দেনা-পাওনা– শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় —আঠার অংশ
অলকা? বলুন। তোমার এখানে তামাক-টামাকের ব্যবস্থা নেই বুঝি? ষোড়শী একবার মুখ তুলিয়াই আবার অধোমুখে স্থির হইয়া রহিল। জবাব না পাইয়া জীবানন্দ সজোরে একটা দীর্ঘনিঃশ্বাস মোচন করিয়া বলিল, ব্রজেশ্বরের কপাল ভাল ছিল; দেবী-রানী তাকে ধরে আনিয়েছিল সত্যি, কিন্তু অম্বুরী তামাক খাইয়েছিল, এবং ভোজনান্তে দক্ষিণা দিয়েছিল। বিদায়ের পালাটা আর তুলব না, বলি, বঙ্কিমবাবুর বইখানা পড়েচ ত? ষোড়শী … বিস্তারিত পড়ুন