এমন অসভ্য- বাঁদর দেখেনি-গোপাল ভাঁড়

গোপাল একবার বরযাত্রী হয়ে বিয়ে বাড়ীতে গিয়েছিল। কনে পক্ষের একজন বয়স্ক-রসিক ব্যক্তি গোপালের সঙ্গে রসিকতা করার উদ্দেশ্যে বললেন, ‘এই যে গোপাল, তুমিও দেখছি বরযাত্রী হয়ে এসেছ। জানো তো আমাদেরে এখানে অনেক বাদর আছে। এখানে বাদরের অত্যাচার ভীষণ। অবশ্য তোমার চেহারাও বাদরের মতো। বাদরদের মধ্যিখানে তোমাকে মানাবে ভাল, কি বলো? বাদর যদি কেউ ইতিপূর্বে না দেখে থাকে এ যাত্রায় বাদর দেখাও হয়ে যাবে। আর কলা খাওয়াও দেখবে।’
গোপাল তখন কণেপক্ষের সেই ভদ্রলোককে বলল, ‘মশায়, এর আগেও আমি ঢের বাদর দেখেছি- কিন্তু আপনার মতো এমন অসভ্য বাদর কোথাও কোন দিন দেখিনি।’
এবার ভদ্রলোক মুখের মাপমত জবাব পেয়ে একেবারেই চুপ।

আরো পড়ুন  'আলখাল্লা'র পরিবর্তে জোব্বা'-মোল্লা নাসির উদ্দিন

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!