স্বল্প সুখের গল্প

এক বাগানে একটি গোলাপ গাছ ছিল। সেই গোলাপ গাছটির পাশেই ছিল একটি অমরত্ব গাছ। দুজনেই পাশাপাশি বেড়ে উঠেছিল। আর দুজনের মধ্যে ভীষণ বন্ধুত্ব।
একদিন অমরত্ব গাছটি গোলাপকে ডেকে বলল, ‘ভাই গোলাপ, তুমি কি সুন্দরই না দেখতে, আর তোমার সুগন্ধে মনটা ভরে যায় আমার। তুমি মানুষ ও দেবতা সকলেরই প্রিয়। তোমাকে আমি অভিনন্দন জানাই।‘
গোলাপ তখন মৃদু হেসে বলল, ‘তুমি ঠিকই বলেছ। তবে, আমার এই জীবন অতি ক্ষণস্তায়ি। আর গাছ থেকে আমায় কেউ না ছিঁড়লেও আমি খুব অল্প সময়ের মধ্যেই বিবর্ণ হয়ে শুকিয়ে যাই, অথচ তুমি কেবলই বিকশিত হও; তুমি এখনও যেমন, পরেও ঠিক তেমনই থাকো। আমার মনে হয় স্বল্পকাল বিলাসসুখ ভোগ করে মৃত্যুর কবলে পড়ার চেয়ে অতি অল্পে সন্তুষ্ট থেকে দীর্ঘকাল শান্তিতে বেঁচে থাকা অনেক ভালো।‘
নীতিঃ স্বল্প সুখের চেয়ে সুদীর্ঘ শান্তির জীবন অনেক ভালো।

আরো পড়ুন  প্রতিবেশীর কর্তব্য সংক্রান্ত একটি ঘটনা

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!