নবীর জন্মের তথ্যঃ এক ইহুদী থেকে

হযরত আয়েশা (রাঃ) বলেন, এক ইহুদী মক্কায় বসবাস করে। যে রাতে রাসূল (সাঃ) জন্মগ্রহণ করেছেন, সে রাতে সে মানুষের নিকট খোঁজ নিয়েছিল যে, কোন শিশু জন্মগ্রহণ করেছে কি না? লোকেরা তাকে জানাল, এমন কোন সংবাদ তাদের জানা নেই। সে বলল, তোমরা সন্ধান করে দেখ। কারণ, এ রাতে অবশ্যই এ উম্মতের নবী জন্মগ্রহণ করেছেন। তাঁর দু কাঁধের মাঝখানে (নবুওয়তের) একটি চিহ্নও রয়েছে। দুরাত পর্যন্ত তিনি মুখে দুধ গ্রহণ করেননি। কারণ এক দুষ্ট জ্বীন তার মুখে হাত রেখে দিয়েছে। (এটা মিথ্যা কথা)

ইহুদী কর্তৃক উপোরক্ত তথ্য দানের পর সন্ধান নিয়ে জানা গেল যে, আবদুল্লাহ ইবনে আবদুল মুত্তালিবের গৃহে একটি শিশু জন্মগ্রহণ করেছে। অতঃপর ঐ ইহুদীকে সদ্য প্রসূত শিশুটিকে দেখানো হলে সে তার দেহে (নবুওয়তের) চিহ্নটি দেখামাত্র অজ্ঞান হয়ে পড়ে গেল। পরে জ্ঞান ফিরে পেলে সে আক্ষেপ করে বলল, হায়! বনী ইসরাঈল হতে নবুয়ত চলে গেল। হে কুরাইশ সম্প্রদায়! মনে রেখো, সে তোমাদের উপর এমন আক্রমণ পরিচালনা করবে, যার সংবাদ পূর্ব হতে পশ্চিমে ছড়িয়ে পড়বে। (বায়হাকী)

আরো পড়ুন  যে জাতি নিজের অবস্থা বদলায় না, আল্লাহ তাদের অবস্থা বদলান না

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!