হযরত বুজাইর (রাঃ ) এর আপন ভাই কা’ব এর নামে পত্র – ১ম পর্ব

হযরত আবদুর রহমান ইবনে কা’ব (রাঃ) বর্ণনা করেন যে, হযরত কা’ব ইবনে যুবাইর (রাঃ) ও হযরত বুজাইর ইবনে যুহাইর (রাঃ) (দুই ভাই) সফরের উদ্দেশ্যে রওয়ানা হইলেন। আবরাকুল আযযাফ নামক জলাশয়ের নিকট পৌঁছিয়া হযরত বুজাইর (রাঃ) হযরত ক’ব (রাঃ) কে বলিলেন, তুমি একটু এই জানোয়ারগুলির নিকট অপেক্ষা কর, আমি এই ব্যক্তি অর্থাৎ রাসূল (সাঃ)-এর নিকট হইতে … বিস্তারিত পড়ুন

ওতাইবা ইবনে আবি লাহাব কর্তৃক নবী কারীম (সাঃ) কে কষ্ট প্রদান

কাতাদাহ (রাঃ) বর্ণনা করেন যে, রাসূল (সাঃ)-এর মেয়ে হযরত উম্মে কুলসুম (রাঃ) কে ওতাইবা ইবনে আবি লাহাব বিবাহ করে এবং অপর মেয়ে হযরত রুকাইয়্যা (রাঃ) কে তাহার ভাই ওতবা ইবনে আবি লাহাবের সহিত বিবাহ দেওয়া হইয়াছিল। তাহাদের উভয়ের রুখসতীর পূর্বেই রাসূল (সাঃ) নবুওয়াত প্রাপ্ত হন। তারপর যখন সূরা তাব্বাত ইয়াদা নাযিল হইল তখন আবু লাহাব … বিস্তারিত পড়ুন

তায়েফের হৃদয় বিদারক ঘটনা – শেষ পর্ব

তায়েফের হৃদয় বিদারক ঘটনা – ৩য় পর্ব পড়তে এখানে ক্লিক করুন রাসূল (সাঃ)-এর উপর এই নির্যাতন দেখিয়া রাবীআর দুই পুত্র ওতবা ও শাইবার মনে আত্মীয়তাবোধ জাগিয়া উঠিল এবং নিজেদের খৃষ্টান গোলাম আদ্দাসকে ডাকিয়া বলিল, এই রেকাবিতে করিয়া এক ছড়া আঙ্গুর ঐ ব্যক্তির নিকট লইয়া যাও এবং তাঁহাকে খাইতে বল। আদ্দাস আঙ্গুর লইয়া রাসূল (সাঃ)-এর নিকট … বিস্তারিত পড়ুন

তায়েফের হৃদয় বিদারক ঘটনা – ৩য় পর্ব

তায়েফের হৃদয় বিদারক ঘটনা – ২য় পর্ব পড়তে এখানে ক্লিক করুন মূসা ইবনে ওকবা (রহঃ) বর্ণিত রেওয়াতে আছে যে, তায়েফবাসী রাসূল (সাঃ)-এর পথের দুই পার্শ্বে সারিবদ্ধ হইয়া বসিয়া গেল। তিনি যখন পথ চলিতে আরম্ভ করিলেন তখন প্রতিটি পদক্ষেপ তাঁহার পদযুগলের উপর তাহারা পাথর নিক্ষেপ করিতে লাগিল এবং তাঁহাকে রক্তাক্ত করিয়া দিল। তিনি যখন তাহাদের হাত … বিস্তারিত পড়ুন

তায়েফের হৃদয় বিদারক ঘটনা – ২য় পর্ব

তায়েফের হৃদয় বিদারক ঘটনা – ১ম পর্ব পড়তে এখানে ক্লিক করুন অপরজন বলিল, খোদার কসম, আমি আপনার সহিত এই মজলিসের পর কখনও একটি কথাও বলিব না। কারণ আপনি যদি সত্যই রাসূল (সাঃ) থাকেন তবে আপনার পদমর্যাদা এত ঊর্ধ্বে যে, আমি আপনার সহিত কথা বলিবার যোগ্যতাই রাখি না। তৃতীয়জন বলিল, আল্লাহ তায়ালা আর কাহাকেও রাসূল বানাইতে … বিস্তারিত পড়ুন

ইবনে রাওয়াহা (রাঃ) এর আচরণ ও হযরত আবু দারদা (রাঃ) এর ইসলাম গ্রহণ

ওয়াকেদী বর্ণনা করিয়াছেন যে, হযরত আবু দারদা (রাঃ) সম্পর্কে বর্ণিত হইয়াছে যে, তিনি নিজ পরিবারের মধ্যে সকলের শেষে ইসলাম গ্রহণ করিয়াছেন। তিনি বরাবর মূর্তিপূজায় লিপ্ত ছিলেন। মূর্তিকে রুমাল দ্বারা ঢাকিয়া রাখিয়াছিলেন। হযরত আবদুল্লাহ ইবনে রাওয়াহা (রাঃ) তাহাকে ইসলামের দাওয়াত দিতেন, কিন্তু তিনি ইসলাম গ্রহণ করিতে অস্বীকার করিতেন। জাহিলিয়াতের যুগ হইতে তাহাদের উভয়ের মধ্যে ভ্রাতৃভাবের দরুন … বিস্তারিত পড়ুন

মক্কা বিজয়ের ঘটনা – শেষ পর্ব

মক্কা বিজয়ের ঘটনা – ১২ তম পর্ব পড়তে এখানে ক্লিক করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন দলের পূর্বে হযরত সা’দ ইবনে ওবাদাহ (রাঃ) এর নেতৃত্বে আনসারদের একটি দল প্রেরণ করিলেন। হযরত সা’দ (রাঃ) বলিলেন, ‘আজকের দিন রক্তারক্তির দিন, আজ মক্কার হুরমত রহিত করা হইবে।’ অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের দল অর্থাৎ মুহাজিরীন ও আনসারের … বিস্তারিত পড়ুন

মক্কা বিজয়ের ঘটনা – ১২ তম পর্ব

মক্কা বিজয়ের ঘটনা – ১১তম পর্ব পড়তে এখানে ক্লিক করুন হযরত আব্বাস (রাঃ) বলিলেন, ইয়া রাসূলাল্লাহ, আবু সুফিয়ান আমাদের চাচাত ভাই, আমার ইচ্ছা হয়, সেও আমার সহিত চলুক। আপনি যদি তাহাকে কিছু স্বতন্ত্র মর্যাদা প্রদান করিতেন। নবী করীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করিবে সে নিরাপদ থাকিবে। আবু সুফিয়ান এই … বিস্তারিত পড়ুন

মক্কা বিজয়ের ঘটনা – ১১তম পর্ব

মক্কা বিজয়ের ঘটনা – ১০ম পর্ব পড়তে এখানে ক্লিক করুন আবু সুফিয়ান অগণিত লোকসংখ্যা ও তাহাদের আনুগত্য দেখিয়া বলিল, আমি অদ্যরাত্রির ন্যায় কোন কওমের এত বিরাট বাহিনী দেখি নাই। হযরত আব্বাস (রাঃ) আবু সুফিয়ানকে লোকদের হাত হইতে মুক্ত করিয়া আনিয়া বলিলেন, তুমি যদি ইসলাম গ্রহণ না কর এবং এই সাক্ষ্য না দাও যে, হযরত মুহাম্মাদ … বিস্তারিত পড়ুন

মক্কা বিজয়ের ঘটনা – ১০ম পর্ব

মক্কা বিজয়ের ঘটনা – নবম পর্ব পড়তে এখানে ক্লিক করুন সেখানে পৌছিয়া তাহারা (ময়দানে) বহু তাঁবু ও এক বিশাল বাহিনী দেখিতে পাইল এবং ঘোড়ার ডাক শুনিতে পাইল। ইহাতে তাহারা ভীত হইল এবং তাহাদের মনে আতঙ্ক সৃষ্টি হইল। তাহারা বলাবলি করিতে লাগিল যে, ইহারা সম্ভবতঃ বনু কা’ব গোত্রের লোক হইবে। যুদ্ধের জন্য প্রস্তুত হইয়া আসিয়াছে। বুদাইল … বিস্তারিত পড়ুন

দুঃখিত!