সে — রবীন্দ্রনাথ ঠাকুর– চতুর্থ অংশ

গল্পের ৩য় অংশ পড়তে এখানে ক্লিক করুন গেছো বাবা উধো। কী রে, সন্ধান পেলি? গোবরা। আরে ভাই, তোমার কথা শুনে আজ মাসখানেক ধরে বনে – বাদাড়ে ঘুরে ঘুরে হাড় মাটি হল, টিকিও দেখতে পেলুম না। পঞ্চু। কার সন্ধান করছিস রে। গোবরা। গেছো বাবার। পঞ্চু। গেছো বাবা? সে আবার কে রে। উধো। জানিস নে? বিশ্বসুদ্ধ লোক … বিস্তারিত পড়ুন

সতেরো বছর– রবীন্দ্রনাথ ঠাকুর

আমি তার সতেরো বছরের জানা। কত আসাযাওয়া, কত দেখাদেখি, কত বলাবলি, তারই আশেপাশে কত স্বপ্ন, কত অনুমান, কত ইশারা; তারই সঙ্গে সঙ্গে কখনো বা ভোরের ভাঙা ঘুমে শুকতারার আলো, কখনো বা আষাঢ়ের ভরসন্ধ্যায় চামেলিফুলের গন্ধ, কখনো বা বসন্তের শেষ প্রহরে ক্লান্ত নহবতের পিলুবারোয়াঁ; সতেরো বছর ধরে এই-সব গাঁথা পড়েছিল তার মনে। আর, তারই সঙ্গে মিলিয়ে … বিস্তারিত পড়ুন

সে — রবীন্দ্রনাথ ঠাকুর– পঞ্চম অংশ

গল্পের ৪র্থ অংশ পড়তে এখানে ক্লিক করুন পুপুদিদি হাততালি দিয়ে বলে উঠল, আঃ, সে কী মজাই হত ! অঙ্কে দিদি এবার একশোর মধ্যে সাড়ে তেরো মার্কা পেয়েছে। স্বপ্ন দেখছি কি জেগে আছি বলতে পারি নে। জানি নে কত রাত। ঘর অন্ধকার, লণ্ঠনটা আছে বারান্দায়, দরজার বাইরে। একটা চামচিকে পোকার লোভে ঘুরপাক খেয়ে বেড়াচ্ছে, গয়ায় – … বিস্তারিত পড়ুন

প্রশ্ন– রবীন্দ্রনাথ ঠাকুর

শ্মশান হতে বাপ ফিরে এল। তখন সাত বছরের ছেলেটি— গা খোলা, গলায় সোনার তাবিজ—একলা গলির উপরকার জানলার ধারে। কী ভাবছে তা সে আপনি জানে না। সকালের রৌদ্র সামনের বাড়ির নিম গাছটির আগডালে দেখা দিয়েছে; কাঁচাআমওয়ালা গলির মধ্যে এসে হাঁক দিয়ে দিয়ে ফিরে গেল। বাবা এসে খোকাকে কোলে নিলে; খোকা জিজ্ঞাসা করলে, “মা কোথায়।” বাবা উপরের … বিস্তারিত পড়ুন

প্রাণমন— রবীন্দ্রনাথ ঠাকুর– প্রথম অংশ

আমার জানলার সামনে রাঙা মাটির রাস্তা। ওখান দিয়ে বোঝাই নিয়ে গোরুর গাড়ি চলে; সাঁওতাল মেয়ে খড়ের আঁটি মাথায় করে হাটে যায়, সন্ধ্যাবেলায় কলহাস্যে ঘরে ফেরে। কিন্তু, মানুষের চলাচলের পথে আজ আমার মন নেই। জীবনের যে ভাগটা অস্থির, নানা ভাবনায় উদ‍্‍বিগ্ন, নানা চেষ্টায় চঞ্চল, সেটা আজ ঢাকা পড়ে গেছে। শরীর আজ রুগ‍্‍ণ, মন আজ নিরাসক্ত। ঢেউয়ের … বিস্তারিত পড়ুন

প্রাণমন— রবীন্দ্রনাথ ঠাকুর– দ্বিতীয় অংশ

“ওর কালও ঘটনার কাল নয়, বেদনার কাল। তাই সে কাল সংখ্যার অতীত।” “দুই আকাশ দুই কালের জীব তুমি, তুমি অদ্ভুত। তোমার ভিতরের কথা কিচ্ছুই বুঝলেম না।” “নাই বা বুঝলে।” “আমার বাইরের কথা তুমিই কি ঠিক বোঝ।” “তোমার বাইরের কথা আমার ভিতরে এসে যে কথা হয়ে ওঠে তাকে যদি বোঝা বল তো সে বোঝা, যদি গান … বিস্তারিত পড়ুন

বাঁশি— রবীন্দ্রনাথ ঠাকুর

বাঁশির বাণী চিরদিনের বাণী—শিবের জটা থেকে গঙ্গার ধারা, প্রতি দিনের মাটির বুক বেয়ে চলেছে; অমরাবতীর শিশু নেমে এল মর্তের ধূলি দিয়ে স্বর্গ-স্বর্গ খেলতে। পথের ধারে দাঁড়িয়ে বাঁশি শুনি আর মন যে কেমন করে বুঝতে পারি নে। সেই ব্যথাকে চেনা সুখদুঃখের সঙ্গে মেলাতে যাই, মেলে না। দেখি, চেনা হাসির চেয়ে সে উজ্জ্বল, চেনা চোখের জলের চেয়ে … বিস্তারিত পড়ুন

বাণী— রবীন্দ্রনাথ ঠাকুর

ফোঁটা ফোঁটা বৃষ্টি হয়ে আকাশের মেঘ নামে, মাটির কাছে ধরা দেবে বলে। তেমনি কোথা থেকে মেয়েরা আসে পৃথিবীতে বাঁধা পড়তে। তাদের জন্য অল্প জায়গার জগৎ, অল্প মানুষের। ঐটুকুর মধ্যে আপনার সবটাকে ধরানো চাই— আপনার সব কথা, সব ব্যথা, সব ভাবনা। তাই তাদের মাথায় কাপড়, হাতে কাঁকন, আঙিনায় বেড়া। মেয়েরা হল সীমাস্বর্গের ইন্দ্রাণী। কিন্তু, কোন্ দেবতার … বিস্তারিত পড়ুন

বিদূষক— রবীন্দ্রনাথ ঠাকুর

১ কাঞ্চীর রাজা কর্ণাট জয় করতে গেলেন। তিনি হলেন জয়ী। চন্দনে, হাতির দাঁতে, আর সোনা-মানিকে হাতি বোঝাই হল। দেশে ফেরবার পথে বলেশ্বরীর মন্দির বলির রক্তে ভাসিয়ে দিয়ে রাজা পুজো দিলেন। পুজো দিয়ে চলে আসছেন— গায়ে রক্তবস্ত্র, গলায় জবার মালা, কপালে রক্তচন্দনের তিলক; সঙ্গে কেবল মন্ত্রী আর বিদূষক। এক জায়গায় দেখলেন, পথের ধারে আমবাগানে ছেলেরা খেলা … বিস্তারিত পড়ুন

ভুল স্বর্গ– রবীন্দ্রনাথ ঠাকুর

লোকটি নেহাত বেকার ছিল। তার কোনো কাজ ছিল না, কেবল শখ ছিল নানা রকমের। ছোটো ছোটো কাঠের চৌকোয় মাটি ঢেলে তার উপরে সে ছোটো ঝিনুক সাজাত। দূর থেকে দেখে মনে হত যেন একটা এলোমেলো ছবি, তার মধ্যে পাখির ঝাঁক; কিংবা এবড়ো-খেবড়ো মাঠ, সেখানে গোরু চরছে; কিংবা উঁচুনিচু পাহাড়, তার গা দিয়ে ওটা বুঝি ঝরনা হবে, … বিস্তারিত পড়ুন

দুঃখিত!