সেই কড়াইতেই মাছ ভাজা হতো

একদিন একজন লোক গোপালকে ডেকে বলল- ওহে গোপাল, শোন শোন, এই রকম ছোট কড়াই নিয়ে কোথায় যাচ্ছ? আমার মামার বাড়িতে একটা কড়াই ছিল- তা কড়াইয়ের মত কড়াই বটে। লম্বায় দু’ক্রোশ আর প্রস্থে দু’ক্রোশ। ভেবে দেখ একবার কড়াইয়ের বহর। লোকটির কথায় গোপাল হেসে ব্তি- ও, এই কথা? তা অত বড় কড়াই হতে পারে বৈকি! আমার দাদু … বিস্তারিত পড়ুন

কাশীতে মৃত্যু !

গোপালের জ্যোতিষ চর্চার খ্যাতি শুনে দূর গ্রাম থেকে হাত দেখাতে এসেছেন এক ভদ্রলোক। গোপাল খুব ঘটা করে হাত-টাত দেখে বলে, ‘আপনি তো অতি ভাগ্যবান মশাই! হাতে স্পষ্ট দেখছি আপনার দেহাবসান হবে কাশীতে।’ পূণ্যস্থানে মৃত্যু হবে জেনে ভদ্রলোক খুব খুশি মনে ফিরে গেলেন। কিছুদিন যেতে না যেতেই ভদ্রলোকের ছেলে এসে উপস্থিত। সে তেড়েফুঁড়ে গোপালকে জিজ্ঞেস করে, … বিস্তারিত পড়ুন

কৃপণ পিসী জব্দ

মহারাজ কৃষ্ণচন্দ্রের একজন বিধবা পিসী ছিলেন। পিসী নিঃসন্তান হলেও অগাধ বিষয়-সম্পত্তির মালিক। কিন্তু বুড়ি হাড় কৃপণ। বেশী খেলে পয়সা খরচ হবে, তাই কম খেতো। একটা মাত্র ঝি তার দেখাশোনা করত। মহারাজ কৃষ্ণচন্দ্র একদিন গোপালকে বললেন, “গোপাল তুমি যদি আমার পিসীর কাছ থেকে কিছু খসাতে পার-আমি তার দ্বিগুণ টাকা দেব। যতই ভুজং-ভাজং দাও, আমার পিসীর কাছ … বিস্তারিত পড়ুন

বাবা প্রায়ই আপনাদের বাড়ী যেতেন

এক বিয়ে বাড়ির আসরে মধ্যবয়স্ক এক ভদ্রলোক গোপালকে জব্দ করার উদ্দেশ্যে সবাইকে শুনিয়ে শুনিয়ে বলল – গোপাল, তোমার সঙ্গে আমার তো অদ্ভুত মিল। সত্যি সচরাচার এমন মিল দেখা যায় না। কি বল? গোপাল- তা যা বলেছেন। রসিক ভদ্রলোক- যা সত্যি সবাইকে তা মেনে নিতেই হয়। আচ্ছা গোপাল, তোমার মা নিশ্চয় মাঝে মাঝে আমাদের বাড়িতে আসত। … বিস্তারিত পড়ুন

মাছি

মিষ্টির দোকানের পাশ দিয়ে যাবার সময় থরে থরে সাজানো মিষ্টি দেখে গোপালের খুব লোভ হয়েছে। কিন্তু পকেটে নেই একটি পয়সাও। ভেতরে গোপাল ঢুকে দেখে ময়রার ছোট ছেলেটি বসে আছে। গোপাল শুধায়, ‘কি-রে, তোর বাপ কই?’ ‘পেছনে। বিশ্রাম নিচ্ছে।’ ‘তোর বাপ আর আমি খুব বন্ধু, বুঝলি? আমার নাম মাছি। ক’টা মিষ্টি খাই? তোর বাপ কিচ্ছু মনে … বিস্তারিত পড়ুন

মোড়ল গোপাল

গোপাল একবার গ্রামের মোড়ল হয়েছিল। তো একদিন ভোরবেলায় এক লোক এসে ডাকতে লাগল, ‘গোপাল? গোপাল?’ গোপাল ভাঁড় কোনো উত্তর না দিয়ে শুয়েই রইল। এবার লোকটা চিৎকার করে ডাকতে লাগল, ‘মোড়ল সাহেব, মোড়ল সাহেব।’ এবারও গোপাল কোনো কথা না বলে মটকা মেরে শুয়ে রইল। গোপালের বউ ছুটে এসে বলল, ‘কী ব্যাপার, লোকটা মোড়ল সাহেব মোড়ল সাহেব … বিস্তারিত পড়ুন

গোপালের ঈশ্বর সেবা

একজন বৈরাগী গোপালকে চিনত না। সে গোপালের সামনে এসে বলল, “ঈশ্বরের সেবার জন্য আপনি কিছু চাঁদা দেবেন?” গোপাল কিছু না বলে বৈরাগীকে একটা টাকা দিল। টাকাটা পেয়ে বৈরাগী খুশি হয়ে পথ হাঁটতে লাগল। কিছুটা যেতেই গোপাল তাকে ডাকল, “ও বৈরাগী, একবারটি আমার কাছে এসো।” বৈরাগী খুশিমনে তার কাছে আসলে গোপাল বলল, “তোমার বয়স কত?” “আঠারো … বিস্তারিত পড়ুন

বলদ মহারাজ

গোপালের তখন বয়স হয়েছে। চোখে ভালো দেখতে পারে না। রাজা কৃষ্ণচন্দ্র বললেন, কী গোপাল, গতকাল আসনি কেন? —আজ্ঞে চোখে সমস্যা হয়েছে। সবকিছু দুটো দেখি। কাল এসেছিলাম। এসে দেখি দুটো দরবার। কোনটায় ঢুকব, ভাবতে ভাবতেই…। —এ তো তোমার জন্য ভালোই হলো। তুমি বড়লোক হয়ে গেলে। আগে দেখতে তোমার একটা বলদ, এখন দেখবে দুটো বলদ। —ঠিকই বলেছেন … বিস্তারিত পড়ুন

গোপালের ভূত ঝাড়ানো

৫। বেড়াতে বেরিয়ে রাজা কৃষ্ণচন্দ্র একবার গোপালের হাত চেপে ধরে আস্তে আস্তে মোচড়াতে লাগলেন। গোপাল: আমার হাত নির্দোষ, ওকে রেহাই দিন। রাজা: জোর করে ছাড়িয়ে নাও। গোপাল: সেটা বেয়াদবি হবে। রাজা: উহু, তাহলে হাত ছাড়ব না। গোপাল তখন যে রোগের যে দাওয়াই বলে রাম নাম জপতে থাকলেন। রাজা: এতে কি আর কাজ হবে? দাওয়াই কোথায়? … বিস্তারিত পড়ুন

বিশ্বাস

গোপাল যাচ্ছে শ্বশুরবাড়ি। মাথার ওপর গনগনে সূর্য। গরমে অতিষ্ঠ হয়ে গোপাল এক গাছের নিচে বিশ্রাম নিতে বসল। বেশি গরম লাগায় ফতুয়াটা খুলে পাশে রেখে একটু আয়েশ করে বসল। বসে বিশ্রাম নিতে নিতে কখন যে ঘুমিয়ে পড়ল, নিজেই জানে না। ঘুম যখন ভাঙল গোপাল দেখে, তার ফতুয়াটা চুরি হয়ে গেছে। হায় হায়! এখন কী হবে! খালি … বিস্তারিত পড়ুন

দুঃখিত!