ক্ষুধিত পাষাণ–১ম পর্ব–রবীন্দ্রনাথ ঠাকুর

আমি এবং আমার আত্মীয় পূজার ছুটিতে দেশভ্রমণ সারিয়া কলিকাতায় ফিরিয়া আসিতেছিলাম, এমন সময় রেলগাড়িতে বাবুটির সঙ্গে দেখা হয় । তাঁহার বেশভূষা দেখিয়া প্রথমটা তাঁহাকে পশ্চিমদেশীয় মুসলমান বলিয়া ভ্রম হইয়াছিল । তাঁহার কথাবার্তা শুনিয়া আরো ধাঁধা লাগিয়া যায় । পৃথিবীর সকল বিষয়েই এমন করিয়া আলাপ করিতে লাগিলেন , যেন তাঁহার সহিত প্রথম পরামর্শ করিয়া বিশ্ববিধাতা সকল … বিস্তারিত পড়ুন

ক্ষুধিত পাষাণ–২য় পর্ব–রবীন্দ্রনাথ ঠাকুর

আড়াই শত বৎসরের কৃষ্ণবর্ণ যবনিকা ঠিক আমার সম্মুখে দুলিতেছে- ভয়ে ভয়ে একটি ধার তুলিয়া ভিতরে দৃষ্টিপাত করি — সেখানে বৃহৎ সভা বসিয়াছে , কিন্তু গাঢ় অন্ধকারে কিছুই দেখা যায় না। হঠাৎ গুমট ভাঙিয়া হু হু করিয়া একটা বাতাস দিল — শুস্তার স্থির জলতল দেখিতে দেখিতে অপ্সরীর কেশদামের মতো কুঞ্চিত হইয়া উঠিল, এবং সন্ধ্যাছায়াচ্ছন্ন সমস্ত বনভূমি … বিস্তারিত পড়ুন

ক্ষুধিত পাষাণ–৩য় পর্ব–রবীন্দ্রনাথ ঠাকুর

সাজ পরা একটি ভীষণ কাফ্রি খোজা কোলের উপর খোলা তলোয়ার লইয়া দুই পা ছড়াইয়া দিয়া বসিয়া ঢুলিতেছে। দূতী লঘুগতিতে তাহার দুই পা ডিঙাইয়া পর্দার এক প্রান্তদেশ তুলিয়া ধরিল। ভিতর হইতে একটি পারস্য-গালিচা-পাতা ঘরের কিয়দংশ দেখা গেল। তক্তের উপরে কে বসিয়া আছে দেখা গেল না — কেবল জাফরান রঙের স্ফীত পায়জামার নিম্নভাগে জরির-চটি-পরা দুইখানি ক্ষুদ্র সুন্দর … বিস্তারিত পড়ুন

ক্ষুধিত পাষাণ–৪য় পর্ব–রবীন্দ্রনাথ ঠাকুর

কটাক্ষের আঘাত । কী অসীম ঐশ্বর্য , কী অনন্ত কারাগার । দুই দিকে দুই দাসী বলয়ের হীরকে বিজুলি খেলাইয়া চামর দুলাইতেছে । শাহেনশা বাদশা শুভ্র চরণের তলে মণিমুক্তাখচিত পাদুকার কাছে লুটাইতেছে ; বাহিরের দ্বারের কাছে যমদূতের মতো হাবশি দেবদূতের মতো সাজ করিয়া , খোলা তলোয়ার হাতে দাঁড়াইয়া । তাহার পরে সেই রক্তকলুষিত ঈর্ষাফেনিল ষড়যন্ত্রসংকুল ভীষণোজ্জ্বল … বিস্তারিত পড়ুন

গিন্নি–রবীন্দ্রনাথ ঠাকুর

ছাত্রবৃত্তি ক্লাসের দুই-তিন শ্রেণী নীচে আমাদের পণ্ডিত ছিলেন শিবনাথ। তাঁহার গোঁফদাড়ি কামানো, চুল ছাঁটা এবং টিকিটি হ্রস্ব। তাঁহাকে দেখিলেই বালকদের অন্তরাত্মা শুকাইয়া যাইত। প্রাণীদের মধ্যে দেখা যায়, যাহাদের হুল আছে তাহাদের দাঁত নাই। আমাদের পণ্ডিতমহাশয়ের দুই একত্রে ছিল। এ দিকে কিল চড় চাপড় চারাগাছের বাগানের উপর শিলাবৃষ্টির মতো অজস্র বর্ষিত হইত, ও দিকে তীব্র বাক্যজ্বালায় … বিস্তারিত পড়ুন

চিত্রকর-রবীন্দ্রনাথ ঠাকুর-২য় পর্ব

রঙ্গলাল চিত্রবিদ্যায় হঠাৎ নামজাদা হয়ে উঠলেন । অর্থাৎ, দেশের রসিক লোক তাঁর রচনার অদ্ভুতত্ব দিয়ে খুব অট্টহাস্য জমালে । তারা যেরকম কল্পনা করে তার সঙ্গে তাঁর কল্পনার মিল হয় না দেখে তাঁর গুণপনার সম্বন্ধে তাদের প্রচণ্ড অবজ্ঞা হল । আশ্চর্য এই যে , এই অবজ্ঞার জমিতেই বিরোধ-বিদ্রূপের আবহাওয়ায় তাঁর খ্যাতি বেড়ে উঠতে লাগল ; যারা … বিস্তারিত পড়ুন

ত্রিশষ্কুর নকল স্বর্গ–বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র

লোকে কোথায় বলে আমার অবস্থা ত্রিশষ্কুর মত।মানে-না এ-দিক,না ও-দিক।মধ্যিখানে ভ্যাবাগঙ্গারাম হয়ে বসে থাকে।যেমন আজকাল বড়লোকের অবস্থা হয়েছে-তারা না বড়োলোক না একে বারে শ্রমিক।সমাজে মধ্যিখানে বসে তারা দুইদিকের ধাক্কাখাচ্ছে।ত্রিশষ্কুর অবস্থাও একদিক তাই হয়েছিল।ত্রিশষ্কুর ছিলেন একজন সেকালের মস্ত বড় রাজা।দু,তিন বছর পড়ে তিনি একটা না একটা যজ্ঞ করতেন।আর সেই উপলক্ষে ব্রাক্ষণ ও প্রজাদের যেমনি খাওয়াতেন-দাওয়াতেন,তেমনি দক্ষিনাও দিতেন।লোকে … বিস্তারিত পড়ুন

গজুখুড়োর বনে গমন –লীলা মজুমদার

একটা মানুষের আর কত সয়।শেষ পর্যন্ত গজুখুড়ো কার কয়েকবার একটা ভাঙ্গা ছাতার ন্যাড়া বাটের আগায়,একটা ছোট পুঁটলি বেধে রেগেমেগে সত্যি সত্যি বনে চলে গেলেন।যাবার আগে সবাইকে শুনিয়ে শুনিয়ে বলে গেলেন,আমি চললাম হয়ত তোমাদের সাথে আমার শেষ দেখা।যদি কোন ফালতু সম্পতি থাকত,সে সব তোমাদের মধ্যে ভাগ রকে দিয়ে জেতাম।কিন্তু সে শব বলাই রাখার কোনো সুযোগ দাওনি,তখন … বিস্তারিত পড়ুন

চাঁদা –বিশু মুখোপাধ্যায়

এর পর আর কোন দিন চাঁদা দেবে না ঠিক করে ফেললেন দীনদয়াল।এ পাড়ায় নতুন বারী করে অতিষ্ট হয়ে গেল চাঁদা দিতে দিতে!দুই,টাকা,এক টাকা করে দশটাকা বার আনা চাঁদা দিতে হয়েছে তাকে একবারের সরস্বতী পুজোয়।একই পারাড় মুধ্যে বড়দের ছোটদের,তস্য ছোটদের করে শেষ আট আনা,চার আনা এমন কি দুই আনা পর্যন্ত দিয়ে রেহায় পেয়েছেন।ক,দিন চাদার জ্বালায় ভোরের … বিস্তারিত পড়ুন

তিন কিশোরের কাণ্ড —স্বপন বুড়ো

তিনটি কিশোর এক সাথে পরীক্ষা দিতে বসেছিল।কিন্তু পরীক্ষার আগে ওরা পাকাপোক্ত ব্যাবস্থা করে গিয়েছিল।সুতো ঝুলিয়ে পরীক্ষার প্রশ্ন বাইরে চালান দেবে।সেখানে ভাই ব্রাদাররা হাতাহাতি প্রশ্ন-পত্রের জবাব লিখে আবার ফেরত পাঠাবে।সুতোধরে তোলা হবে দোতালার হল ঘরে সেই লিখিত জবাবগুলি।কিন্তু এমন সুন্দর পরিকল্পনা একে বারে ভেঙে গেল।যে পরিদর্শক হল ঘুরে বেরিয়েছিলেন,তিনি হঠাৎ জানালা দিয়ে দেখলেন,কতগুল ভুতরে কাগজ দেয়াল … বিস্তারিত পড়ুন

দুঃখিত!