ছায়ামূর্তি

ঘটনাটি আমি আমার টিচারের কাছ থেকে শুনেছি।
আমার টিচার তখন গ্রামে থাকতেন। একদিন তাঁর মা বললেন,

“নানিকে দেখে আসো।”

তাহলে টিচার ও তাঁর ছোট ভাই রওনা হলেন।

নানির বাড়ি যাওয়ার দুটি পথ ছিল —
১। রাস্তায়,
২। নৌকা দিয়ে।

টিচাররা ঠিক করলেন, নৌকা ব্যবহার করবেন।

রওনা দেয়ার প্রায় দুই ঘণ্টা পর নানির বাড়ি পৌঁছালেন।
সেখান থেকে বিকেল চারটা ত্রিশের দিকে রওনা হলেন।
সেদিন শীতকাল ছিল, এবং চারপাশে দ্রুত অন্ধকার নেমে আসছিল।

গাড়ি বা নৌকা সময় বাঁচাতে তাঁরা শর্টকাট নিলেন।
কিন্তু শর্টকাটের রাস্তার মধ্যে একটি কবরস্থান ছিল।

কবরস্থান পার হওয়ার সময় তারা দেখতে পেলেন—
একটি কালো ছায়ার মতো মূর্তি কবরস্থান দিয়ে দৌড়ে এসে নদীতে লাফ দিল।
এই কবরস্থানে সাধারণ মানুষ হেঁটে যায় না, তাই ভয় আরও বেড়ে গেল।

মূর্তিটি লাফ দেওয়ার পরই টিচাররা চিৎকার করে নৌকা দ্রুত চালাতে শুরু করলেন।
তাদের মনে হচ্ছিল, নৌকার পিছনে কেউ সাঁতরে আসছে।
কিন্তু টর্চ জ্বালালেও কিছু দেখা যায়নি।

অবশেষে তারা নদীর ঘাটে পৌঁছালেন।
নৌকা থেকে লাফ দিয়ে নামল টিচার।
কিন্তু টিচারের ভাই নামার সময় পানিতে পড়ে গেলেন।

পানিতে পড়ে উঠার চেষ্টা করার সময় অনুভব করলেন—
পিছন থেকে কেউ টেনে ধরে রাখছে।
ভয় পেয়ে আধমরা হয়ে গেলেন তিনি।

টিচারও ছুটে এসে তাঁকে টেনে তুললেন।
শেষ পর্যন্ত, তারা দৌড়ে বাড়ি ফিরে গেলেন।

ঘটনার পর, টিচারের ভাই চার দিন জ্বরে আক্রান্ত ছিলেন।
ঘটনাটি আজও তাদের স্মৃতিতে এক অদ্ভুত ভয়ঙ্কর অভিজ্ঞতা হিসেবে রয়ে গেছে।

আরো পড়ুন  আসল এ ভুত কি--আহমেদ রিয়াজ

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!