খেলা

অনেকগুলো ছোট ছেলে একটি পুকুরের ধারে খেলা করছিল । হঠাৎ তাদের নজরে পড়ল পুকুরের জলে অনেক ব্যাঙ ভেসে রয়েছে । ব্যাঙগুলো দেখে ছেলেরা এক মতলব করলো এবং অদ্ভুত এক খেলায় মেতে উঠলো । ছেলেগুলো অনেক ঢিল কুড়িয়ে নিয়ে ব্যাঙদের লক্ষ্য করে ঢিল মারতে লাগলো । ঢিল লেগে কয়েকটি ব্যাঙ মরেও গেল । একটি বয়স্ক ব্যাঙ তখন ছেলেদের উদ্দেশ্যে বলল-এতোক্ষণ তোমরা পুকুর পাড়ে নির্দোষ খেলা খেলছিলে । কিন্তু এবার যা তোমরা শূরূ করলে একি একটা খেলা নাকি ?-হ্যাঁ, তোমাদের কাছে এটা খেলা মনে হচ্ছে বটে, কিন্তু আমাদের হচ্ছে এতে জীবননাশ !
উপদেশ : অন্যকে নির্যাতন করে যারা পৈশাচিক আনন্দ উপভোগ করে তাদের সাবধান করে দেয়া দরকার ।

আরো পড়ুন  হযরত আবদুর রহমান ইবন আওফ (রা)

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!