উইশলিস্ট

ইচ্ছে ছিল অনেক দূরের পাহাড়ের মাটির রাস্তায় হেঁটে বেড়াব। চেয়েছিলাম পাহাড়ি ওই লাল মাটির রাস্তায় খালি পায়ে হেঁটে নতুন পথে দিগন্ত ছোঁয়ার চেষ্টা করবো। নতুন পথে পায়ের ছাপ রেখে হারাবো অজানায়। ইচ্ছে ছিল একলা এক সন্ধ্যায় সাগরের জলে দু’পা ভিজিয়ে নোনা জলে সব অপূর্ণ স্বপ্ন ভাসিয়ে দিব। বালুতে রেখে যাবো মুছে যাওয়া পদচিহ্ন। হারাবো ওই … বিস্তারিত পড়ুন

চক্র বন্দি

মাঝ রাতের ঘুম ঘুম চোখেও আজকাল একটু পুরনো ঘ্রাণ নিতে প্রাণ ব্যাকুল হয়ে ওঠে। এ ঘ্রাণ ঠিক পুরনো না , এ ঘ্রাণটা অনেক প্রিয় কিছুর, খুব মাতাল করা কিছু। ঘ্রাণটা স্মৃতির , ঘ্রাণটা প্রিয় গানের একটা লাইনে। ঘ্রাণটা কবিতার ছন্দে। ঘ্রাণটা এক রাশ স্মৃতি ছুঁয়ে যাওয়া প্রিয় ফুলের। কেন মন এত ব্যাকুল হয়ে ওঠে এই … বিস্তারিত পড়ুন

এডগার অ্যালান পো এর গল্প

স্নায়বিক ? সত্যি!! খুবই, আমি খুবই স্নায়বিক ছিলাম এবং এখনো আছি। কিন্তু পাগল কেন বলবে তুমি ? অসুখটা আমার অনুভূতি গুলোকে ধ্বংস কিংবা নির্জীব করেনি বরং আরও তীক্ষ্ণ করেছে। সবার উপরে করেছে আমার শ্রবণ শক্তি। আমি স্বর্গ এবং পৃথিবীর সব কিছু শুনেছি। নরক সম্পর্কেও অনেক কিছু শুনেছি। তাহলে কিভাবে তুমি বলো আমি পাগল ? শোনো, … বিস্তারিত পড়ুন

দ্যা লিটল ম্যাচ গার্ল

বছরের শেষ সন্ধ্যাটা ছিলো তুষারাবৃত, ভীষণ ঠাণ্ডা আর বেশ খানিকটা অন্ধকার। একটি ছোট দরিদ্র মেয়ে সেই অন্ধকার আর ঠাণ্ডায় একাকী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলো। তার মাথা ঢাকা ছিলো না, পাও খালি ছিলো। বাড়ি থেকে বের হবার সময় তার পায়ে চটি ছিলো। কিন্তু তাতে লাভের লাভ কিছু হয়নি। কারণ, চটি জোড়ার সাইজ ছিলো বেশ বেঢপ বড়; … বিস্তারিত পড়ুন

খালাস–গাজী তানজিয়া

  পুলিশ ভ্যানের শক্ত পাতের বেঞ্চিতে বসে থানায় যেতে যেতে ভাবছিলাম, রিমান্ডে ঠিক কতটা টর্চার করা হয়! ব্যাপারটা যতো সহজে সমাধান করতে পারব বলে ভাবছিলাম, ততটা সহজ বোধ হয় হলো না। সব কাজের মধ্যেই একটা কিছু ফাঁকফোকর থেকেই যাবে । আর সেই অনাকাঙ্খিত ছিদ্রগুলো থাকে বলেই ফোকর গলিয়ে ঢুকে পড়তে পারে পুলিশ। নইলে চেষ্টাতো কম … বিস্তারিত পড়ুন

অচেনা শহর–দারা মাহমুদ

  ব্যাপারটা কি? তোরা সব এমন করছিস যেন বাড়িতে কেউ মরে গেছে! একটু চড়া গলায় কথাগুলো বললো আরিফ। খুকু কোনো কথা বললো না। আরিফ একটা লুচি মুখের মদ্যে ঢুকিয়ে বেশ কিছুক্ষণ চিবুলো। একটু পানি খেলো। হঠাৎ করেই খুকুর চোখের দিকে সন্দেহের চোখ ছুঁড়ে দিয়ে বললো, তুই বিকেলে পড়তে যাসনি কেনো? এবার খুকু কথা বললো। বেশ … বিস্তারিত পড়ুন

হিমু : হুমায়ুন আহমেদ–২য় অংশ

ঘরের ভেতর দু’টা চিঠি। একটির খাম দেখেই বোঝা যাচ্ছে রুপার কাছে থেকে এসেছে। কার্টিস পেপারে ধবধবে সাদা খাম। খামের এক মাথায় রুপালি কালিতে এমবস করা রুপার নাম। সাদার উপর রুপালি ফোটে না, তবুও এটাই রুপার স্টাইল। অন্য চিঠিটি ব্রাউন কাগজের। ঠিকানা ইংরেজিতে টাইপ করা। দু’টা চিঠির কোনোটিতেই স্ট্যাম্প নেই—হাতে হাতে পৌছে দেয়া। আমি রুপার চিঠি … বিস্তারিত পড়ুন

হিমু : হুমায়ুন আহমেদ–৩য় অংশ

  ধুম-ধুম করে দরজায় কিল পড়ছে। আমি ঘুমের ঘোরে বললাম, কে? কেউ জবাব দিল না। দরজায় শব্দ হতে থাকল। আমার সমস্যা হচ্ছে—শীতের ভোরে একবার লেপের ভেতর থেকে বের হলে আবার ঢুকতে পারি না। এখনো ঠিকমতো ভোর হয়নি—চারদিক আঁধার হয়ে আছে। কাঁচের জানালায় গাঢ় কুয়াশা দেখা যাচ্ছে। এত ভোরে আমার কাছে আসার মতো কে আছে ভাবতে-ভাবতে … বিস্তারিত পড়ুন

হিমু : হুমায়ুন আহমেদ–চতুর্থ অংশ

বড় রাস্তার ফুটপাতে উবু হয়ে বসে বয়স্ক এক ভদ্রলোক ঠোঙ্গা থেকে বাদাম নিয়ে নিয়ে খাচ্ছেন। খাওয়ার ব্যাপারটায় বেশ আয়োজন আছে। খোসা থেকে বাদাম ছড়ানো হয়। খোসাগুলি রাখা হয় সামনে। ভদ্রলোক অনেকক্ষণ বাদামে ফুঁ দিতে থাকেন। ফুঁয়ের কারণে বাদামের গায়ে লেগে থাকা লাল খোসা উড়ে যায়। তখন তিনি অনেক উপর থেকে একটা একটা করে বাদাম তাঁর … বিস্তারিত পড়ুন

আঙ্গুর

হিমু বসে বসে দু আঙ্গুলের নখ দিয়ে বেশ কসরত করে আঙ্গুরের খোসা ছাড়াচ্ছে.. যদি ও এটা খুব ই আজগুবি এবং বেশ কস্ট সাধ্য ব্যাপার। তবু সময় কাটানোর জন্য ভালো কাজে দিচ্ছে… প্রায় এক ঘন্টা হয়ে গিয়েছে নিতুদের বসার ঘরে বসে আছে। এই এক ঘন্টায় সে মাত্র বারোটি আঙ্গুরের ছোলা খসিয়ে মুখে পুরতে পেরেছে।বাসার পিচ্চিটা ভিতরের … বিস্তারিত পড়ুন

দুঃখিত!