁটা। বয়স চল্নিশের কোঠায়। তার চেহারা কৃষ্ণবর্ণ হলেও মলিন নয়। চেহারায় উজ্জ্বলতা আছে যাকে নূরানী ছাট বলা যায়। কেউ অব্যাহতভাবে ধর্মকর্ম করলে … বিস্তারিত পড়ুন

কজন রূপার গল্প

বেশ শান্ত প্রকৃতির মেয়ে রূপা, বাড়ির সবাই তাকে অনেক ভালবাসে,রূপার বাবার স্বপ্ন তার মেয়ে ভাল রেজাল্ট করবে ভাল ভার্সিটি তে পড়াশুনা করবে। রূপার বাবার স্বপ্ন পুরন করার জন্য রূপা মন দিয়ে লেখা পড়া করছে। সবে মাত্র এস এস সি পরীক্ষা দিয়েছে রূপা, বাহিরে যাওয়ার কথা পড়াশুনার জন্য,, তবে বাবা মায়ের আদরের একমাত্র কন্যা তাই অত … বিস্তারিত পড়ুন

একটি পেন্সিলের গল্প —- খোকন রেজা

[আমি তখন নটরডেম কলেজের ছাত্র। দেশের সেরা কলেজগুলোর মধ্যে শ্রেষ্ঠ কলেজ হিসেবে খ্যাত। দেশের সেরা সেরা ছাত্রদের মাঝে নিজেকে কখনো কখনো ভীষণ অসহায় মনে হতো। ধীরে ধীরে বুঝতে শুরু করলাম এই সেরা ছাত্রগুলোর সিংহভাগই আমারই মতন অতি সাধারন আর লুকিয়ে লুকিয়ে ওরা আমারই মত ‘মাসুদ রানা’ আর ‘রিডার্স ডাইজেষ্ট’ পড়ে আর কলেজ ক্যান্টিনে বসে ক্যাপস্টেন … বিস্তারিত পড়ুন

অসামান্য অতিথি—- মোশতাক আহমদ

তার একটা আলাদা রকমের দীপ্তি ছিল, না হলে কী এই আমি অত সহজেই আলোকিত হই! সে ছিল এক সম্মোহনী আলো। আমরা দু জনে সেই কবে জলের মধ্যে ঘর বেঁধেছি ‘জীবনের প্রচুর ভাঁড়ার’ শূন্য করে দিয়ে! দু’জনের প্রথম যৌবন যে নিয়মে চলেছে, তা অচল এখন । জলের ওপরের বস্তু, দৃশ্য, শব্দ, সময় ইত্যাদি যেসব অর্থ বহন … বিস্তারিত পড়ুন

ডেকচি— জান্নাতুন নাঈম প্রীতি

সে মেলাদিন আগের কথা,সোহাগপুর গ্রামে একটা ডেকচি কেনা হয়েছিল এককালে। এতবড় ডেকচি সে গ্রামের ছেলেপুলেরা আগে কখনো দেখেনি। মসজিদের শিরনী রান্না হত এই ডেকচিতে, বিয়ের পোলাও রান্না হত এই ডেকচিতে। ডেকচি দিয়ে কাজের অন্ত ছিলোনা গ্রামের লোকের, আবার কাজ ফুরালে গালি দেয়ারও অন্ত ছিলোনা। গালি দেয়ার কেন অন্ত ছিলোনা সেই ঘটনাটা বিতং করে বলাই ভালো। … বিস্তারিত পড়ুন

সময়ের গল্প – ইকবাল মাহমুদ

সন্ধ্যেবেলা। বিকেলে আলো ম্রিয়মান হয়ে রাত্রির আঁধারে ডুবে যেতে না যেতেই হিম কুয়াশা চারপাশ ঢেকে দিয়েছে সাদা চাদরে। ব্যস্ত-ত্রস্ত লোকজন তাদের দিনের দেনা পাওনা মিটিয়ে আশ্রয় নিয়েছে ঘরে। কিছু মানুষ-যাদের আশ্রয় বলতে গভর্নমেন্টর কালো পিচ-তারা শুকনো পাতা জমিয়ে শহরের প্রধান সড়কে জ্বেলে নিয়েছে আগুন। একটু উষ্ণতায় শরীর ঢাকবে বলে। কেউ বা চাদরে শরীর ঢেকে আশ্রয় … বিস্তারিত পড়ুন

দুঃখিত!