আবূ হোরায়রা (রাঃ)-এর মায়ের ইসলাম গ্রহণ

আবূ হোরায়রা (রাঃ) বলেন, আমার মা ছিলেন, পৌত্তলিক। আমি তাকে ইসলাম গ্রহণের অনুরোধ করতাম তিনি আমার কথা উপেক্ষা করতেন। একদিন ইসলাম গ্রহণ করতে বলায় রাসূলুল্লাহ (সাঃ) এর নামে আজেবাজে কথা বললেন, আমি কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহ (সাঃ) এর কাছে গেলাম এবং sমায়ের হেদায়েতের জন্য তাঁকে দোয়া করার জন্য বললাম।

রাসূলুল্লাহ (সাঃ) বললেন, হে আল্লাহ আবূ হোরায়রার মাকে হেদায়েত দাও। রাসূলুল্লাহ (সাঃ) এর দোয়া শুনে আমি খুশি মনে ঘরে ফিরে এলাম। দেখি ঘরের দরজা বন্ধ। গোছলখানা থেকে পানি ব্যবহারের শব্দ পাওয়া যাচ্ছিল। মাকে ডাকলাম।

তিনি বললেন, অপেক্ষা করো আমি গোছল করছি। গোছল শেষে বাইরে এসে মা কালেমা তাইয়েবা পাঠ করেলন। আনন্দে কাঁদতে কাঁদতে পুনরায় রাসূলুল্লাহ (সাঃ) এর কাছে গেলাম এবং তাঁকে মায়ের ইসলাম গ্রহণের কথা জানালাম। রাসূলুল্লাহ (সাঃ) খুশী হলেন এবং মহান আল্লাহর শোকরগুজারি করলেন।

আরো পড়ুন  এক কাফেরের ইসলাম গ্রহণ

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!