নির্ভীক কমরেড | মোঃ জাহিদুল ইসলাম

জলদি ব্যাপারীর কথা মনে আছে তোর, আয়নাল ? আরে সেই যে ফুকুরহাটির সেই  রে, মনে করতে পারছিস না? আয়নাল না চিন্তে পারার বদৌলতে কিছুক্ষণ অন্যমনস্ক হয়ে ভাবে পরে না’সূচক মাথা নাড়ে, বলে এ জীবনে কতজনকেই তো চিনতাম। সব ভুলে গেছি। কতদিন হল ওপথ ছেড়েছি, তুই বলে যা। নগেন ওকে মনে করাতে না পেরে হতাশ হয়। … বিস্তারিত পড়ুন

সিন্দাবাদের ধান্ধাবাজি

থাইল্যান্ডের উত্তরাঞ্চলে মালয়েশিয়ার সীমান্তের কাছের শহর ইয়ালা। একসময় অঞ্চলটি মালয় সুলতানদের শাসনে ছিল। এখানকার মুসলমানেরা পাখি পোষে। সুলতানি আমল থেকেই তারা নববর্ষের দিনে ভোরে মেতে ওঠে জেব্রাঘুঘুর গানের প্রতিযোগিতা নিয়ে। সে রকম একটি নববর্ষ অনুষ্ঠানের অভিজ্ঞতা বর্ণনা করেছেন মঈনুস সুলতান সবুজ পাখি একজোড়া টেবিলের ওপর টিয়া পাখি টিংটিং করে চালাচ্ছে দুটি মিনিয়েচার রিকশা। বিগত জামানায় … বিস্তারিত পড়ুন

বিষাদ সিন্ধু—এজিদ-বধ পর্ব ০৫ প্রবাহ

এখন আর সূর্য নাই। পশ্চিম গগনে মাত্র লোহিত আভা আছে। সন্ধ্যাদেবী ঘোমটা খুলিয়াছেন, কিন্তু সম্পূর্ণ নহে। তারাদল দলে দলে দেখা দিতে অগ্রসর হইতেছেন, কেহ কেহ সন্ধ্যা-সীমন্তিনীর সীমন্ত উপরিস্থ অম্বরে ঝুলিয়া জগৎ মোহিত করিতেছেন, কেহ বা সুদূরে থাকিয়া মিটিমিটিভাবে চাহিতেছেন; ঘৃণার সহিত চক্ষু বন্ধ করিতেছেন আবার দেখিতেছেন। মানবদেহের সহিত তারাদলের সম্বন্ধ নাই বলিয়াই দেখিতে পারিতেছেন না। … বিস্তারিত পড়ুন

বিষাদ সিন্ধু—এজিদ-বধ পর্ব ০৬ উপসংহার

ঈশ্বরের অভিপ্রায় সিদ্ধ হইল। নিয়তির বিধানফল, পাপের প্রায়শ্চিত্ত, ইহজগতে মানবচক্ষে যাহা দেখিবার সাধ্যায়ত্ত, তাহা সকলেই দেখিল। যাহা বুঝিবার তাহা বুঝিল। নানা চিন্তায়, এজিদের পরিণাম, মোহাম্মদ হানিফার জীবনের শেষফল, ভাবিতে ভাবিতে দামেস্ক রাজপ্রাসাদে নব-ভূপতি ও মন্ত্রীদলের নিশাবসান হইল। সম্পূর্ণ সুখভোগে মনের আনন্দে অনেকের চক্ষে নিদ্রা আসিল না। ওমর আলী ও গাজী রহমানের চক্ষু অশ্রুসহ অতি ক্লান্ত-অতি … বিস্তারিত পড়ুন

বিষাদ সিন্ধু—এজিদ-বধ পর্ব ০৪ প্রবাহ

আশা মিটিবার নহে। মানুষের মনের আশা পূর্ণ হইবার নহে। ঘটনার সূত্রপাত হইতে শেষ পর্যন্ত অনেকের মনে অনেক প্রকারের আশার সঞ্চার হয়। আশার কুহকে মাতিয়া, অনেকে পথে অপথে ছুটিয়া বেড়ায়। ঘটনাচক্রে যতদূর গড়াইয়া লইয়া যায়, তাহাতেই বোধ হয় যেন পূর্ব আশা পূর্ণ হইল। এই পূর্ণ বোধ হইতে হইতে দুই তিন চারি, এমন কি, পঞ্চ প্রকারে আশা … বিস্তারিত পড়ুন

বিষাদ সিন্ধু — উদ্ধার পর্ব ১৮ প্রবাহ

কী মর্মভেদী দৃশ্য! কী হৃদয়বিদারক বিষাদ ভাব! কাহারো মুখে কথা নাই, হর্ষের চিহ্ন নাই, যুদ্ধজয়ের নাম নাই, সীমারবধের প্রসঙ্গ নাই, অলীদ পরাজয়ের আলোচনা নাই। রাজা রাজবেশশূন্য, শির শিরস্ত্রাণশূন্য, পদ পাদুকাশূন্য, পরিধেয় নীলবাস,-বিষাদ-চিহ্ন নীলবাস। সৈন্যদলে বাজনা বাজিতেছে না, তুরি-ডঙ্কার আর শব্দ হইতেছে না। “নকীব” উষ্ট্রপৃষ্ঠে বসিয়া ভেরীরবে ভূপতিগণের শুভাগমনবার্তা আর ঘোষণা করিতেছে না। সকলেই পদব্রজে-সকলেই ম্লানমুখে-নীরবে। … বিস্তারিত পড়ুন

বিষাদ সিন্ধু — উদ্ধার পর্ব ১৯ প্রবাহ

রাত্রির পর দিন, দিনের পর রাত্রি আসিয়া, দেখিতে দেখিতে সপ্তাহ কাল অতীত হইয়া গেল। মদিনাবাসীরা মোহাম্মদ হানিফাকে সসৈন্যে আর এক সপ্তাহ মদিনায় থাকিতে বিশেষ অনুরোধ করিলেন। হানিফা অনেক ভাবিয়া চিন্তিয়া হাঁ-না, কিছুই কহিলেন না। গাজী রহমান বলিলেন, “আপনাদের অনুরোধ অবশ্যই প্রতিপাল্য; কিন্তু জয়নাল উদ্ধারে যতই বিলম্ব, ততই আশঙ্কা, ততই বিপদ মনে করিতে হইবে। এ সময় … বিস্তারিত পড়ুন

বিষাদ সিন্ধু —উদ্ধার পর্ব ২১ প্রবাহ

হুতাশনের দাহন আশা, ধরণীর জলশোষণ আশা, ভিখারীর অর্থলোভে আশা, চক্ষুর দর্শন আশা, গাভীর তৃণভক্ষণ আশা, ধনীর ধনবৃদ্ধির আশা, প্রেমিকের প্রেমের আশা, সম্রাটের রাজ্যবিস্তার আশার যেমন নিবৃত্তি নাই, হিংসাপূর্ণ পাপহৃদয়ে দুরাশারও তেমনি নিবৃত্তি নাই-ইতি নাই। যতই কার্যসিদ্ধি, ততই দুরাশার শ্রীবৃদ্ধি। জয়নাবের রূপমাধুরী হঠাৎ এজিদ্-চক্ষে পড়িল, অন্তরে দুরাশার সঞ্চার হইল। স্বামী জীবিত,-জয়নাবের স্বামী আবদুল জাব্বার জীবিত; অত্যাচার, … বিস্তারিত পড়ুন

বিষাদ সিন্ধু —উদ্ধার পর্ব ২২ প্রবাহ

নিশার অবসান না হইতেই উভয় দলে রণবাদ্য বাজিতে লাগিল, এক পক্ষে হানিফার প্রাণবিনাশ, অপর পক্ষে এজিদের পরমায়ু শেষ দুই দলে দুই প্রকার আশা। দামেস্ক নগরবাসীরা কে কোন পক্ষের হিতৈষী, তাহা সহজে বুঝিবার সাধ্য নাই। কারণ মোহাম্মদ হানিফার পক্ষে কেহ কোন কথা বলিলে, জয়নাল আবেদীনের জন্য কেহ দুঃখ করিলে, সে রাজদ্রোহী মধ্যে গণ্য হয়, কোতোয়ালের হস্তে … বিস্তারিত পড়ুন

বিষাদ সিন্ধু —উদ্ধার পর্ব ২৩ প্রবাহ

প্রভাত হইল। পাখীরা ঈশ-গান গাহিতে গাহিতে জগৎ জাগাইয়া তুলিল। অরুণোদয়ের সহিত যুদ্ধ-নিশান দামেস্ক-প্রান্তরে উড়িতে লাগিল। যে মস্তক জয়নাবের কর্ণাভরণের দোলায় দুলিয়াছিল ঘুরিয়াছিল, এখনও দুলিতেছে, ঘুরিতেছে), আজ সেই মস্তক হানিফার অস্ত্র চালনার কথা মনে করিয়া মহাবিপাকে ঘুরিতে লাগিল। সঙ্গে সঙ্গে মারওয়ান, অলীদ, জেয়াদ, ওমরের মস্তিষ্ক পরিশুষ্ক; সৈন্যগণের হৃদয়ে ভয়ের সঞ্চার-না জানি আবার কি ঘটে! উভয় পক্ষই … বিস্তারিত পড়ুন

দুঃখিত!