কাঁপতে শেখা–জার্মানের রূপকথাঃশেষ পর্ব

তাকে দেখে রাজার ভালো লাগল । তিনি বললেন, “বেশ । দুর্গে তিনটে জিনিস নিয়ে যেতে পার তুমি। কিন্তু কোনো জীবন্ত জিনিস নয় ।” ছেলেটা বলল, “মহারাজ ! আমাকে তা হলে এই তিনটে জিনিস দিন—প্রথমটা একটা আগুন । দ্বিতীয়টা ছুতোরের বেঞ্চি । তৃতীয়টা ছুরি লাগানো একটা লেদমেশিন ।” ছেলেটার কথামতো জিনিসগুলো সেদিনেই রাজা পাঠালেন দুর্গে । … বিস্তারিত পড়ুন

আংকেল–এস.কে.দোয়েল

কাল রাত থেকে শিশুদের চোখে ঘুম নেই। আগামীকাল সকাল সকাল দর্জিপাড়া প্রাইমারি স্কুলে যেতে হবে। কবির আংকেল শীতবস্ত্র দিবে। শিশুদের প্রিয় মানুষ, প্রিয় বন্ধু কবির আংকেল। সারা রাত অন্যসব শিশুদের মত ঘুম হয়না নিশাতেরও। ঘুমের মধ্যেও আংকেল আংকেল বলে বলে উঠে। পথ চলতে আংকেলের সাথে দেখা হলেই মোটর সাইকেলটা থামিয়ে জিজ্ঞেস করে, কেমন আছিস? হাসিমুখে … বিস্তারিত পড়ুন

আমতলি

রিদয় বলে ছেলেটা নামেই হৃদয়, দয়ামায়া একটুও ছিল না। পাখির বাসায় ইঁদুর, গরুর গোয়ালে বোলতা, ইঁদুরের গর্তে জল, বোলতার বাসায় ছুঁচোবাজি, কাকের ছানা ধরে তার নাকে তার দিয়ে নথ পরিয়ে দেওয়া, কুকুর-ছানা বেরাল-ছানার ল্যাজে কাঁকড়া ধরিয়ে দেওয়া, ঘুমন্ত গুরুমহাশয়ের টিকিতে বিচুটি লাগিয়ে আসা, বাবার চাদরে চোরকাঁটা বিঁধিয়ে রাখা, মায়ের ভাঁড়ার-ঘরে আমসির হাঁড়িতে আরশোলা ভরে দেওয়া … বিস্তারিত পড়ুন

বিকাশদা ও একটি পুকুর–বিপ্লব গঙ্গোপাধ্যায়

জমিজায়গা টাকাপয়সা আর ঝকঝকে একখানা বাড়ি । এর বাইরেও যে জীবন আছে বিকাশদা জানত না । একটি মাত্র পুকুর ছিল বিকাশদার । ঠিক পুকুর নয় । আমাদের আঞ্চলিক গোদা বাংলায় তার নাম ছিল শালুকগড়্যা । ক্লান্ত বর্ষণ শেষে ভাদ্র মাসের দুষ্টু রোদের আভায় ঝলমল করত সেই জলাশয় । তার তীরে বসে গম্ভীর মুখে বিকাশদা মাছ … বিস্তারিত পড়ুন

নীল হাতি–নুজহাত আয়েশা

  বড়মামা ফোন দিয়েছেন।  ‘জন্মদিনে তোমার কী চাই মা?’ -‘কিচ্ছু লাগবে না মামা।’ -‘তোমার কী পছন্দ তাই বল।’ -‘আমার তো সবচেয়ে ভালো লাগে গল্পের বই।’ -‘বাহ্‌! এটা তো অনেক ভালো কথা!’ নীতু অনেক খুশি হয়! মা-বাবা ছাড়া অন্য কারও কাছে কিছু চাওয়া ঠিক না, এটা ওকে মা শিখিয়ে দিয়েছেন। নীতু নিজ থেকে কিছু চায় না … বিস্তারিত পড়ুন

একজন পানওয়ালা

বিল্লাল কে দেখে বোঝা যায় না যে ওর বয়স পনেরতে পড়েছে। দেহের গড়নে বয়স একদম ঠাওর করা যায় না, মনে হয় বড়জোর দশ বছর হবে। ছিপছিপে গড়নের খুব দুরন্ত এক কিশোর সে। কাঁধে পানের ডালা নিয়ে ঘুরে বেড়ায় সমস্থ হাতিরঝীল এলাকা জুড়ে। রামপুরা ব্রিজ থেকে কাওরান বাজার পর্যন্ত। সব সময় মুখে একটা মিষ্টি হাসি দিয়ে … বিস্তারিত পড়ুন

অসংজ্ঞায়িত আজও

যে ঘটনার বর্ননা আমি করতে যাচ্ছি তা নিঃসন্দেহে একটি বাস্তব অভিজ্ঞতা এবং আমি ছিলাম সেই অভিজ্ঞতা বর্ননার একজন প্রত্যক্ষ শ্রোতা। ঘটনাটি নিম্নরূপঃ তালুকদার বাবু ময়মনসিংহ শহরের একটি নামী কলেজের গনিতের শিক্ষক। এখন অবসরপ্রাপ্ত। নিঃসন্দেহে বাস্তববাদী, যুক্তিবাদী এবং কুসংস্কার মুক্ত। কিন্তু তার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনার ব্যাখ্যা তিনি আজও খুঁজে বেড়ান। কোনো প্রকার যুক্তি দিয়ে … বিস্তারিত পড়ুন

সমাপিকা

উড়ো ভাষায় এসে গেলো হাতে-খড়ির খবরটা আমার কানে । কিন্তু রামলাল রেখেছিলো পাক্কা খবর ঠিক কখন, কোন তারিখে, কোন মাসে হবে হাতে-খড়িটা । কেননা এই শুভ কাজে তার কিছু পাওনা ছিলো । কাজেই সে ঠিক সময় বুঝে, রাত ন’টার আগেই আমাকে খাঁচার মধ্যে বন্ধ করে বললে, ‘ঘুমিয়ে নাও, সকালে হাতে-খড়ি, ভোরে ওঠা চাই ।’ দু’কানের … বিস্তারিত পড়ুন

বুনো সর্দার–মৃন্ময় চক্রবর্তী

  ভাঙা সাইকেল লাফিয়ে লাফিয়ে চলেছে। মাটির রাস্তায় বড় বড় খাদ, গর্ত। শীতের দুপুর বাজবরনতলায় কুড়ি পয়সা দিয়ে খাল পেরোলাম, সাইকেল কাঁধে তুলে। বাঁশের নড়বড়ে সাঁকো পার হওয়া চাট্টিখানি কথা! পা হড়কালেই পচা পাঁকের খালে সটান গিঁথে যেতে হবে। যাব কাঁঠালতলা মদনপুর। সেই দুপুর থেকে ঠিকানা খুঁজছি। এই অঞ্চলে যে কত কাঁঠালতলা কত মদনপুর আছে … বিস্তারিত পড়ুন

ছাল-ছাড়ান বাঘ–রৈলোক্য নাথ মুখোপাধ্যায়

এইরূপে চারিদিকে আমি দেখিয়া বেড়াইলাম। বলা বাহুল্য যে, আমাকে কেহ দেখিতে পাইল না সূক্ষ্ম শরীর অতি ক্ষুদ্র, হাওয়া দিয়া গঠিত সূক্ষ্ম শরীর কেহ দেখিতে পায় না। একে যমদূতের ভয়, তাহার উপর আবার এই সমুদয় হৃদয়-বিদারক দৃশ্য। সে স্থানে আমি অধিকক্ষণ তিষ্ঠিতে পারিলাম না। আমি ভাবিলাম,-‘দূর কর! বনে গিয়া বসিয়া থাকি। সুন্দরবনে মনুষ্যের অধিক বাস নাই, … বিস্তারিত পড়ুন

দুঃখিত!