বদর যুদ্ধে ইবলীসের ব্যাকুলতা

হযরত রিফাআহ বিন রাফিই আনসারী (রাঃ) বলেছেনঃ বদর যুদ্ধে ফিরিশতাদেরকে মুশরিকদের হত্যা করতে দেখে ইবলীস ভয়ের চোটে জান বাঁচানোর জন্যে পালাতে শুরু করে। হারিস বিন হিসাম (আবু জাহল) ইবলীসকে সারাক্কাহ বিন মালিক ভেবে ধরতে যায়।

ইবলীশ তখন আবূ জাহলের বুকে এমন এক ঘুসি মারে যে, সে পড়ে যায়। তারপর ইবলীস ওখান থেকে পালিয়ে নিজেকে সমুদ্রে নিয়ে গিয়ে ফেলে এবং হাত তুলে এই দুআ চায়- হে আল্লাহ্‌! (কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার) যে অবকাশ আমাকে দেওয়া হয়েছে, আমি তা ভিক্ষা চাইছি আপনার কাছে।

হযরত মাঅমার (রহঃ) বলেছেনঃ যুদ্ধশেষে মক্কার কাফিররা সারাক্কহ বিন মালিকের কাছে গিয়ে তার উপর হাত ছাড়িয়ে পালিয়ে আসার অভিযোগ চাপালে সে তা অস্বীকার করে বলে, অমন কোনও কথা তো আমি বলিনি।

আরো পড়ুন  ইবনে ঈস (রাঃ) এর হিজরত

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!