পাদ্রীগণ একবার দাবী করলো যে, তাদের নবী তাদের প্রতি বেশী দয়া পোষণকারী। যার কারনেই তিনি আসমানে উঠে গেছেন, যাতে করে তাঁর অনুসারীগণ বেহেস্ত লাভ করতে পারে।
মুনসী মেহেরউল্লা মঞ্চে আরোহন করেই বললেন, সত্যিই পাদ্রী ভাএতর নবী দরদে আপ্লুত। তাই তো দেখি দলবল ছেড়ে স্বার্থপরের মতো আসমানে উঠে বসে আছেন। আচ্ছা ভাইয়েরা, ‘আপনারা মুরগী চেনেন, মুরগী? খেয়াল করলে দেখে থাকবেন, মুরগীর বাচ্চা খাওয়ার জন্য যখন বাজ বা চিল আসে তখন কিছু মুরগী বাচ্চা ছেড়ে কট কট শব্দ করতে করতে নিজে বাঁচার জন্য গাছের মগালে চড়ে বসে। আর কতকগুলো মুরগী আছে যারা এরূপ বিপদের সময় বাচ্চাগুলিকে ডানার মধ্যে নিয়ে সাবধান করে। বুঝতেই পারছেন পাদ্রী ভাইদের নবী কটকটে মুরগীর মতো। যার মনে মায়া মমতা বলতে কিছুই নেই। আর আমাদের নবীর উদাহরণ দ্বিতীয় প্রকার মুরগীর মতো তিনি তার উম্মতকে সবচেয়ে বেশী ভালবাসেন। তাই এক সাথেই কেয়ামতের দিন কবর থেকে উঠবেন। কি পাদ্রী ভায়েরা সন্তুষ্ট তো?
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।