অপব্যয়ের অভিনব সংজ্ঞা

এক ব্যক্তির ব্যবসা-বানিজ্য ধ্বংস হয়ে যাওয়ায় সে খুব অভাবে পড়েছিল। কষ্ট সহ্য করতে না পেরে এক বুজুর্গের কাছে গিয়ে সাহায্য চাইলো।বুজুর্গ তার অভাবের কথা শুনে খুব দুঃখিত হলেন এবং বললেন, “সাহায্য করার মত আমার কাছে কিছু নেই। তবে আমার এক সম্পদশালী বন্ধু আছেন। তার কাছে গিয়ে আমার কথা বললে আশা করি তিনি সাহায্য করবেন।” লোকটি … বিস্তারিত পড়ুন

নায়েদ বাগদাদীর কেরামত

হযরত জুনায়েদ বাগদাদী (রহঃ)-এর খেদমতে এক ব্যক্তি এসে দশ বছর অবস্থান করলো। দশ বছর পর সে বললো, “হুজুর! এতকাল থেকে আপনার খেদমতে আছি কিন্তু আপনার কোন কেরামত দেখলাম না।”লোকটি ছিল নির্বোধ। তা না হলে এতকাল পর্যন্ত তার খেদমতে থাকা স্বত্ত্বেও তার কামআলাত কিছু চোখে পড়লো না কেন? তার কামআলাতের সামনে কেরামতের কী-ই বা মূল্য যে … বিস্তারিত পড়ুন

তাইমুরের দরবারে হামিদা বানু——আমরা সেই সে জাতি –– আবুল আসাদ

১৩৮০ সন। তাইমুর লংয়েল দুর্ধর্ষ তাতার বাহিনী ধ্বংসের বিষান বাজিয়ে এগিয়ে চলেছে সামনে। তুর্কী সুলতান বায়েজিদ সে তাতার বাহিনীর ঘূর্ণিঝড়কে সিংহ বিক্রমে বাধা দান করলেন। তুরষ্কের রণক্ষেত্রে রক্তের নদী বইল। কিন্তু সুলতান অবশেষে পরাজয় বরণ করলেন। অনেক তুর্কী সৈন্য ও সেনানায়ক বন্দী হল। নিষ্ঠুর তাইমুর তাদের নির্বিচারে প্রাণহানি করতে লাগলেন একজন তরুন সেনানী রূখে দাঁড়াল … বিস্তারিত পড়ুন

উরুজ বার্বারোসার বীরত্ব——আমরা সেই সে জাতি –– আবুল আসাদ

১৫১৭ সাল। স্পেনে মুসলমানদের শেষ আশ্রয়স্থল। গ্রানাডার পতনের (১৪৯২) ২৫ বছর পরের ঘটনা। গোটা স্পেন খৃস্টানদের পদানত। সম্রাট পঞ্চম চার্লস এবং তার পুত্র ফিলিপের লোমহর্ষক অত্যাচারে লক্ষ লক্ষ মুসলমান ধর্মান্তরিত অথবা স্পেন থেকে বিতাড়িত। উত্তর আফ্রিকার মুসলিম শক্তিও বিধ্বস্ত। সেখানেও চলছে স্পেন রাজের হুকুম। আলজিয়ার্স সহ উপকূলীয় মুসলিম বন্দরগুলোতে মেরামতের অভাবে মুসলিম রণপতগুলো পচে খসেই … বিস্তারিত পড়ুন

দান কমাতে গিয়ে বাড়ল——আমরা সেই সে জাতি –– আবুল আসাদ

বাংলাদেশে তখন সুলতানী শাসন। সুলতান ফিরোজ শাহ বাংলার সিংহাসনে। হযরত বিলালের দেশ আবিসিনিয়ার অধিবাসী তিনি। কৃষ্ণাংগ ফিরোজ শাহ সামান্য অবস্থা থেকে সুলহতান পদে অধিষ্ঠিত হবার সৌভাগ্য অর্জন করেছেন। সুলতান ফিরোজ শাহ ক্ষমতার উচ্চ শিখরে উঠেও দৃষ্টি তার উর্ধমুখী হলো না, নীচের দিকে জনসাধারণের দিকেই নিবদ্ধ থাকলো। ভুললেন না তিনি জনসাধারণের কথা- গরীবদেরকথা। তিনি অকাতরে রাজকোষ … বিস্তারিত পড়ুন

পণ্ডিত ওয়ারাকার আক্ষেপ——আমরা সেই সে জাতি –– আবুল আসাদ

বিশ্ব জগতের রহমত নবুওয়াতের আলোক ধারায় স্নাত হলো হেরা গিরিগুহা! নবুওয়াত লাভ করলেন মহানবী (সাঃ)। অভূতপূর্ব আবেগ-উত্তেজনায় অভিভূত হযরত ফিরে এলেন হেরা গিরিগুহা থেকে খাদিজার কুটিরে। সহধর্মিণী খাদিজাও উদ্বেগাকুল। শুনলেন তিনি মহানবীর কাছ থেকে হেরা গিরিগুহার সব কথা। তারপর সান্ত্বনা দিয়ে বললেন, আপনি নিশ্চিত হোন, আনন্দিত হন, আল্লাহ আপনাকে কখনই বিপর্যস্ত করবেন না। স্বজনদের চির … বিস্তারিত পড়ুন

জেরুসালেমে দু’টি ঐতিহাসিক দিন——আমরা সেই সে জাতি –– আবুল আসাদ

জেরুসালেম নগরী। ১০৯৯ খৃষ্টাব্দ। ১৫ই জুলাই। বিকেল ৩টা। খৃষ্টান ক্রুসেডারদের মুসলিম নগরী জেরুসালেমের পতন ঘটল। খৃষ্টান বাহিনী বন্যা স্রোতের মত প্রবেশ করলো। নগরীতে। খৃষ্টান অধিনায়ক গডফ্রের নির্দেশে নরবলির মাধ্যমে বিজয়োৎসবের ব্যবস্থা করা হল। নারী, শিশু, বৃদ্ধ নির্বিশেষে সকল মুসলিম ও ইহুদী নাগরিকদের নিধন যজ্ঞ চললো তিন দিন ধরে। বীভৎস সে দৃশ্য। কারো মাথা ছিঁড়ে ফেলা … বিস্তারিত পড়ুন

তাইবেরিয়াসে সালাহউদ্দীন——আমরা সেই সে জাতি –– আবুল আসাদ

ক্রুসেডের ৯০ বছর পার হয়েছে। ইউরোপ থেকে তৃতীয় ক্রুসেডারদের নতুন দল এসে ফিলিস্তিনে ক্রুসেডারদের শক্তি বৃদ্ধি করছে। ওদিকে সুলতান সালাহউদ্দীন খন্ড-বিখন্ড মুসলিম শক্তিকে সংঘবদ্ধ করে তুলেছেন। ১১৮২-৮৩ সন। মিসর সহ সমগ্র এশিয়া-মাইনর ও তুর্কী অঞ্চল প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সুলতান সালাহউদ্দীনের পতাকাতলে আশ্রয়লাভ করল। অতঃপর এদিক থেকে নিশ্চিন্ত হয়ে সুলতান এবার মনোযোগ দিলেন ক্রুসেডারদের দিকে। সমগ্র … বিস্তারিত পড়ুন

সালাহউদ্দীনের জানাযা——আমরা সেই সে জাতি –– আবুল আসাদ

১১৯৩ সন। ২০শে ফেব্রুয়ারী। মক্কা মুয়াজ্জমা থেকে হাজীরা দেশে ফিরছেন। সুলতান সালাহ উদ্দীন হাজীদের কাফিলাকে আগ বাড়াতে গেলেন। গরম কাপড় না পরে ভিজা আবহাওয়ায় হাঁটাহাঁটি করে তাঁর জ্বর হলো। জ্বর থেকে আর উঠলেন না তিনি। ১১৯৩ সনের ৪ঠা মার্চ সারা মুসলিম জাহানকে কাঁদিয়ে সুলতান সালাহউদ্দীন ইন্তিকাল করলেন।ইসলামের সোনালী ইতিহাসের এক অনন্য নায়ক সুলতান সালাহউদ্দীন। ১১৮৭ … বিস্তারিত পড়ুন

ফাঁসিই দিন আর যাই করুন যা সত্য তা বলবই——আমরা সেই সে জাতি –– আবুল আসাদ

সুলতান আলাউদ্দিন খালজী তাঁর প্রধান কাজী (প্রধান বিচারপতি)- কে আহবান করলেন দরবারে। কাজী দরবারে এলেন। সুলতান জিজ্ঞেস করলেন, দুর্নীতিপরায়ণ কর্মচারীদের বিকলাংগ করে শাস্তি দেয়া যায় কিনা। কাজী রায় দিলেন, এরূপ শাস্তি ইসলাম বিরুদ্ধ। এই উত্তরে সুলতান মনক্ষুন্ন হলেন। তিনি আবার জানতে চাইলেন, দেবগিরি থেকে আমি যে ধনসম্পদ লাভ করেছি, তা আমার না জনসাধারনের পাপ্য? নির্ভীক … বিস্তারিত পড়ুন

দুঃখিত!